আমার প্রিয় পোস্ট

প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে

বিরক্ত

১০ ই জুন, ২০১০ রাত ৯:৫৮

শেয়ারঃ
0 0 0

যারা গ্রামীন ফোনের মাধ্যমে নেট ব্যবহারকারী, তারা সামুতে ঢুকতে পারছেননা এটা বোধ হয় আর নতুন কোনো সংবাদ নয়। বিষয়টা যে কতটা বিরক্তিকর তা ভুক্তভোগী মাত্রই জানা। আমি আজ বেশ কিছুদিন ধরে হাড়ে হাড়ে বুঝতে পারছি। সমস্যাটি যে আসলে সামুর শুরুতেই রবির বিজ্ঞাপন সেও বুঝতে বাকি নেই কারো। কথা হোলো গ্রামীনের এই বদমায়েশী বিষয়ে সামু কতৃপক্ষের মাথা ব্যথাটা কতটুকু সেটা বোধগম্য হচ্ছেনা। সামুর ব্লাগারদের কি গ্রামীন ফোন বয়কট করা উচিত??? আসুন যে কোনো কোম্পানীর এইসব নোংরামীকে ধিক্কার জানাই।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই জুন, ২০১০ রাত ১০:১১
রাত্রি২০১০ বলেছেন: সিটিসেল জুম এখনো ঝামেলা করিতেছে না। তবে এই ইন্ডাস্ট্রিতে সবাই দাদা গ্রামীনকে অনুসরণ করিয়া থাকে, তাই সামু একশন নিলে মনে হয় জনগনের উপকার হইত।
১০ ই জুন, ২০১০ রাত ১০:২৮

লেখক বলেছেন: বলে বোঝাতে পারবোনা আমি আসলে কত খানি হতাশ! কতদিন আপনাদের সাথে যোগাযোগ নেই। এই যে এখন আছি একটু পরেই আবার নাও থাকতে পারি। হয়তো শেষ পর্যন্ত গ্রামীনকে ছুঁড়ে ফেলা ছাড়া আর কোনো পথ থাকবেনা। ভালো আছেনতো?

২. ১০ ই জুন, ২০১০ রাত ১০:১৮
লাস্ট সামুরাই বলেছেন:
নোটিশবোর্ডের এই পোস্টটি দেখতে পারেন Click This Link
১০ ই জুন, ২০১০ রাত ১০:৩৬

লেখক বলেছেন: দেখলাম। তবে খুব আশাবাদী হতে পারছিনা।

৩. ১০ ই জুন, ২০১০ রাত ১০:৪২
জুন বলেছেন: আমি বেশ কয়েকদিন গ্রামীন এজ আনলিমিটেড নিয়ে মহা বিরক্ত হয়ে আজ তিনদিন হলো কিউবির কানেকশন নিয়েছি।
১০ ই জুন, ২০১০ রাত ১১:২০

লেখক বলেছেন: আমিও ভাবছি জুন।

৪. ১০ ই জুন, ২০১০ রাত ১০:৪৮
অদেখা সময় বলেছেন: সমস্যাটা ব্রডব্যান্ড ও জুমেও আছে। সামু সার্ভার পরিবর্তন করার পর থেকে সমস্যাটা দেখা দিসে। আমার মনে হয় সামু সার্ভারটাতে সমস্যা। কারণ অনেকেই জিপি দিয়া ইউজ করতাসে কিন্তু কিসু কিসু জায়গাই সমস্যা হইতেশে।
১১ ই জুন, ২০১০ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: মনে হয় কিছু কিছু জায়গায় নয়। তারপরও দেখা যাক এই কথা বলা ছাড়া আর কীইবা বলা যেতে পারে।

৫. ১০ ই জুন, ২০১০ রাত ১১:১০
দোলান বলেছেন: গ্রামিন ফোন তাদের ফালতু সার্ভিস দিয়া ও কেমনে এই দেশের ১ নম্বর মোবাইল অপারেটর হিসেবে...
আর রবির ইন্টানেট সার্ভিস তো নাই বললেই চলে......
আমরা সেই কোম্পানি কে স্বাগত জানাই যারা পরিপুর্ন ইন্টারনেট সেবা নিয়ে আমাদের দেশে আসবে।
৬. ১০ ই জুন, ২০১০ রাত ১১:২০
নিমপাতা১২ বলেছেন: আমার কোন সমস্যা নাই, আমি জিপি ব্যবহার করি
৭. ১০ ই জুন, ২০১০ রাত ১১:২৪
ঈদ এর চাঁদ বলেছেন:


সামুর সার্ভার খুব স্লো। আমি দেশের বাইরে আমার ব্রডব্যান্ড কানেক্সন তবুও মাঝে মাঝে পেজ আসে না।
৮. ১০ ই জুন, ২০১০ রাত ১১:৩৬
রাত্রি২০১০ বলেছেন: আছি ভালই। আপনার "বৃষ্টি নিয়ে রবি ঠাকুরের গান" এ নিয়ে লেখা কই?
৯. ১১ ই জুন, ২০১০ রাত ১২:১৩
সায়েম মুন বলেছেন: আপনার কষ্ট চরমভাবে উপলব্ধি করছি! কারণ আমিও যে আপনার মত ভূক্তভুগী!
১০. ১১ ই জুন, ২০১০ রাত ১২:৪০
সেতু আমিন বলেছেন: আমার কোন সমস্যা নাই, আমিউ জিপি ব্যবহার করি
১১. ১১ ই জুন, ২০১০ সকাল ১১:৫৫
সাফির বলেছেন: সায়েম মুন বলেছেন: আপনার কষ্ট চরমভাবে উপলব্ধি করছি! কারণ আমিও যে আপনার মত ভূক্তভুগী



একমত
১২. ১৪ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমি ঢাকার বাইরে থাকার সময় এজ পি-টু ব্যবহার করতাম। ঢাকা এসে প্রথম সুযোগে বাতিল করেছি। এ যে কী অত্যাচার !

 

মোট সময় লেগেছে ০.৯৪১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি প্রতিদিন জন্ম নিই
এবং প্রতিদিন যাই মরে
আমি প্রতিদিন যাই ভেঙ্গে
আবার প্রতিদিন উঠি গড়ে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ