আমার প্রিয় পোস্ট

I realized it doesn't really matter whether I exist or not.

গ্রামীণফোন আনলিমিটেড ডাউনলোডের দিন কি তবে শেষ?

০১ লা জুলাই, ২০১০ বিকাল ৫:৩৩

শেয়ারঃ
0 9 0

এইমাত্র একটা এসএমএস পেলাম গ্রামীণফোন থেকে। মেসেজটা বলছে, গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহারের শর্তাবলিতে নতুন শর্ত যোগ করা হয়েছে। এক্ষুণি গ্রামীণফোনের ওয়েবসাইট ভিজিট করতে।

ওয়েবসাইট ভিজিট করে নতুন যা দেখতে পেলাম, তা মোটামুটি এইরকমঃ

পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্কের মাধ্যমে (টরেন্ট ডাউনলোড) ব্যবহারকারীরা অন্য সব সাধারণ ইন্টারনেট ইউজারদের স্পিড কমিয়ে ফেলেন। সাধারণত বড় আকারের ফাইল ডাউনলোড করতেই পি-টু-পি নেটওয়ার্ক ব্যবহৃত হয়। গ্রামীণফোনের "ফেয়ার ইউজার পলিসি" অনুসারে পি-টু-পি নেটওয়ার্ক ব্যবহার করে যারা প্রচুর ডাউনলোড করেন, তাদের ইন্টারনেটের গতি কমিয়ে দেয়া বা সার্ভিস টার্মিনেট করে দিতে পারে গ্রামীণফোন।

অর্থাৎ, মাসিক ৯৭৭ টাকা নিয়েও আনলিমিটেড ইন্টারনেটটা মূলত বন্ধই করে দিল জিপি।

মূল সাইট থেকেঃ

The Grameenphone Fair Usage Policy is implemented to make sure that our Internet Service offers all the internet subscribers optimum value in terms of speed and reliability, wherever & whenever they use it.
Benefits of having a Fair Usage Policy

At peak times, a lot of customers use the shared network bandwidth at any one point. A very small number of our customers use their internet service inappropriately, for example using 'peer to peer' and file sharing software (which may be sending and receiving video and other large files constantly). This means that service quality for all users is affected, making it slower for everyone to access the internet or send and receive emails, especially at peak times.

The vast majority of Grameenphone’s customers use their service considerately and their usage levels do not disproportionately affect the shared network capacity. Even though only a very small number of our customers use the service inappropriately, their activity does greatly affect overall service.

The Grameenphone Fair Usage Policy manages inappropriate use and makes sure the service can be used fairly by everyone.

Impact of Fair Usage Policy
Subscribers who are heavy or excessive users generally use Peer-to-Peer (P2P) software or file sharing software, they are usually the ones who upload and download large files, such as movies and music, to their computer on a daily basis. These users take up excessive bandwidth, slowing the connection down for everyone else. Grameenphone believes that this sort of activity, if done continuously, unfairly affects other users of the service (within the same base station). Considering the above, GP has taken the responsibility to restrict the data transfer rates of the heavy users (through Fair Usage Policy) to maintain the overall experience of the other subscriber base.

If such a subscriber (heavy user) continues to use Grameenphone internet services inappropriately or violates the standard conventions of use, Grameenphone reserves the right to terminate their agreement after giving them adequate notice in advance.

How does the Fair Usage Policy affect a subscriber
Grameenphone’s Fair Usage Policy applies to all subscribers of Grameenphone Internet Service but it will only actually affect an individual if they are one of the very few subscriber who make inappropriate use of Grameenphone service.
The subscribers those are most likely to be affected by a fair usage policy are:

* Users of peer-to-peer networks engaged in uploading and downloading lots of films and music
* Online continuous gamers
* Any other heavy downloaders

Accepted level of usage:

Grameenphone’s Unlimited Plans are designed for subscribers who do not want to receive a bill beyond a certain amount and for those who wish to enjoy unlimited access to their internet. However, in the event that usage exceeds the regular acceptable levels in accordance with the Fair Usage Policy, subscribers shall not be charged for their excess usage. Instead, a restriction shall be placed on their data transfer rates beyond their regular usage in order to ensure the quality of service for all regular customers.

Unlimited Plan subscribers who regularly exceed the accepted level of usage will be affected by this Fair Usage Policy. Under the terms of GP’s unlimited internet plan, no charge will be applied for excess usage, however upon exceeding the stipulated volume limit, the subscriber’s speed shall be restricted for the remaining period within their current bill cycle or validity period or that particular day depending on the package they are using. Normal service speed shall be restored from the first day of the next bill cycle or subscription renewal.
Accepted level of usage for different plans:

* P2 (Unlimited plan –prepaid & postpaid) 5 GB/billcycle or 30 days validity period
* P3 (Unlimited Night plan – prepaid & postpaid) 5 GB/bill cycle or 30 days validity period


অর্থাৎ, যারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করেন, তারা কেবল হাতে-কলমেই আনলিমিটেড ব্যবহারকারী। বাস্তবে তারা ৫ গিগাবাইটের বেশি ডাউনলোড করতে গেলেই স্পিড কমিয়ে দেয়া থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারে গ্রামীণফোন।


এবার সত্যি সত্যিই গ্রামীণফোনের বিকল্প কোনো সেবাদাতা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুভব করছি।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গ্রামীণফোন ইন্টারনেটগ্রামীণফোনইন্টারনেট ;
প্রকাশ করা হয়েছে: তথ্য প্রযুক্তিসময়ের কথা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১১:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুলাই, ২০১০ বিকাল ৫:৩৬
আদনান_ফিরদাউস বলেছেন: গ্রামীণ যে কি তা তারা সবসময়ই বুঝিয়ে আসছে। আমরাই বুঝি না।
০১ লা জুলাই, ২০১০ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: গ্রামীণফোন শুরু থেকেই নিজেদের চালাক ভেবে আসছে। অথচ বাংলাদেশে যে তাদের চেয়ে বহুগুণে বেশি চালাক (আইটি বিষয়ে) মানুষ রয়েছে, তা তাদের মাথায়ই নেই।

২. ০১ লা জুলাই, ২০১০ বিকাল ৫:৩৯
স্বাধীনতার বার্তা বলেছেন: ব্রডব্যান্ড নিয়ে নেন। ব্রডব্যান্ড এ ইউজার বাড়লে মে বি আমাদের আই এস পি গুলো আরো ব্যান্ডউইথ কিনবে, হয়তো একদিন স্পিডও বাড়বে।
০১ লা জুলাই, ২০১০ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: ব্রডব্যান্ডে অনেক সমস্যা। প্রথম সমস্যা, তারের ছড়াছড়ি। দ্বিতীয় সমস্যা, ঝড়-বৃষ্টি হলে কোনো সমস্যা হলে লোক আসার আগ পর্যন্ত লাইনও আসবে না। তৃতীয় সমস্যা, যখন তখন লাইন না থাকলে ফোন করতে করতেই আরেক মাসের বিল খরচ হয়ে যাবে। আর চতুর্থ সমস্যা, ব্রডব্যান্ড নিলে কেবল বাসার কম্পিউটারে ইন্টারনেট থাকবে, ট্রাভেলের সময় আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের বাসায় ইন্টারনেট ব্যবহার করতে পারবো না (যেটা আমি এখন করি)।

৩. ০১ লা জুলাই, ২০১০ বিকাল ৫:৪১
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: দেশটাই তো এমন টাকা দিমু পামু আন্ডা
০১ লা জুলাই, ২০১০ রাত ১১:৩৫

লেখক বলেছেন: আন্ডা কিনতেও কিন্তু টাকা লাগে। ;)

৪. ০১ লা জুলাই, ২০১০ বিকাল ৫:৪৩
স্বাধীনতার চরমপত্র বলেছেন: জিপি কোয়ানটিটিতে বিশ্বাস করে, কোয়ালিটিতে নয়।

০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: জিপি টাকায় বিশ্বাস করে, সেবায় নয়।

৫. ০১ লা জুলাই, ২০১০ বিকাল ৫:৪৩
প্যাঁচনাই বলেছেন: বাংলা লিংকের রেট কি রকম ?
০১ লা জুলাই, ২০১০ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: বাংলালিংক ৪৫০ টাকা আনলিমিটেড ১৫ দিন। তবে নেয়ার আগে যাচাই করে নিন আপনার এলাকায় স্পিড কেমন। বাংলালিংক আমার বাসায় স্পিড ২ কিলোবাইট/সেকেন্ডের বেশি ভুলেও ওঠে না। অন্যদিকে আমার আপুর বাসায় ৩০ কিলোবাইট/সেকেন্ডের নিচে নামার জন্য আধা ঘণ্টা তাকিয়ে থেকেও ব্যর্থ হয়েছি। :-/

৬. ০১ লা জুলাই, ২০১০ বিকাল ৫:৫৯
রিফাত হোসেন বলেছেন: +++++++++++++

গ্রামীণের + বুড়ো সরকার ও শাসকদের উঠিয়ে দেওয়া উচিত ।
০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: ভাই গ্রামীণকে কিছু করা লাগবে না, সরকারের সংশ্লিষ্ট জায়গাগুলো থেকে নির্বোধ (মোস্তফা জব্বার টাইপ) লোকগুলোকে দূর করে ডিজার্ভিং লোক নিয়োগ দিলে গ্রামীণ এমনিতেই সোজা হয়ে যেত।

৭. ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০০
স্বাধীনতার বার্তা বলেছেন: ""চতুর্থ সমস্যা, ব্রডব্যান্ড নিলে কেবল বাসার কম্পিউটারে ইন্টারনেট থাকবে, ট্রাভেলের সময় আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের বাসায় ইন্টারনেট ব্যবহার করতে পারবো না (যেটা আমি এখন করি)।""

এইটা ভাল পয়েন্ট।

"যখন তখন লাইন না থাকলে ফোন করতে করতেই আরেক মাসের বিল খরচ হয়ে যাবে।" এখন আর এই সমস্যা আমার হচ্ছে না। এখন মাঝে মাঝে যা হয় তা হল, কারেন্ট আসার পর যখন কম্পিউটার চালু করি তার ১মিনিট পর নেট লাইন আসে। কিন্তু আমি কিছুক্ষন পর চালু করলে সাথে সাথেই পাওয়া যায়।
৮. ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০০
আখতার ০১৭৪৫ বলেছেন: আমার মনে হয় সবচাইতে সিটিসেল হাউওয়াই মডেম কানেশন ভাল। এর স্পীড ভাল
০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: স্পিড গ্রামীণফোনের যথেষ্ট ভালো। কথা হচ্ছে আনলিমিটেড ডাউনলোড নিয়ে, যেটা সিটিসেলের নেই।

৯. ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২২
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: জিপি হারামী

এর জন্য জিপি নেট ছেড়ে দিসি
১০. ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৮
সততা বলেছেন: মোবাইল ইন্টারনেট এর লিমিটিশন আছে। গ্রামীণ টেকনিক্যালি কোন মিথ্যা বলছে না। পিটুপি সফটওয়ার ব্যবহার করলে সেইম সেল-এর অন্য ব্যবহারকারীরা এফেক্টেড হয়। মোবাইল ইন্টারনেটে পিটুপি সফটওয়ার ব্যবহারের মাত্রা নিয়ন্ত্রন পৃথিবীর বেশিরভাগ 'ম্যচিউরড' মার্কেটেই আছে। দেখুন ভারত/পাকিস্তান/ইউ কে/ মালায়শিয়া/ অস্ট্রেলিয়ার মোবাইল অপারেটর দের।

যাদের বিটিসিএল এর ল্যান্ডলাইন আছে তাদের এডিসিএল লাইন ব্যবহার করা সবচেয়ে স্মার্ট মুভ হবে।


Unlimited Category (Always ON)

Infinity-128 128 Unlimited 500.00
Infinity -256 256 Unlimited 900.00
Infinity -512 512 Unlimited 1,500.00
Infinity -1000 1024 Unlimited 2,200.00

০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: :(( :(( :(( :(( :(( :((

১১. ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৯
আকাশটালাল বলেছেন: আমিনুল ভাই, একই জিনিস আমি সিটিসেলে ও পেয়েছি, ওদের ওয়েব সাইটয়ে। বুঝছি, এবার বাংলাদেশ ও ছেড়ে দিতে হবে :(
০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৬

লেখক বলেছেন: বাংলাদেশ ছেড়ে দেয়া সকল সমস্যার সমাধান। ;)

১২. ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩০
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: কড়া একখান মেইল পাঠাইছি। ছাড়বো তো বটেই তবে জানিয়ে ছাড়ব। X( X(( X(
০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: বস মেইলে কী লিখেছেন একটু শেয়ার করেন না!

১৩. ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩১
রাতুল রেজা বলেছেন: আমি গ্রামীন ছারসি দের বছর হলো, আনলিমিটেড যদি এটাই হয়, তাহলে সেই ক্ষেত্রে সিটিসেল অনেক ভালো। আনলিমিটেড সংযোগে বেশি ডাউনলোড করলে লাইন কেটে দিবে শালারা জোচ্চরি করার আর যায়গা পায়না। লাথি মারেন জিপি। আর যেতা বলতেসেন যেখানে সেখানে ব্যবহার করতে পারবেননা ব্রডব্যান্ড এ, কিছু পেতে হলে কিছু হারাতে হয়।
০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: :( ওয়াইম্যাক্স নিয়ে ভাবছি। ওটা পুরো ঢাকায় ছড়ালে হয়তো নিতে পারি।

১৪. ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৩
অপ্রয়োজন বলেছেন: Vuze দিয়ে শুনেছিলাম থ্রটলড কানেকশনেও টরেন্টে ফুল স্পীড পাওয়া যায়।

থ্রটলিং বাইপাসের বেশ কিছু উপায় আছে, কোন একটা কাজ করবে আশা করা যায়।
০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: বুঝি না। :(

১৫. ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪০
শয়তান বলেছেন: ইয়ে তো হোনা ই থা :D
০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: X( X(( X(( X(( X(( আপনে এতো খুশি কেন? ব্রডব্যান্ড ইউজ করেন তাই? X( X(( X(( X(( X((

১৬. ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪১
ডেমিয়েন থর্ন বলেছেন: এইটা কি খবর দিলেন ভাই??? এখন আমার কি হবে??? ওয়েবসাইটে এই খবর দিছে নাকি??? আমার কাছে তো এসএমএস আসে নাই। লিঙ্ক থাকলে দিয়েন তো।
০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: http://www.grameenphone.com/index.php?id=553 :(

১৭. ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৮
কাঠের খাঁচা বলেছেন: শয়তান বলেছেন: ইয়ে তো হোনা ই থা :D
১৮. ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
হিবিজিবি বলেছেন: এইটা মনে হয় পৃথিবীর সব দেশের মোবাইল কোম্পানি গুলো করে। আমি ইউরোপে আছি এবং একটা মোবাইল কোম্পানির আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করি। ওদের ওয়েব সাইটেও এই লিখাটা আছে এবং আমি যখন কানেকশন নেই তখন এটা তারা স্পষ্ট করে বলে দিছে। সুবিধা একটাই এরা কোন কিছু গোপন করে না।
১৯. ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৬
অরণ্যচারী বলেছেন: গতকাল ছেড়ে দিছি জিপি (পি৭ একটিভ রাখছি যদিও)। লোকাল ব্রডব্যান্ড নিছি, ৮০০ টাকায় সারা দিন ৩৫ - ৪৫ কেবি স্পীড পাচ্ছি।
২০. ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৬
কামাল পারভেজ বলেছেন: জিপি- নম্বার আমি বর্জন করেছি বাংলালিংক আসার পর।আসুন আমরা সবাই জিপি বর্জন করি।
০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: :(

২১. ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৬
মইন বলেছেন: এইজন্যই সিটিসেল পছন্দ করি। যা করব সরাসরি কইয়া করবো। রাখঢাক নাইক্কা। আপনে যা খুশি ব্যবহার করেন, ৫জিবি শেষ হইলে লাইন বন্ধ হইবো এর আগে না।
২২. ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫০
বৈদ্যুতিক আঘাত বলেছেন: ৫ জিবি শেষ হলে লাইন কাটবে, এটা ভুল কথা। এবং এই ফেয়ার ইউসেজ পলিসি গ্রামীণফোন নিজেই কাজে লাগাতে পারেনি। বিশ্বাস হয় না আমার কথা? নির্দ্দিধায় ব্যবহার করতে থাকুন। আপনার লাইন তো কাটবেই না, স্পীডও কমবে না।

বিঃদ্রঃ এই পলিসির কথা ওরা গত ২ বছর যাবৎই বলে আসছে। কিন্তু এতদিন কারও চোখে পড়েনি জন্য ওরা নিজেরাই গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। এটাতেই আমরা বোধহয় সমস্যায় পড়ে গিয়েছি। :-B /:)
০১ লা জুলাই, ২০১০ রাত ৮:২৭

লেখক বলেছেন: স্পিড কমবে। আমার নিজেরই স্পিড কমেছে। আর ফেয়ার ইউসেজ পলিসি আপডেট করা হয়েছে গত ৩০শে মে।

২৩. ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫০
সিকদার বলেছেন: গ্রামিন ব্যাংক বলেন আর গ্রামিন ফোন বলেন সবই আমাদের মহাজন।এরা আমাদের সেবা দিতে আসেনি এরা এসেছে ষেবার নামে আমাদের রক্ত চুষতে।++++++++++++++++++
২৪. ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫২
কোর আই সেভেন বলেছেন: কাঠের খাঁচা বলেছেন: শয়তান বলেছেন: ইয়ে তো হোনা ই থা :D
২৫. ০১ লা জুলাই, ২০১০ রাত ৮:০৪
টেকিবাবা বলেছেন: কেবলমাত্র কাষ্ঠ-মার খোয়াড়ে ফুন দিলাম, সে আবার ইন্টারনেট সেকশনে বল ঠেইল্যা দিল। ইন্টারনেট সেকশনের বান্দা কইলো এই পলিসি বহুত আগে থেকেই আছে কিন্তু এখনো পুরাপুরি ইমপ্লিমেন্ট করা হয় নাই। টোটাল ইমপ্লিমেন্টেশনের পর সব গ্রাহককে অবশ্যই এসএমএস করে জানানো হবে। তো পুরাপুরি চালু হওনের আগে ভালো একখান বিকল্প খুঁজা শুরু করি।
০১ লা জুলাই, ২০১০ রাত ৮:২৮

লেখক বলেছেন: আমাকে ওয়ার্নিং দিয়ে দিল কিনা বুঝলাম না। :(

২৬. ০১ লা জুলাই, ২০১০ রাত ৮:২৫
সাইক চৌধুরী বলেছেন: পৃথিবীর সব ইন্টারনেট প্রভাইডার রাই সাধারনত Fair Usage Policy ব্যবহার করে থাকেন। এর মাধ্যমে অতিরিক্ত ব্যন্ডউইথ ব্যবহার রোধ করা হয়। সুতরাং এটি নতুন কিছু নয়। বাংলাদেশেও banglalink, Citycell, ISP’s, Wimax provider রা এর প্রয়োগ শুরু করেছেন আরো আগে।
লিঙ্কঃ
Click This Link
০১ লা জুলাই, ২০১০ রাত ৮:২৯

লেখক বলেছেন: তাই বলে আনলিমিটেড ইন্টারনেটে ৫জিবি'র লিমিটেশনটা গ্রহণযোগ্য? ডাউনলোড না করেও তো ৫ জিবি অতিক্রম হতে পারে।

২৭. ০১ লা জুলাই, ২০১০ রাত ৮:৩২
অবয়ব বলেছেন: বৈদ্যুতিক আঘাত বলেছেন: ৫ জিবি শেষ হলে লাইন কাটবে, এটা ভুল কথা। এবং এই ফেয়ার ইউসেজ পলিসি গ্রামীণফোন নিজেই কাজে লাগাতে পারেনি। বিশ্বাস হয় না আমার কথা? নির্দ্দিধায় ব্যবহার করতে থাকুন। আপনার লাইন তো কাটবেই না, স্পীডও কমবে না। বিঃদ্রঃ এই পলিসির কথা ওরা গত ২ বছর যাবৎই বলে আসছে। কিন্তু এতদিন কারও চোখে পড়েনি জন্য ওরা নিজেরাই গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। এটাতেই আমরা বোধহয় সমস্যায় পড়ে গিয়েছি.


ব্যাপারটা এই মাস থেকে চালু করেছে। দেখা যাক কি হয় সামনে। যদি আসলেই পুরা সিরিয়াস হয় তাইলে জিপি বাদ দিমু এইডা শিউর।
২৮. ০১ লা জুলাই, ২০১০ রাত ৮:৩৩
আরাফাত_সোহাগ বলেছেন: সিটিসেল জুম আল্ট্রা নিতে পারেন। আমি ব্যবহার করছি। জিপির তুলনায় অনেক ভালো। আনলিমিটেড প্যাকেজ ও আছে ওদের। ট্রাই করতে পারেন।
০১ লা জুলাই, ২০১০ রাত ১১:৩৬

লেখক বলেছেন: আবার মডেম কেনার ঝামেলা। টাকা নেই। :(

২৯. ০১ লা জুলাই, ২০১০ রাত ৯:৩১
ঘুমরাজ বলেছেন: পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: জিপি হারামী

এর জন্য জিপি নেট ছেড়ে দিসি
৩০. ০১ লা জুলাই, ২০১০ রাত ৯:৫৫
টেকি মামুন বলেছেন: যেহেতু আমি হেব্বি ডাউনলোডার নই তাই সিটিসেলের ৫ জিবিতেই্ আমি খুশি । সম্প্রতি আল্ট্রা নিলাম বেশ ভালোই আছি এত টেনশেন নেই ।তবে জিপির এই হারামী অণেকেরই গলার কাটা হয়ে দাড়াবে বলেই মনে হচ্ছে ।
৩১. ০১ লা জুলাই, ২০১০ রাত ১০:০২
বৈদ্যুতিক আঘাত বলেছেন: আমি গত মাসে(জুন) টোটাল ১৮ গিগা ডাউনলোডাইসি। আমার কানেকশন কাটেও নাই, স্পীডও কমে নাই। অথচ আমি এই এসএমএস পাইছিলাম মে মাসের ২৩ তারিখে। ক্যামতে কি! :| :-/
৩২. ০১ লা জুলাই, ২০১০ রাত ১০:২০
সেতু আমিন বলেছেন: আমিউ জিপি পি-২ ব্যবহার করি। তাইতো বলি....১০/১২ দিন পর পর আমার স্পিড কমে যায় কেন? গত ২ দিন ধরে ভালো স্পিড পাচ্ছি।
৩৩. ০১ লা জুলাই, ২০১০ রাত ১০:৩৫
সাইফুর বলেছেন: জিপির বিকল্প চিন্তা করতে হবে। আর নাহয় আনলিমিটেড বন্ধ করে ১ জিবি নিয়ে চুপচাপ বসে থাকবো। মেইল চেক করা আর পত্রিকা পড়ার জন্য।

ইন্টারনেট ব্যবহারে এহেন লিমিটেশন


আর আমরা ইন্টারনেট ব্যান্ডউইথ রফতানি করছি বাহ বাহ
০১ লা জুলাই, ২০১০ রাত ১১:০১

লেখক বলেছেন: X(( X((

৩৪. ০১ লা জুলাই, ২০১০ রাত ১১:১২
একাকী বালক বলেছেন: সততা ভাইয়ের সাথে একমত। ২.৫ জি দিয়া এত বেশী ডাটা সার্ভিস দেওয়া যায় না।
৩৫. ০১ লা জুলাই, ২০১০ রাত ১১:১৭
একাকী বালক বলেছেন: @সাইফুর ভাই,

ইন্টারনেট ব্যবহারে এহেন লিমিটেশন


আর আমরা ইন্টারনেট ব্যান্ডউইথ রফতানি করছি বাহ বাহ

>>> জিপি তো লাষ্ট মাইলে দিতেছে। তারা তো লিমিটেশন দিবেই। তাদের আসল ব্যাবসাই হল ভয়েস। ডাটা না। আপনি সরাসরি ম্যাংগো বা বি.টি.সি.এল দিয়া ব্যান্ডউইথ নেন। প্রবলেম নাই। ওদের ব্যাবসা এইটা। সেলুলার অপারেটরের কাছে ডাটা সার্ভিস হল একটা ভ্যাস, এখন পর্যন্ত।
০১ লা জুলাই, ২০১০ রাত ১১:২৫

লেখক বলেছেন: এই ব্যাপারে বিস্তারিত জানতে চাই।

০৩ রা জুলাই, ২০১০ সকাল ৯:০৯

লেখক বলেছেন: কিন্তু জিপির ভালো কোনো বিকল্প এখনো পর্যন্ত বাজারে নেই। :(

৩৭. ০১ লা জুলাই, ২০১০ রাত ১১:২৩
অস্থির পোলাপাইন বলেছেন: ব্রডব্যান্ড এ এই ঝামেল নাই উপরন্তু মাঝে মাঝে ৫০০-৬০০ কেবিতে ডাউনলোড।
কিন্তু ভাই মাসে ৫-৬ দিন কানেকশন থাকে না :( :(
মাঝে মন্চায় বাংলালিনক লয়া লই।
তবে ওয়ারিড আনলিমিটেড ছাড়লে মাস্ট নিব।
ওগি স্পিড আমি পাইছিলাম ৬০ কেবি !!!!
কিন্তু বেয়াক্কেলের মত না বুইঝা কানেক্ট করাতে পুরা ৩২ টাকা ৪ মিনিটে মারা খাইছি।
০১ লা জুলাই, ২০১০ রাত ১১:২৫

লেখক বলেছেন: কানেকশন না থাকাটাই ব্রডব্যান্ডের সবচেয়ে বড় সমস্যা।

৩৮. ০১ লা জুলাই, ২০১০ রাত ১১:২৫
স্পেলবাইন্ডার বলেছেন: সাইফুর ভাইয়ের পোস্টে করা কমেন্ট এখানে হুবহু কপি করছি-

গ্রামীণফোনের এই সিদ্ধান্তের পক্ষে এবং বিপক্ষে দু ক্ষেত্রেই যুক্তি আছে।
বিপক্ষের যুক্তিটা সবাই বলছে।
আমি একটু গ্রামীণফোনের পক্ষ নিচ্ছি।
গ্রামীণফোনের ইন্টারনেট এজ টেকনোলজি ভিত্তিক। এই টেকনোলজিটা মূলত: মোবাইল ফোনে ব্রাউজিং এর জন্য। কিন্তু বাংলাদেশের মত অনুন্নত দেশে ব্রডব্যান্ড সংযোগ সহজলভ্য নয় বিধায় শহর থেকে গ্রামে সবাই কম্পিউটারেও ইন্টারনেটের জন্য মূলত মোবাইল অপারেটরদের সাহায্য নিচ্ছে। কিন্তু এই ইন্টারনেট টেকনোলজিতে ডাটা ট্রান্সফার রেট তুলনামূলকভাবে অনেক কম। ফলে এই সংযোগ ব্যবহার করে যারা মুভি ডাউনলোড করেন, তাদের কারণে সাধারণ ব্যবহারকারী যারা মূলত প্রয়োজনীয় কাজে ইন্টারনেট ব্যবহার করেন তারা ক্ষতিগ্রস্ত হন। তাই মুভি বা অন্যান্য বড় সাইজের ডাটা ডাউনলোডের জন্য ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করা উচিত।
ব্যক্তিগতভাবে আমি ইন্টারনেট থেকে শত শত গিগা মুভি ডাউনলোডের পক্ষপাতী নই্। এটা একদিকে যেমন ইন্টারনেট সংযোগের উপর অস্বাভাবিক চাপ, তেমনি ঐ কারণে ঘন্টার পর ঘন্টা কম্পিউটার চালু করে রেখে আমরা বিদ্যুতেরও অপচয় করি।
অথচ এখন বাজারে ৭০ টাকা দিয়ে ভাল মানের মুভি ডিভিডি কেনা যায়। আবার চাইলে এক ডিভিডিতে ৬/৮ মুভিও পাওয়া যায়।
আমার কথার সারমর্ম হল, গ্রামীণফোনের মত মোবাইল নেটওয়ার্ক ভিত্তিক ইন্টারনেট সেবার ক্ষেত্র্র্রে যাতে কেউ নিজে অপচয় করে অপরকে বঞ্চিত না করে সেদিকে সবার খেয়াল রাখা উচিত।
০১ লা জুলাই, ২০১০ রাত ১১:৩২

লেখক বলেছেন: আপনার কথার সঙ্গে একমত। তবে কিছু কিছু ক্ষেত্রে একমত নয়। যেমন বাংলাদেশে সব মুভি পাওয়া যায় না, এক। দুই, বেশিরভাগ সময়ই দেখা যায় ডিভিডিতেও অরিজিনাল প্রিন্ট পাওয়া যায় না।

তবে ইন্টারনেট স্পিডে যে চাপের কথা বলছেন তা সত্য। সেক্ষেত্রে আমার মনে হয় না গ্রামীণফোনের "আনলিমিটেড" শব্দটা ব্যবহার করা উচিৎ। গ্রামীণফোনকে মানুষ অপছন্দ করে এতের কুটনা বুদ্ধি আর মিথ্যাচারের জন্য। আনলিমিটেড ইন্টারনেট ৫ জিবি কী করে হয়? সোজা-সাপ্টা বলে দিলেই তো হয় যে আমরা আর আনলিমিটেড রাখছি না।

গ্রামীণফোন ফেয়ার ইউসেজ পলিসিতে ডাউনলোডের কথা বললেও শেষের দিকে বলছে ৫ জিবি অতিক্রম করলেই স্পিড কমিয়ে দেবে। কেন? ডাউনলোড ছাড়াও যারা অনেক কাজ করেন তাদেরও তো মাসে ৫ জিবির বেশি ব্যবহার হতে পারে, আর এজন্যই তো তারা মাসে ৯৭৭ টাকার মতো বড় অংকের টাকা দিয়ে আসছে। এখন এই কুটনামি করার মানে কী?

৩৯. ০১ লা জুলাই, ২০১০ রাত ১১:৪১
সেতু আমিন বলেছেন: @একাকী বালক আমি ব্রডব্যান্ড লাইন নিব। কিন্তু সমস্যা হলো আপনাদের ঢাকা ছাড়া দেশের অন্য জায়গায় ব্রডব্যান্ড লাইন নেই বললেই চলে। সেক্ষেত্রে জিপি ছাড়া ভরসা কি?
৪০. ০১ লা জুলাই, ২০১০ রাত ১১:৪৫
মোসারাফ বলেছেন: বাংলালিংক ই ভালো ১৮-২০ কিলোবাইট/সেকেন্ড স্পীড পাই। জিপি হারামী।
৪১. ০১ লা জুলাই, ২০১০ রাত ১১:৪৮
মাশুক০১৭১৯ বলেছেন: বেশী কইরা ডাউনলোড করুম................দেখি জিপি কেমনে ঠেকায়............... X( X(
০১ লা জুলাই, ২০১০ রাত ১১:৫৫

লেখক বলেছেন: স্পিড কমিয়ে দিলে কী করবেন?

৪২. ০১ লা জুলাই, ২০১০ রাত ১১:৫৪
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: আমার কাছে ব্রডব্যান্ডই সবচেয়ে বেশি ভাল লাগে। ওইটা ব্যবহার করেই বেশি মজা পাই। যদিও বাইরে কোথাও গেলে গ্রামীনের উপর নির্ভর করতে হয়। তারপরও ডাউনলোডের জন্য ব্রডব্যান্ডই সবচেয়ে ভাল।

আর ভাই, আপনি তো এখনো কোন গল্প লিখেন নাই, না লিখলে ভাল না খারাপ বুঝব কেমনে? আগে একটা লিখেন।
০২ রা জুলাই, ২০১০ রাত ১২:০১

লেখক বলেছেন: জিপিই ভরসা। :( ব্রডব্যান্ডে হাজারটা সমস্যা।

৪৩. ০২ রা জুলাই, ২০১০ রাত ১২:১০
সাইফুর বলেছেন: লেখক বলেছেন: জিপিই ভরসা। :( ব্রডব্যান্ডে হাজারটা সমস্যা।


মাসের ২/১ বার লাইন চুরি। প্রায় সকালে লাইন ডাউন থাকা , বৃষ্টিতে অফ করে রাখা
০২ রা জুলাই, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন: যোগ করার জন্য ধন্যবাদ।

৪৪. ০২ রা জুলাই, ২০১০ রাত ১:৫০
ডেমিয়েন থর্ন বলেছেন: iCONNECT নামে ধানমন্ডির দিকে একটা সার্ভিস প্রোভাইডার আছে। ওরা ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস দেয়। কিন্তু আমি তো থাকি রামপুরায়, এখানে ও রকম কোন সার্ভিস প্রোভাইডার নাই।
জিপি ব্যাবহার করি একমাত্র মবিলিটির জন্য।ঢাকার বাইরে জুম ভাল সাপোর্ট দেয় না।
আইকানেক্ট
০২ রা জুলাই, ২০১০ রাত ২:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ। ধানমণ্ডি বেশি দূরে না। দেখি কিছু করা যায় কিনা।

আমিও জিপি ব্যবহার করি মোবিলিটির জন্যই।

৪৫. ০২ রা জুলাই, ২০১০ রাত ২:৩০
আকাশটালাল বলেছেন: সবাই বলতেছে যে জিপি ছেড়ে অন্য অপারেটরে চলে যাবে কিন্তু একটা জিনিস কেন সবাই বুঝতেছে না। সব অপারেটরয়েই একই নিয়ম চালু করছে। অনেকেই লিংক ও দিয়েছে। তাহলে অন্য অপরেটরয়ে গিয়ে আমার কি লাভ? তাদের তো স্পীড আরও খারাপ।
ব্রডব্যান্ড ও সমস্যা, তাহলে কই যাই???????
০২ রা জুলাই, ২০১০ রাত ২:৪০

লেখক বলেছেন: ডাউনলোডের যুগ শেষ। :(

৪৬. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ২:৩৫
একাকী বালক বলেছেন: সেতু আমিন বলেছেন: @একাকী বালক আমি ব্রডব্যান্ড লাইন নিব। কিন্তু সমস্যা হলো আপনাদের ঢাকা ছাড়া দেশের অন্য জায়গায় ব্রডব্যান্ড লাইন নেই বললেই চলে। সেক্ষেত্রে জিপি ছাড়া ভরসা কি?

>>> বি.টি.সি.এল। বি.টি.সি.এল না থাকলে জি.পি দিয়া লাভ নাই। ডাটা সার্ভিস জি.পির কোর ব্যবসা না।
৪৭. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ২:৪২
একাকী বালক বলেছেন: লেখক বলেছেন: গ্রামীণফোন শুরু থেকেই নিজেদের চালাক ভেবে আসছে। অথচ বাংলাদেশে যে তাদের চেয়ে বহুগুণে বেশি চালাক (আইটি বিষয়ে) মানুষ রয়েছে, তা তাদের মাথায়ই নেই

>>> ঠিক জানিনা আপনি কি বুঝাতে চাইছেন। কিন্তু জি.পি তে মোটামুটি অনেক মেধাবীই কাজ করে। জি.পির সাথে কাজ করার সময় অনেক প্রজেক্টেই অনেক মেধাবী দেখছি আমি। ( আমি কিন্তু জি.পির না)।

কোর ব্যাবসা হইল ভয়েস। এখন ডাটার জন্য বেশী চ্যানেল দিয়া রাখলে যদি ওদের ভয়েসে হ্যাম্পার করে তাহলে তো ওরা ভয়েসের জন্যই বেশী চ্যনেল দিবে। আর আনলিমিটেড দিলে সারাদিন চানেল আটকায় রেখে কয় টাকাই বা আসবে। সবশেষ কথা ভাই ২.৫ জি ডাটার জন্য না। কোন দেশে নাই। আমি AU আর CA স্টাডি কইরা দেখছি।
০২ রা জুলাই, ২০১০ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: জিপিতে মেধাবী লোক নেই এমন কথা বলিনি। দেখুন বাংলাদেশে তুখোড় মেধাবী মানুষ আছেন যারা আইটির অনেক কিছু ক্ষেত্রবিশেষে বিদেশিদের চেয়েও বেশি বোঝেন। তবুও কিন্তু বাংলাদেশ আইটির দিক দিয়ে পিছিয়ে রয়েছে। কেন জানেন? যারা মেধাবী, তাদের মেধাই আছে। কিছু করার ক্ষমতা নেই।

জিপির ঘটনা এমনই। আপনি যাদের কথা বলছেন, আমি ধারণা করি তাদের কেউই জিপির সর্বোচ্চ পদের কেউ নন যিনি জিপির সব পলিসি ও মার্কেটিং বিষয়গুলোর সিদ্ধান্ত নেন।

৪৮. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ২:৪৯
স্বাধীনচেতা৭১ বলেছেন: ডিজিটাল বাংলাদেশ হচ্ছে। কথা কম কন।
০৩ রা জুলাই, ২০১০ রাত ১২:৫৬

লেখক বলেছেন: ডিজিটাল বাংলাদেশ। বস্তি বাংলাদেশ বানাচ্ছে সরকার।

৪৯. ০৩ রা জুলাই, ২০১০ রাত ১:৪৩
মুরাদ-ইচছামানুষ বলেছেন: ওই কপিপেস্ট ভাইয়ের লিঙ্কে কমেন্ট করতে গিয়া দেখি আপনি লিঙ্ক দিছেন। কিন্তু ততক্ষনে কমেণ্ট কি করব ভুলে গেছি। তবে বিরাট চিন্তার বিষয় শুনাইলেন। :||
৫০. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১০:৩৮
প্রেমের কাঙ্গাল বলেছেন: আমার এখানে ব্রডব্যান্ড এ ২৫০০/= টাকা এককালীন অফেরত যোগ্য নিবে। মাসে ৮০০/= আর স্পিড মাত্র ১৬-১৮ কেবি!!! জিপিতে ৩৫ কোবি এর উপর পাই।

এখন বলেন, জিপিই-তো একমাত্র ভরসা ছিল!!

আসেন গান ধরি - আশা ছিল, জিপির আনলিমিটেড ছিল, আজ আশা নেই, ৫জিবি ছাড়া জিপির আনলিমিটেড নেই...
০৩ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: জিপি ভালো ছিল। নিঃসঙ্কোচে এ কথা বলতে পারি। যদিও কিছু টেকনিক্যাল সমস্যা প্রায়ই দেখা দিত যার কারণে কিছু কিছু সাইট ভিজিট করা যেত না। তবে স্পিডের দিক দিয়ে জিপিকে আমি ভালো পেয়েছি। অন্তত আমার এলাকায়।

৫১. ০২ রা আগস্ট, ২০১০ রাত ১১:২৭
মুভি পাগল বলেছেন: গ্রামীণ ফোন তো হারামী ফোন। ওটা ব্যবহার করা ছেড়ে দিয়েছি বহু সময় পূর্বেই। যাই হোক, তার সাথে সাথে ৮৫০ টাকা বিল বাকি ছিল। সিম ফেলে দিয়েছি এবং বিলটাও পরিশোধ করিনি। এখানে অভিজ্ঞতাটা একটু শেয়ার করার চেষ্টা করেছি
১২ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ। আমিও এখন বাংলালিংক ট্রায়াল নিবো। যদি পছন্দ না হয়, তাহলে শেষমেষ ব্রডব্যান্ড। :(

 

মোট সময় লেগেছে ১.১৪১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একঘেয়েমি আমাকে তাড়া করছে নাকি আমি একঘেয়েমিকে তাড়া করে বেড়াচ্ছি, বোঝা দায়।



http://aisjournal.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ