আমার প্রিয় পোস্ট
- পাপবোধ সংক্রান্ত টুকিটাকি বা হেনো তেনো - ছন্নছাড়ার পেন্সিল
- সুগন্ধিবোতল - অন্যমনস্ক শরৎ
- 'গ্রাম আমি দেখেছি বিস্তর, তবে থাকি বকুল নগরে' - রিফাত হাসান
- দেহ চূর্ণ, রান্না ও নিশানা - মুক্তি মণ্ডল
- আ্যডোলসেন্সের আলো- আঁধার - অশোক দেব
- বেদনাজলের গাঙচিল - ইমরান খান ইমু
- এক বর্ষা সন্ধ্যায় আজিজ মার্কেটের ঘটনা - ফয়সল নোই
- মৃত্যু আছে গানের মত হৃদয়ে হৃদয়ে - অশোক দেব
- সাইবর্গ দিনলিপি - অন্যমনস্ক শরৎ
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- মানুষের মহারাজা,তোমাকে অভিবাদন - ফারহান দাউদ
- রিমিক্স মৌয়ালের শব্দঠোঁট - রথো রাফি
তোমার হর্ষজাত এ্যাবসার্ডিটির ভেতর
২৮ শে জুন, ২০০৮ দুপুর ১২:০৭
তোমার হর্ষজাত এ্যাবসার্ডিটির ভেতর
তোমার হর্ষেরা ঝরে পড়ে
ঝালাইকারের দোকানের প্রতিটি স্ফুলিঙ্গে ,
লালপিঁপড়ের সঘন বিন্যাসের ভেতর;
যেখানে সমস্ত নির্মাণ এসে ভাঙ্গে...
ভেঙ্গে পড়ে আমাদের
এইসব অধারাবাহিক সৌন্দর্যের কাছে।
তোমার হর্ষেরা ঝরে পড়ে
নগরীর সমস্ত আগুনখেকো কৃষ্ণচুড়ার ডালে ,
অপরাহ্নিক ঢাল থেকে
ঝালাইকারের যাবতীয় শৈলীর ভেতর
এমন নিভৃতে-
তোমার হর্ষেরা এইখানে অনাবিল ঝরে পড়ে
অস্পষ্ট নীল;
কোনো অক্সি-এসিটিলিন ফুল হয়ে।
--------------
আন্দালীব
২০০৭ দ্বিতীয়ার্ধ
* কবিতাটি আমার "ফ্রস্টেড গ্লাসের ওইপাশে" গ্রন্থের সূচিভুক্ত
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, আন্দালীব, ফ্রস্টেড গ্লাসের ওইপাশে ;
আকাশচুরি বলেছেন:
+++++++
লেখক বলেছেন: আপনি কথা বল্লে আরও "হর্ষ" বোধ হয়। কৃতজ্ঞতা।
হায়দার কািরগর বলেছেন:
বাঃ দারুন।তোমার হর্ষেরা এইখানে অনাবিল ঝরে পড়ে
অস্পষ্ট নীল;
কোনো অক্সি-এসিটিলিন ফুল হয়ে।
ভালো লাগলো।
লেখক বলেছেন: থ্যাঙ্কস
আমি ও আমরা বলেছেন:
+++++++
লেখক বলেছেন: উপস্থিতির জন্য ধন্যবাদ।
বৃত্তবন্দী বলেছেন:
বিচ্ছিরী। কৃষিজাতের থেকেও
লেখক বলেছেন: তাই!
আপনের কি আজ অফিস খোলা?
অন্যমনস্ক শরৎ বলেছেন:
এবং আমি প্রতীক্ষায় থাকিক্লেদাক্ত কাকের মত নির্বিকার উৎকন্ঠায়
রিকশার স্পোকে চক্রাকরা ডেইলি সোপের মত রাস্তায় অপেরা হয় না
একমুঠো সঙ্গম মনিটর থেকে বেরিয়ে এলে
হয়ত শান্তি মিলত
হয়ত একটা সিলিকন পাঁপড়ী তোমার কোলে এসে পড়লে
আমি সন্তানের মুখ দেখতাম...
লেখক বলেছেন: সেইরকম হইছে আরকি.....!
ধন্যবাদ আপনাকে শরৎ'দা। শুভকামনা।
কালপুরুষ বলেছেন:
এক কথায় অসাধারণ। আপনার সেরা কবিতাগুলোর অন্যতম সেরা। প্রিয়তে রেখে দিলাম।
লেখক বলেছেন: আপনাকে এইভাবে আলোড়িত করবে ভাবিনাই। আন্তরিক ধন্যবাদ।
অনত্র আপনাদের ছবি দেখলাম; গতকালের।
বৃত্তবন্দী বলেছেন:
হ অফিস খোলা।
লেখক বলেছেন: আমার বন্ধ। ভাল্লাগতেছে না...
লেখক বলেছেন: অই মিয়া, ঘরে বইসা বইসা বোর হইতেছি....বোরডম কাটানোর জন্য এট্টু হাসলেও দোষ!? ![]()
নিশাচর পাখি বলেছেন:
আজ আসবেন নাকি এদিকে।
লেখক বলেছেন: বস, আজকে আমার হিযরত করতে হবে; পিতৃগৃহ থেকে নিজগৃহে।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
উত্তরাধিকার বলেছেন:
প্রিয় আন্দালীব,
আপনার-
ব্যস্ত ঝালাইকার
রাঙা কৃষ্ণচূড়া
একাকী অপরাহ্ন
নীলাভ হর্ষেরা...
আমায় যথারোতি প্রগাঢ় ভাবে মোহিত করেছে!
উত্তরাধিকার বলেছেন:
প্রিয় আন্দালীব,আপনার-
ব্যস্ত ঝালাইকার
রাঙা কৃষ্ণচূড়া
একাকী অপরাহ্ন
নীলাভ হর্ষেরা...
আমায় যথারীতি প্রগাঢ় ভাবে মোহিত করেছে!
লেখক বলেছেন: সুপ্রিয় মেজোকত্তা, আপনাকে দেখলেই মন ভালো লাগে।
আপনার উপস্থিতি সবসবময় ঝলমলে।
প্রণব আচার্য বলেছেন:
নগরীর সমস্ত আগুনখেকো কৃষ্ণচুড়ার ডালে ,...এই লাইনে চিন্তার সমিল খুঁজে পেলাম...
অহেতুক আল্পনা নেই কোথাও
যথার্থ উচ্চারণ...
লেখক বলেছেন: আপনার উচ্চারিত "যথার্থ" শব্দটি আমাকে অগাধ প্রশ্রয় দিচ্ছে... ![]()
অযথার্থ কিছু লেখার প্ররোচনা আরকি
।
ধন্যবাদ প্রণব।
হনলুলু বলেছেন:
ভালো লাগলো
লেখক বলেছেন: আমারো ভালো লেগেছে হনলুলু। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
লেখক বলেছেন: ইনান, আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
অনত্র, আপনার "শুণ্যদশকের কবিরা" এই গ্রুপের কর্মকান্ডে আরো কিছু গতিশীলতা সূচীত হোক- এই কামনায়।
অনেক ভালো থাকবেন। সামনে কথা হবে।
মজনু শাহ বলেছেন:
apnar kobita-ta pore valo laglo. bishesh kore horshojato absurdity, agunkheko krisnochura,oxi-acitilin ful...eisob mone rakhar moto. tobe kisu jodi mone na koren to boli,je, tomar horshera jhore pore...ei pongti-ta 3bar lekhay ektu purono style chole esese. amra asole samsur rahman ar al mahmud...onader somoytake...periye esesi...sob orthei
লেখক বলেছেন: মজনু ভাই, আপনের অনেক কবিতাই আমি পড়েছি। আপনার লেখাও আমার খুব ভালো লাগে।
আপনি যেইটা বলেছেন- রিপিটিশানের এই স্টাইলটা পুরানো; হুম সেইটা মানি। কিন্তু কিছু ব্যক্তিগত ভালোলাগার প্রভাব অনেক সময় কবিতাতে থাকে, অনেক সময় নিজে থেকে সেগুলো এড়াতে চাই-আবার অনেক সময় চাইনা। এইখানে চাইনি। রিপিটিশানের প্রয়োগটা
এই সিরিজের দুইটা লেখায়ই রাখা হয়েছে। আর এই ব্যপারটা ইন্টেনশনালি করা হয়েছে।
আপনাকে ধন্যবাদ সুন্দর মতামতের জন্য। ভালো থেকেন।
ঝালাইকারের দোকানের প্রতিটি স্ফুলিঙ্গে "
কি আগুনে কথা,হর্ষকে এভাবেও দেখা যায়!
লেখক বলেছেন: এই নির্দিষ্ট দৃশ্যটা তো খুব কমন একটা দৃশ্য...
মাঝেমাঝে এরকম সাধারন বিষয়গুলোয় নিজের চিন্তাটাকে চালান করা গেলে ভালো লাগে, যেন একটা পৃথক দৃশ্যের জন্ম হয়।
কিছু শংকা নিয়ে সেইসব লিখে রাখি ![]()
-------------------
আপনাকে কৃতজ্ঞতা জানাই ফারহান।
মজনু শাহ বলেছেন:
apni je sohoj vabe amar somalochona-tuku niyesen, seta dekhte peye valo laglo.amar bolbar kotha jeta silo, seta style. apni e kotha manben je style is the man himself. kobitar jeta craft, seta aj ar kono gurutopurno bepar noy, jeta bepar, ta holo bolbar dhoron. dhire dhire sei ek bises dhoron ekjoner ayotte ase ja pore ar purbobortider mukh mone pore na. mone hoy ek onirbochoniyer dekha pelam. tar jonno obosso opekkha korte hoy. vasha nije ekta bishforok.kintu kobio ki kom jay kisute ! ekdin jodi dekhi je andaleeb ekta kobita likhese jeta puropuri andaleebio, tokhon seta ekta ghotona hobe. sekarone vasha niye nijer mugdhota theke onek khani sore ese nithur ek atmo-somalochok hoye otha sara gottontor nai.
লেখক বলেছেন: জ্বী আপনি ঠিকই বলেছেন। কবিতার ক্ষেত্রে রিজিড হইতে চাইনা।
সচেতন কবিমাত্রই পৃথক ভাষাভঙ্গীর দিকে বিশেষ নজর রাখেন।
আমি অল্প হলেও এই অনুশীলন টা করে যেতে চাই।
বাকীটার উত্তর হতে পারে সময়। মজনু ভাই, আপনার উপস্থিতি আমার জন্য উদ্দীপক। অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ বেবি।
দেবদারু বলেছেন:
ভাই, আপনি দুর্দান্ত লিখেন............. এর বেশি আর কি বলবো? ভালো থাকুন সবসময়............
লেখক বলেছেন: ধন্যবাদ আপনারে দেবদারু। খুঁজেপেতে পুরানো কবিতা পড়ছেন.....!
আপনিও ভালো থেকেন।


















