আমার প্রিয় পোস্ট
- মহা- বিদ্রোহী লুল ক্লান্ত - পাহাড়ের কান্না
- Top 10 অ্যাকুস্টিক গিটার Song ব্লগ লিঙ্ক mp3 ডাউনলোড লিঙ্ক সহ ।দেখি আপনাদের সাথে মিলে কিনা
- মেঘেরদেশ
- গ্র্যান্ড থেফট অটো - স্যান অ্যান্ড্রিয়াস গেমসে সমস্যা : গেমস বিশেষজ্ঞদের সাহায্য চাই
- আমিনুল ইসলাম
- মাসুদ রানার বই অবলম্বনে ৫০ টি মুভি । MR-9 এর ফ্যানরা, এখন ভিজুয়ালে পাবে রানার স্বাদ। । - দিপ
- Relaxing & Nature sounds - মে ঘ দূ ত
- ছেলে হাফ প্যান্ট পড়লে অশ্লীল ছেলে,মেয়ে পড়লে বড়লোকের মেয়ে - রাতুল_শাহ
- এই কারণে চলে যাওয়া!? - নীলতারা
- আমার দেখা সেরা শর্টফিল্ম গুলোর কালেকশন, একটি মাস্টওয়াচ পোস্ট - নিয়নের আলো
- ইন্ডিয়ান মিউজিশিয়ানদের জোচ্চুরি
(আসুন কিছু হিন্দি গানের অর্জিনাল ভার্সন শুনি) - আলআমিন মিরাজ
- আজকে গুগলের লোগোগুলো দেখেছেন ? একদিনে এতগুলো লোগো কখনো দেখিনি !! - এস.কে.ফয়সাল আলম
- প্রথম আলো স্পোর্টস বিভাগ খেলার খবর না লিখে যদি অন্য খবর লিখতো!
- আলিম আল রাজি
- ব্লগের সাম্প্রতিক হড়ড়ড়ড়ড় গল্প ও পোস্টগুলোর সংকলন (গাছভুদাই™ সমগ্র)
- নাফিস ইফতেখার
- পুনমের বিরুদ্ধে মামলাঃ নারীমুক্তি/স্বাধীনতায় বড় ধাক্কা

- নীল_পদ্ম
- জীবন্ত করে ফেলুন স্থির চিত্রকে !!!!!!!!!


- হাসান জোবায়ের
- ব্যোমকেশ সমগ্র- (৩০টি রহস্যগল্পের ডাউনলোড লিঙ্ক / রহস্য প্রেমিদের অবশ্য পাঠ্য) - জাহাজী পোলা
- হাতে পেলাম নতুন মেশিন রিডেবল পাসপোর্ট। দেখুন এর চেহারা। - শোভন এক্স
- উইন্ডোজ সেভেনকে জেনুইন করে ফেলুন জেনুইন সিরিয়াল দিয়ে - এ আর খান
- আপনার BTCL ফোনের বিল অনলাইন দেখুন - ইনজাম
- ভিকারুন্নেসা আর আইডিয়াল, ছাত্রছাত্রীরা এক অসুস্হ প্রতিযোগীতায় ব্যস্ত। - টিভি পাগলা
- মুহম্মদ জাফর ইকবালের কিছু বইয়ের ডাউনলোড লিংক ২ - জাওয়াদ হাসান
- আমার প্রিয় ১০টা সারপ্রাইজ ট্যুইস্ট মুভি
(রিপোস্ট) - আসিফ মুভি পাগলা
- তার মানে ঠিক পথেই এগুচ্ছে বাংলা ব্লগ; আপনাকেই ক্ষমা চাইতে হবে রুবাইয়াত হোসেন। - আলিম আল রাজি
- গানগুলো শুনেছেন তো? না শুনলে মিউজিকের চূড়ান্ত শিল্পের স্বাদ থেকে আপনি এখনো বঞ্চিত। সেরা গানের কালেকশন (লিংকসহ) - জন রাসেল
- বিভিন্ন কোম্পানির লোগোতে গোপন বার্তা > - খন্ডকাব্য
- এই লেখা পড়ার পর আপনি ভুলেও বাংলালায়ন নিবেন না - আমিনুল ইসলাম
- ইভা রহমানের হাত থেকে জাতির কি নিস্তার আছে? - কৌশিক
- বাংলাদেশ সেনাবাহিনীর কোন সদস্যকে দেখেই বুঝে নিন তার পদবি কি। - হা...হা...হা...
- আমার প্রিয় কিছু ১৮+ জোক্স (শেষ পর্ব) - কোর আই সেভেন
- কেমুন হইতো, যদি সামুর ব্যানারের নিচেরটা এমুন হইতো?

[টাইম পাস পোস্ট] - আমিনুল ইসলাম
- উবুন্টুতে টারমিনাল ব্যবহার করে ASCII আর্ট। - নির্জন রহমান
- জাগরণের গান-২ : মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক (৬টি ডিস্ক-১০১টি গান) - সপ্রতিভ
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- দেখে নিন উইকিলিকসের সার্ভার রুমের ছবি - আমিনুল ইসলাম
- আর্মি স্টেডিয়ামের হরর শো, শাহরুখের অনবদ্য 'উপস্থাপনা' এবং মিলার জন্য শিক্ষা - আমিনুল ইসলাম
- উবুন্টুতে বিজয়ঃ জনাব মোস্তাফা জব্বার সাহেবের নতুন চুরি - জিয়া চৌধুরী
- সাংবাদিকতার একটি অন্ধকার দিক - নতুনদেশ
- অভ্র থাকা সত্ত্বেও বিজয় ব্যবহার করতে চান? করুন ... সম্পূর্ণ ফ্রি-তে!!! (বিজয় ব্যবহার করেও কাগুর কান্নাকানি দেখেন...)
- তাজুল ইসলাম মুন্না
- কাউরে পঁচানোর এবং নিজে পঁচাইন্যা থেইকা বাঁচার 5 Rules - ইফতেখার নাঈম
- A legend , A re-knowned and A non-known - ALL ABOUT LOVE (২টি ইন্সট্রুমেন্টালের ও ১টি গানের ডাউনলোড লিংক সহ, ভালোবাসার নতুন সংজ্ঞা) - নিশম
- ফিরে পান ব্রাউজারে লেখা প্রতিটি অক্ষর (ব্রাউজার ক্র্যাশ করলে/কারেন্ট গেলে/পিসি রিস্টার্ট হলেও) (সামুর অটোড্রাফট - আমি তোমার ক্ষ্যাতা পুড়াই!)
- নাফিস ইফতেখার
- ২০১০ এর এই পর্যন্ত ব্যবসায় সেরা চলচ্চিত্রগুলো - মইন
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কমেডি মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো? - বিডি আইডল
- রহস্য-রোমান্চ মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো? - বিডি আইডল
- হরর মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো? - বিডি আইডল
- সবকথা কৌতুক নিয়া!
- তাজুল ইসলাম মুন্না
হরর মুভি
- মাথা খারাপ
- ফেসবুক বন্ধে প্রতিবাদের ঝড় সাইবার ওয়ার্ল্ডে - হাসান বিপুল
- জাফর ইকবাল স্যারের যত বই, প্রায় ৬৪টি বই ডাউনলোড করুন এদম ফ্রী - বখতিয়ার হোসেন
- পোস্টটি উবুন্টু ১০.০৪ লুসিড লিংক্স থেকে লেখা
আমার প্রাথমিক বিশ্লেষণ - আমিনুল ইসলাম
- ~ উবুন্টু ১০.০৪ লুসিড Lynx রিভিউ- সবকিছুকে ছাড়িয়ে ~ - পাপী
- কৌতুক সংগ্রহ সামগ্রী বিলকুল হঁসতে মানা - মাসুদ চৌধুরী
- ফ্রি গেমস্ - মাসুদ চৌধুরী
- ফটোগ্রাফির শখ থাকলে আগে এই ফটোগুলান দেখেন... মজা পাইতেও পারেন (৫+ মানের পোস্ট) - হেমায়েতপুরী
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- মুভি : ২০১২ : সম্পূর্ণ কাহিনী - আমিনুল ইসলাম
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -৫ [ Gooooooogle অফিস ] - কুঁড়ের বাদশা
- কিছু শকিং মুভি। - হাসান মাহবুব
- একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা - এস. এম. মেহেদী আকরাম
- মাননীয় সরকার, বিদ্যুৎ ও পানির সমস্যা - আমাদের ভাগ্য কি চিরদিন অপরিবর্তিত থাকবে? MUST READ - আমিনুল ইসলাম
- ব্যতিক্রমী বিশ্ব রেকর্ড ও হবু বিশ্বরেকর্ড [সচিত্র] - আমিনুল ইসলাম
- এক ছাগু কারাগারে ... - রাগিব
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
- অর্পিত [পর্ব ১] - আমিনুল ইসলাম
- হাইব্রিড নয়, হরলিকস নয়, আমিনুল বেড়ে উঠুক স্ব-প্রতিভায় - নার্ভাস নাইনটিজ
- নবম শ্রেণীর ছাত্র আমিনুলের বিবর্তন ওয়েবসাইটি নিয়ে আমার কিছু ভাবনা - কৌশিক
- ক্লাস নাইনে আমার ছিল প্রকৃতি - আর এখন বিষ্ময় বালক আমিনুলের আছে প্রযুক্তি - কৌশিক
উবুন্টু জেনুইন করতে চাই

২৪ শে জুন, ২০১০ রাত ১১:৪৭
বহুদিন সাধনার পর অবশেষে কম্পিউটার কেনা সম্ভব হলো। বিভিন্ন কাজের কারণে বাসায় কম্পিউটার অত্যাবশ্যকীয় হয়ে পড়েছিল। কম্পিউটার ছাড়া আর চলছিল না। এবার বহু কষ্টে টাকা জোগাড় করে কম্পিউটার কেনা সম্ভব হলো। ঢাকার বিসিএস কম্পিউটার সিটি বা আইডিবি ভবন থেকে আস্ত একটা ডেস্কটপ কিনে ফেললাম। যদিও লোডশেডিংয়ের যুগে ল্যাপটপ কেনা উচিৎ ছিল। কিন্তু টাকায় সংকুলান না হওয়ায় বাধ্য হয়েই ডেস্কটপ কিনতে হলো।
কিন্তু কথা হলো, কম্পিউটার ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, কাজ করার জন্য প্রথম যা প্রয়োজন সেটা হলো অপারেটিং সিস্টেম।
বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম্পিউটার কিনলেই ডিফল্ট হিসেবে উইন্ডোজ এর যে কোনো সংস্করণ ইন্সটল করে দেয়া হয়। অথবা বাজারে নতুন যে কোনো সংস্করণের সিডি/ডিভিডিও পাওয়া যায়। এগুলো ইন্সটল করে মাসখানেক ব্যবহারের পর জেনুইন করার জন্য তাগিদ দিয়ে ডেস্কটপ অন্ধকার হয়ে যায়। শুরু হয় জেনুইন করার পালা।
উইন্ডোজ ব্যবহারকারীদের প্রতি, বলতে পারবেন "উইন্ডোজ জেনুইন করতে সাহায্য চাই" লিখে কতবার সামুতে বা বিভিন্ন ফোরামে পোস্ট লিখেছেন বা সার্চ করেছেন? যারা অপেক্ষাকৃত বেশি জ্ঞানী তারা হয়তো একবার পড়েই মনে রাখতে পেরেছেন। সাধারণতই যতবার উইন্ডোজ ইন্সটল দিয়েছেন ততবারই অ্যাক্টিভেটরের খোঁজে নামতে হয়েছে ইন্টারনেট মহাসাগরে।
অর্থাৎ, পাইরেটেড উইন্ডোজ ব্যবহার কারণে আপনাকে নানামুখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ঝামেলা পোহাতে হচ্ছে। কিন্তু আপনি কি পুরো ইন্টারনেট সার্চ করে এমন একজন উবুন্টু ব্যবহারকারী দেখাতে পারবেন যিনি উবুন্টু জেনুইন করার জন্য সাহায্য চাইছেন বা পরামর্শ দিচ্ছেন? উত্তরটা যে 'না' তা কারোরই অজানা নয়। অর্থাৎ, উবুন্টু ব্যবহার করলে আপনি থাকবেন নিশ্চিন্ত। একে তো পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা থেকে বিরত থাকতে পারছেন, অন্যদিকে উইন্ডোজের হাজারো সমস্যাকে বিদায় জানাতে পারছেন।
আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আপনি তৈরি হতে পারছেন। কেননা, শোনা যাচ্ছে ২০১৩ থেকে বাংলাদেশে পাইরেটেড উইন্ডোজ-এর ব্যাপারে কঠোর অবস্থান নেবে মাইক্রোসফট। কেবল বাংলাদেশ নয়, বরং তৃতীয় বিশ্বের উন্নয়নশীল প্রায় সব দেশেই। সেক্ষেত্রে ঐ মুহুর্তে হঠাৎ করে উবুন্টুতে গিয়ে ঝামেলায় পড়তে হবে না আপনাকে।
আরো একটি ব্যাপার হলো, উবুন্টুতে উইন্ডোজের সব সফটওয়্যারেরই বিকল্প রয়েছে। কিছু কিছু সফটওয়্যারের লিনাক্স সংস্করণও রয়েছে। এছাড়াও ইদানীং যে হারে মানুষ উবুন্টুমুখী হচ্ছে, এতে মোটামুটি নিশ্চিত করে বলে দেয়া যায়, আগামীতে অ্যাডোবির মতো বড় বড় প্রতিষ্ঠানরা সিএস সফটওয়্যারগুলো ম্যাক সংস্করণের পাশাপাশি লিনাক্স সংস্করণেও বাজারে ছাড়বে। আমার বিশ্বাস, উবুন্টু ফ্রি ব্যবহার করলেও পেশাদার লোকজন সিএস কিনতে দ্বিধা করবে না এটা ভেবেই অ্যাডোবি এটা করবে। কেননা, Adobe CS is worth the money, but windows is not worth the money.
এরপরও যারা উইন্ডোজের বাইরে এক পা ফেলছেন না, তাদেরকে বলছিঃ একসময় আমাদের বলতে হবে, সাবধান করেছিলাম!
(হেডলাইনের জন্য দুঃখিত। এমন হেডলাইন না দিলে হয়তো আপনিও এই পোস্টটি পড়তেন না।
)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উবুন্টু, উইন্ডোজ ;
প্রকাশ করা হয়েছে: তথ্য প্রযুক্তি বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১১:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অপ্রয়োজন বলেছেন:
গুডপোস্ট।
পৃথিবীর আমি বলেছেন:
(হেডলাইনের জন্য দুঃখিত। এমন হেডলাইন না দিলে হয়তো আপনিও এই পোস্টটি পড়তেন না। ☻◈☻◈☻◈☻◈☻◈☻◈☻◈☻◈☻◈☻◈☻◈☻◈ ░█░░░█░█░▄▀░█▀▀░░░░▀█▀░█░█░█░▄▀▀░ ░█░░░█░█▀░░░█▀░░▄▄░░█░░█▀█░█░░▀▄░ ░█▄▄░█░█░▀▄░█▄▄░░░░░█░░█░█░█░▄▄▀░ ◈☻◈☻◈☻◈☻◈☻◈☻◈☻◈☻◈☻◈☻◈☻
জামাল ঊদ্দিন বলেছেন:
"Adobe CS is worth the money, but windows is not worth the money " এই কথাটার জন্য স্পেশাল একটা প্লাস আমারও তাই মনে হয় , আমি যদি প্রোফেশনাল হতাম তবে টাকা খরচ করে হলেও প্রোফেশনাল টুল কিনতে দ্বিধা করতাম না - কিন্তু কখনই উউন্ডোস না
নতুন পিসি কিনার জন্য অভিনন্দন
লেখক বলেছেন: মাইনাস নিয়ে মাথা ঘামাচ্ছি না। তবে কী ধরনের বিরূপ ধারণা নিতে পারে তা খুব জানতে ইচ্ছে করছে।
নির্জন রহমান বলেছেন:
সুন্দর পোষ্ট। যারা উবুন্টু ব্যবহার করে তারাই বুঝে উবুন্টুতে কি মজা। উবুন্টু দারুন একটি জিনিস।
রিফাত হোসেন বলেছেন:
++ উবুন্টু দাড়ুন কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে, যেরকম গেমস আর এডব ছাড়াও অনেক সফট সাপোর্ট করে না ।
পিচ্চি হুজুর বলেছেন:
সবাই খালি পাইরেসি পাইরেসি কইরা চেগাইয়া বেড়ায়; খালি নতুন কুনো ছুপার ঢুপার হিট মুভি বাজারে আইলেই তখন এই লিঙ্কু ওই লিঙ্কু লইয়া উড়াউড়ি শুরু হয়। তখন পাইরেসি কুতায় যায় তা ঝাতি জানতে চায়।
যে বিষয় নিয়ে মিথ্যে কথা বলে পাঠক টানতে হয়, তা কতটা ভাল হতে পারে সে বিষয়ে অনেকেই চিন্তা করতে পারে। এমনটা ভাবার সুযোগ করে দেওয়াও উচিৎ নয়। উবুন্টু বিষয়ে জানার জন্য, পড়ার জন্য ব্লগে অনেক মানুষ রয়েছে (আমি নিজেও), তারা কোন ব্লগের শিরোনামে উবুন্টু কথাটা দেখলেই তা পড়ে। তারা আপনার এই পোস্টে এসে বিরক্ত যে হবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
উবুন্টু বিষয়ে সবাইকে জানানোর জন্য আপনার উদ্যোগটি প্রশংসনীয়, কিন্তু সে জন্য মিথ্যের আশ্রয় নেবার কোন প্রয়োজন নেই। প্রসঙ্গত উল্লেখ্য আমি নিজেও উবুন্তু ব্যবহার করি, আর এসংক্রান্ত ব্লগের লেখাগুলোও খুঁজে খুঁজে পড়ার চেষ্টা করি।
সুতরাং ভাল কিছু করার জন্য মিথ্যে কথা বলতে হবে, আমি এমনটা মনে করি না।
ধন্যবাদ।
শোভন এক্স বলেছেন:
কেন "windows is not worth the money" একটু explain করবেন?
তানভীর হাসান অিন বলেছেন:
আমরা প্রফেশনাল সফটওয়ার ব্যবহার করতে টাকা খরচ করতে রাজী আছি কিন্তু অপারেটিং সিষ্টেম ব্যবহার করতে টাকা খরচ করতে রাজি না।
লেখক বলেছেন: ঠিকই তো। কম্পিউটারের অপারেটিং সিস্টেমে খরচ করতে রাজি না। অপারেটিং সিস্টেম সবার জন্য ফ্রি হওয়া উচিত। এতে আরও বেশি মানুষ বৈধভাবে কম্পিউটার ব্যবহার করতে পারবে। আর প্রফেশনাল সফটওয়্যারগুলোতো সবার লাগছে না। যাদের লাগছে তাদের এগুলো কেনার ক্ষমতাও আছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















