( রবি ঠাকুরের কবিতা মনে রেখে )
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
সারাটি বছর জুড়ে হাঁটুজল থাকে
পার হয়ে যায় গরু পার হই আমি
হাফপ্যান্ট পড়ে তাই হাঁটুজলে নামি
চিকচিক করে বালি কোথা নাই কাদা
খালি পায়ে আসি যাই নাই কোনো বাধা
হিজিবিজি দুই পাড়ে মানুষের ঝাক
শেয়ালের দেখো নেই ডেকে ওঠে কাক
তীরে তীরে ছেলে মেয়ে সকালে দুপুরে
নানা কাজে আসে যায় কাছে কিবা দূরে
নাওয়া খাওয়া হয়নাতো এ নদীর জলে
মাল্টিকালার জল একেবেকে চলে
দখলের চাপে নদী আজ ভরোভরো
মাতিয়া ছুটিয়া ওঠে বাড়ি বড় বড়
আমাদের ছোট নদী করুন চেহারা
দখলের উৎসবে জাগে দেশ,পাড়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



