ঘুম ভেঙ্গে গেলে
ঘুম ভেঙ্গে গেলে আমি রাতবেলা টেলিভিশন চালাই,
নিদ্রিত নারীটির পাশ থেকে উঠে গিয়ে
মগ্ন ফ্রিজের ধ্যান ভাঙ্গি,
লঘুপায়ে হাটি ।
ফলত ছিমছাম একটি সোফা-পরিবারের সাথে
পরিচিত হবার চমৎকার সুযোগ মিলে যায় ,
তার পাশে গড়ে ওঠা
বিষাদমনস্ক শো-পিসের কলোনী;
খুব আলগোছে ভেঙ্গে গেলে দেখি
একেকটা দূরত্বের অজগর
বিড় পাকিয়ে শুয়ে আছে কেমন অনাত্মীয় আঁধারে -
যেখানে শুন্যতা,
লোমশ কার্পেট...
জোছনারহিত আমার ঘুমের ব্যালকনি ।
কলঘরে পানি পড়ে...
কাউকে জাগাইনা শুধু
অনিদ্রার তলপেটে
ধাতব কলটির কিছু শৈথিল্য লিখে রাখি ।
------------------------
আন্দালীব/ সাম্প্রতিক
ছবিসূত্রঃ (Click This Link)
আলোচিত ব্লগ
ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন
ময়নাদ্বীপের মাঝি

(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)
পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন
ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি কি ?

মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।