১. টরেন্ট ডাউনলোডের সময় স্পিড বেশি পাওয়ার জন্য কী দেখে নিতে হয়?
২. একসঙ্গে একাধিক টরেন্ট থেকে ডাউনলোড করতে থাকলে স্পিড কি কমে যায়?
৩. সিডার, পিয়ার আর লিচার এর মধ্যে পার্থক্য কী?
৪. ইউ-টরেন্টের প্রেফারেন্সে দেখলাম ইচ্ছে করলে আপলোড স্পিড কমিয়ে দেয়া বা বন্ধ করে দেয়া যায় যেটাকে সিড বলে। আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি সিড না করি, (যদিও আমি জানি সেটা মানবতা বহির্ভূত
৫. ডাউনলোড স্পিড বাড়ানোর কিছু টিপস চাই।
৬. প্রায়ই ডাউনলোডের সময় হঠাৎ হঠাৎ স্ট্যাটাস বারে দেখি হলুদ অথবা লাল আইকন উঠছে যেটা বলছে 'নো ইনকামিং কানেকশন'; অথচ আমি দেখছি ডাউনলোড হচ্ছে। কেমনে কী ?
৭. ছবিটা খেয়াল করলে দেখবেন দেখাচ্ছে এত জন পিয়ার এর মধ্যে এত জন কানেক্টেড। (এত শব্দটা রিপ্লেস হবে কোনো একটা সংখ্যা দিয়ে।) প্রশ্ন হচ্ছে, এর মানে কী? সিডার যতজন আছে, তারা কানেক্টেড ডিসকানেক্টেড কীভাবে থাকেন? আমি তো জানতাম যারা আপলোড করছেন তারাই সিডার।
৮. মেগাআপলোড, টু-শেয়ার্ড ইত্যাদি সাইট থেকে ডাইরেক্ট মুভি ডাউনলোডের সুবিধা থাকলে একই মুভি টরেন্ট থেকে নামানো কতোটা যুক্তিসঙ্গত? অর্থাৎ, সার্ভার এবং টরেন্ট ডাউনলোড, দুইটাই সহজলভ্য হলে কোনটা শ্রেয়?
আশা করছি উত্তর দিয়ে উপকৃত করবেন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



