দ্বিতল বাসের জানলায়
গত শতকীয় ঘুর্নি থেকে ছিটকে পড়ছে
মাতাল গায়ক
বয়োঃসন্ধি
উডেন গিটার...
বিমর্ষ ডাকপিওনের মুখ আমি ভালোবাসি;
ভালোবাসি দ্বিতল বাসের জানলার গায়ে
ঝুলে থাকা রোদ,
আহা, ছুটির সকাল -
আমি তো প্রাঞ্জল চড়ুই; ফোয়ারার উদ্ভাস
এইসব হয়ে প্রকীর্ন ঝুলে রবো,
দ্বিতল বাসের জানলার গায়ে লেখা রবে স্মৃতি,
হরেক পর্যটনের বোধ...
গত শতকীয় ঘুর্নি থেকে উদগীর্ণ হবে
নিমগ্ন বাল্যকাল আমার,
কিয়ৎ আশিদশক...
তামাটে বালকের হাতে লেপ্টে থাকা
একেকটা বিদীর্ণ ঘড়ির ভুল।
-------------
আন্দালীব
২০০৭
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


