আমার প্রিয় পোস্ট

I realized it doesn't really matter whether I exist or not.

এখন আর লোডশেডিং হতে উষ্ণ আবহাওয়ার প্রয়োজন পড়ে না

১৬ ই জুন, ২০১০ রাত ১০:০৮

শেয়ারঃ
0 0 0

বাংলাদেশে লোডশেডিং বা বিদ্যুৎ ঘাটতির সমস্যা যতোই ভয়াবহ হোক না কেন, এক সময় স্বস্তিতে থাকা যেত এই ভেবে যে, আবহাওয়া যদি শীতল হয়, তাহলে বিদ্যুৎ কম যাবে। এমন কি সপ্তাহখানেক আগেও আমরা এমনটা দেখেছি। বৃষ্টিভেজা দিনে চব্বিশ ঘণ্টায় লোডশেডিং হয়েছে এক কি দুই ঘণ্টা।

কিন্তু এখন আর আবহাওয়া বা তাপমাত্রার উপর লোডশেডিং নির্ভর করে না। গত শনিবার দুপুরে বৃষ্টির মধ্য দিয়ে তাপমাত্রা কিছুটা কমে আসে। গত দুইদিনও তাপমাত্রা তুলনামূলকভাবে কম। সারাদিনই আকামে মেঘ দেখা গেছে। প্রচুর বাতাস ছিল। অথচ বিদ্যুৎ যাচ্ছে প্রতি ঘণ্টায়। একদম ঘড়ির কাঁটা ধরে প্রতিটি ঘণ্টায় বিদ্যুৎ যাচ্ছে; যেন তাপমাত্রা ৪৫+ ডিগ্রি সেলসিয়াস।

গতকালও অবাক হচ্ছিলাম এমন মোটামুটি ঠাণ্ডার দিনেও সারাদিন কেন লোডশেডিং হচ্ছে। পরে বুঝতে পারলাম, লোডশেডিং এখন আর কেবল গরমে নয়, বরং প্রতিদিনই হবে।

আশ্চর্য লাগে, প্রধানমন্ত্রীর কি এতটুকু জ্ঞান নেই যে প্রতি ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ চলে গেলে মানুষের কত হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়? উনার নিজের বাসায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আছে বিধায় আর সারা দেশের কোনো চিন্তা উনার মাথায় নেই কেন? এমন মানুষ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য কি না সেটাও তো এখন জানতে ইচ্ছে করে!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): লোডশেডিংবিদ্যুৎ ;
প্রকাশ করা হয়েছে: সময়ের কথা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১১:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৬ ই জুন, ২০১০ রাত ১০:৫৩
সাইফুর বলেছেন: একটু কষ্ট করেন ভাই। কারেন্ট চট্টগ্রামে আছে। এখানে এখন কারেন্ট খুব কম যাচ্ছে।

মেয়র নির্বাচন শেষে আশা করি কারেন্ট আগের মতোই যাবে। তখন ঢাকায়ও কারেন্টের পরিমান হয়ত কম যাবে
১৭ ই জুন, ২০১০ রাত ১২:২১

লেখক বলেছেন: তাই নাকি? যাক আশার বাণী শুনলাম।

৩. ১৯ শে জুন, ২০১০ বিকাল ৫:৫০
সোহরাব সুমন বলেছেন: হু ইদানি শুধু শুধুই লোডশেডিং হচ্ছে, বিশ্ব কাপ ফুটবলের খেলা গুলোও ঠিক মত দেখা যাচ্ছে না!

 

মোট সময় লেগেছে ০.৯০৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একঘেয়েমি আমাকে তাড়া করছে নাকি আমি একঘেয়েমিকে তাড়া করে বেড়াচ্ছি, বোঝা দায়।



http://aisjournal.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ