somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেখা সেরা ভিডিও গেম থিম মিউজিকগুলো (হাই ব্যান্ডউইথ ওয়ার্নিং)

২৭ শে মে, ২০১১ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম প্রকাশঃ ইংরেজি ব্যক্তিগত ব্লগে

কমবেশি ভিডিও গেম খেলেননি এমন মানুষ কমই পাওয়া যাবে। আমিও তুলনামূলকভাবে তত বেশি গেম খেলিনি। তবে মোটামুটি গেম খেলেছি। গেম খেলার শখ থাকলেও গ্রাফিক্স কার্ডের অভাবে সাধারণ কারণেই গেম খেলা হয়নি। তবে যেসব গেম খেলেছি তা প্রায় প্রত্যেকেই একবার না একবার চেখে দেখেছেন। যেমন নিড ফর স্পিড, ভার্চুয়াল কপ ২ ইত্যাদি।

মজার ব্যাপার হলো, মুভির মতো গেমেও একটি ইউনিক থিম সং বা মিউজিক দেয়া থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ইন্সট্রুমেন্টটা গেম খেলতে খেলতে মাথায় আটকে যায়। আজ তেমনই কিছু দারুণ ভিডিও গেম থিম মিউজিক নিয়েই এই পোস্ট।

মরটাল কমব্যাট
নাম শোনেননি এমন মানুষ কমই পাওয়া যাবে। মরটাল কমব্যাট কেবল গেমের জগতেই বিখ্যাত নয়, বরং ইদানিং মুভির জগতেও ব্যাপক তোলপাড় চালাচ্ছে। মরটাল কমব্যাটের দারুণ এই থিমটি মুভি ও গেম দু'টোতেই দেখা যায়।



দি গডফাদার
মুভি দেখেন অথচ দি গডফাদার দেখেননি এমন ভুল হয়তো খুব কম মানুষই করে থাকেন। শ্রেষ্ঠ একটি উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি এ ছবিটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে। ছবির আগেই অবশ্য প্রকাশিত হয় দি গডফাদার গেম। তবে নিচের থিমটি গডফাদার গেম ও মুভি দু'টোর জন্যই প্রযোজ্য। তবে একে দি গডফাদার থিম ছাড়াও 'Speak Softly Love' বলে আখ্যায়িত করা হয়। নিরব-নিস্তব্ধতায় থিমটি দারুণ লাগবে।



গ্র্যান্ড থেফট অটো স্যান অ্যান্ড্রিয়াস
গেমটি এখনো চললেও অনেকেই বহু আগে গেমটি শেষ করে বসে আছেন। ইউটিউবে টপ কমেন্টের ঘরে দেখলাম সবাই বলছেন এই গেমের থিম নাকি তাদের শৈশবের কথা মনে করিয়ে দিচ্ছে। শৈশবের কথা মনে না করালেও নস্টালজিক করে দেয়ার চান্স রয়েছে এটিতে। কেননা, প্রতিবার গেমটি চালু করার সময় যে থিমটি শুনতেন তারই পূর্ণরূপ নিচের থিমটি।



নিড ফর স্পিড : মোস্ট ওয়ান্টেড
নিড ফর স্পিড ২ খেললেও এতোগুলো সিরিজের মধ্যে মোস্ট ওয়ান্টেডই এখন বেশি ভালো লাগে। অবশ্য আমি সবগুলো খেলিনি। যারা খেলেছেন তারাই বলেছেন। মোস্ট ওয়ান্টেডের সবচেয়ে দেখার মতো দিকটি হচ্ছে পুলিশ চেজ। তবে যারা ২০০৫-এর এই গেম খেলে শেষ করে সময়ের সঙ্গে এগিয়ে গিয়ে এখন শিফট টু আনলিশড নিয়ে মেতে আছেন, তাদের কিছুটা নস্টালজিক করে দিতে পারে এই গানটি, যা প্রতিবার মোস্ট ওয়ান্টেড চালু করলেই শুনতে পেতেন।



বোনাসঃ পুলিশ পেছনে লাগলে সাইরেন আর রেডিওর আওয়াজের পেছনে যে শব্দ হতো তা কি মনে আছে? না থাকলে এখনই মনে করে নিন। আরেকটু নস্টালজিক হয়ে যান।



যে গেমগুলো খেলিনি

ট্রাইন টু
এই গেম খেলিনি। কীসের গেম তাও জানি না। কোনোভাবে থিমটা শুনে ভালো লেগেছিল তাই যোগ করলাম।




এবার আপনার পালা


এছাড়াও আরও গেম খেলেছি কিন্তু যেগুলো মনে পড়ছে সেগুলোর মধ্যে তেমন আর ভালো থিম নেই। তবে পোস্টটি আপডেট হতে থাকবে। এবার আপনারা মন্তব্যের ঘরে আপনার পছন্দের গেম থিম সংটি দিন (অনুগ্রহ করে কেবল লিংক দিন, এমবেড করবেন না)। থিম খুঁজে না পেলে ইউটিউবি গিয়ে গেমের নাম লিখে স্পেস দিয়ে লিখুন theme song এবার রেজাল্টে পেয়ে যাবেন।

প্রথম প্রকাশঃ ইংরেজি ব্যক্তিগত ব্লগে


বাংলায় ওয়ার্ডপ্রেস ব্লগে প্রকাশিত
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১১ রাত ১০:২৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×