somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেসব বিজ্ঞাপনের সমালোচনা না করে পারা যায় না -১ : তাহলে মেয়েদের প্রতিভা মানেই সৌন্দর্য্য :|

২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিভিতে সম্প্রতি ক্রিমের একটা বিজ্ঞাপন প্রচারিত হয়। একটা মেয়ে সাইকেল রেসে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে। আর মাকে বলে রেসে চ্যাম্পিয়ন হলে একটা বাড়িও কিনবে। পুরস্কার মাত্র ৫০ হাজার টাকায় বাড়ি কেনা সম্ভব নয়, মেয়েটার ছোটভাই এ কথা মনে করিয়ে দিলে দেখা যায় মেয়েটা সাইকেল চালানো প্র্যাকটিস বাদ দিয়ে ক্রিমের উপর হুমড়ি খেয়ে পড়ে। [সমস্যা ১] পরে দেখা যায় মেয়েটা রেসে চ্যাম্পিয়ন হয় এবং পুরস্কার পায় ৫০ হাজার টাকা; যা দিয়ে বাড়ি কেনা অসম্ভব। তার ছোটভাই তখন খোঁচা দিয়ে ৫০ হাজার টাকা দিয়ে বাড়ির গেইট কেনার পরামর্শ দেয়।

কিন্তু কাহিনী এখানেই শেষ নয়, বরং কাহিনী সবে শুরু। একজন ফটোগ্রাফার তার কিছু ছবি তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর মেয়েটার কাছে একটা ফোন আসে, সে জানতে পারে তাকে একটা স্পোর্টস কোম্পানিতে মডেলিং-এর সুযোগ দেয়া হয়েছে। সে মডেলিং শুরু করে এবং এক সময় বাড়ি কেনার টাকাও তার হয়।

এবারে আসুন সমস্যাগুলো নিয়ে কথা বলি। আমার কাছে প্রথম সমস্যা মনে হয়েছে মেয়েটা ক্রিম নিয়ে মেতে উঠে কেন? তার মানে কি শুরু থেকেই তার কেবল মডেলিংয়ের শখ ছিল? তাহলে সাইকেল রেসে তার যে প্রতিভা আছে সেটা কি তুচ্ছ?

দ্বিতীয়ত, আলটিমেটলি দেখা গেল মেয়েটা সুন্দরী (বলা যায় ক্রিম দিয়ে ফর্সা হওয়ায়) বলে সে মডেলিংয়ে চান্স পায় এবং ধারণা করা যায় তার সাইকেলিংয়ের এখানেই ইতি।

এর মানে কি, মেয়েদের প্রতিভা মানেই সুন্দরী হওয়া আর টেলিভিশনে চান্স পাওয়া?

আমি সবসময়ই দেখে আসছি টিভি বিজ্ঞাপনগুলোর একটাই টোন, যে কোনো মেয়েরই স্বপ্ন টিভিতে চান্স পাওয়া। যেন টিভি ছাড়া অন্য কোথাও মেয়েদের কোনো দাম নেই। এই বিজ্ঞাপনচিত্রগুলো দর্শকদের চিন্তাভাবনাকেও যে ‌'মডেলিং-এর স্বপ্নে'র মধ্যে সীমাবদ্ধ করে দেয় না, সে নিশ্চয়তা কি কেউ দিতে পারবে?


টিভি বিজ্ঞাপন নিয়ে আমি সাধারণত মাথা ঘামাই না। কিন্তু এই পার্টিকুলার বিজ্ঞাপনটা বেশ চোখে পড়ে। কোথায় সাইকেল রেসিং আর কোথায় মডেলিং। কই আইয়ুব খান আর কই খিলি পান। বাংলাদেশটা গেল!



প্রথম প্রকাশ
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১১ বিকাল ৩:১৩
১৭টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×