মিথ্যেঘড়ি
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৩
মিথ্যেঘড়ি
মেঘের বিন্যাস ভেদ করে চলে গেছে বিমর্ষ সাইকেল,
আয়নোস্ফিয়ারের রঙহীনতা।
আমাদের অতিবেগুনি দ্বিধার পাশে
একে একে যখন খসে পড়েছিলো
মিথ্যেঘড়ির কাটা,
অনুপল,
সমস্ত সময়হীনতা।
আমাদের স্মৃতিরেখায় স্পষ্টতই
পাতালের মানচিত্র নেই।
সমতলজুড়ে লেখা আছে - সৌরপতন,
সাইকেল হারাবার অনিবার্যতা।
আমাদের মিথ্যেঘড়ির কাটা বেয়ে
উঠে গিয়েছিলো
নিমগ্ন এক পাতালের সিঁড়ি,
মেঘপিন্ড,
বয়েসী গণিতের দ্বিধা।
------------
আন্দালীব
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, আন্দালীব ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: অসমাপ্ত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকেন।
হেমায়েতপুরী বলেছেন:
খুব ভালো
লেখক বলেছেন: ধন্যবাদ বস
উঠে গিয়েছিলো
নিমগ্ন এক পাতালের সিঁড়ি,
মেঘপিন্ড,
বয়েসী গণিতের দ্বিধা।
===========================================
ভালো লাগলো
লেখক বলেছেন: আমারো
চন্দ্রাবতী বলেছেন:
আমার কোনো সময় নেইকখনও সময় ছিল কি?
___________________________________________
আমাদের অতিবেগুনি দ্বিধার পাশে
একে একে যখন খসে পড়েছিলো
মিথ্যেঘড়ির কাটা,
অনুপল,
সমস্ত সময়হীনতা।
_______________________________________
ভাল লাগা রইল
লেখক বলেছেন: চন্দ্রাবতীকে ধন্যবাদ জানাই।
মো: হামিদুর রহমান ছিদ্দিকী বলেছেন:
চমৎকার ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
নম্রতা বলেছেন:
~আমাদের মিথ্যেঘড়ির কাটা বেয়ে উঠে গিয়েছিলো
নিমগ্ন এক পাতালের সিঁড়ি ~
মিথ্যে সময়ের কাটা আগলে রাখে বেহিসেবী পিপঁড়ের দল।
লেখক বলেছেন: আরেকটু ক্লিয়ার করতে পারতেন...
ধন্যবাদ।
বৃত্তবন্দী বলেছেন:
সুন্দর লাগলো...
লেখক বলেছেন: ধন্যবাদ
মুক্তি মণ্ডল বলেছেন:
জীবনের কানাগলিতে কোন কোন ক্ষণে এমন মনে হয়, যে, একটা প্রজাপ্রতির উড়ে যাওয়াটাও অর্থময় হয়ে ওঠে। এমনি এমনি ভাললাগা পৃষ্ঠদেশে ফুলের গাছ গজিয়ে ওঠে।
তেমনি মনে হচ্ছে কবিতাটা। চলুক।
লেখক বলেছেন: মুক্তি মন্ডলকে ধন্যবাদ। শুভেচ্ছা।
তবে
মাঝখানে আমার অনুপল ও ছিলোনা---সব থেমে গেছিলো
আমাদের স্মৃতিরেখায় স্পষ্টতই
পাতালের মানচিত্র নেই।
সমতলজুড়ে লেখা আছে - সৌরপতন,
সাইকেল হারাবার অনিবার্যতা।
এই জায়গা টায়।
ভালো লাগছে তোমার কবিতা। ভাবছিলাম আইজ আইসা একটা নাড়ানি দিমু তোমারে। কিন্তু কবিতা লিক্ষা ফেলছো। গুড ভেরী গুড।
মেইল করছি।
লেখক বলেছেন: ধন্যবাদ বাপ্পি। যাক নাড়া খাওয়ার আগেই লেখা গেছে...
আমি খুব বেশী লিখতে পারিনা।
তোমার আর মুক্তির ফোনের বেইল শেষ।
লেখক বলেছেন: না। সন্ধ্যার পরের সময়ে মেলায় ছিলাম। ওইখানে নেটওঅর্কে কিছু সমস্যা হয়...
হুমম বোঝা গেছে যে - কোরিয়া থেকে ফোন করলে শুধু শংকরে-ই লাইন পাওয়া যায়, তাই না?
কবিতা এখনো পড়ছি, বার কয়েক পড়ার পরও আবার।
আমাদের স্মৃতিরেখায় স্পষ্টতই
পাতালের মানচিত্র নেই।
সমতলজুড়ে লেখা আছে - সৌরপতন,
সাইকেল হারাবার অনিবার্যতা।
এই শব্দ গুলো আমার নিরেট খুলিতে ঠক ঠক করছে কিছু ক্ষণ ধরে।আন্দালিব ভাই
কিছু বলবেন ? রৌদ্রপতন,একটা সাইকেল আর পাতালের সিড়ির ছবি আমার
পিছু ছাড়ছে না।
লেখক বলেছেন: কিছু বলবো না। ঠকঠক করছে কেন- এইটা বলেন।
আমি ভালো। আশা করি আপনিও...
লেখক বলেছেন: আপনার নতুন বইয়ের অভিনন্দন
লেখক বলেছেন: ওকে
উঠে গিয়েছিলো
নিমগ্ন এক পাতালের সিঁড়ি,
মেঘপিন্ড,
বয়েসী গণিতের দ্বিধা।
-----------------------------------------------------------------------
দু'বাক্যের মধ্যবর্তী শূন্যস্হান যেন সয়ম্ভু ...
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে গেওর্গে।
কালপুরুষ বলেছেন:
অনুভবের ভৌগলিক বিশ্লেষণ। ভাল লাগলো।
লেখক বলেছেন: নাকি সময়ের...
মৃন্ময় আহমেদ বলেছেন:
আয়নোস্ফিয়ার ব্যটা মহা পাগল
ভাবছে এই পড়ি, ঐ যে মরি
চৌম্বকক্ষেত্রটা দিলেম না হয় গড়ে
সৌরজ্বালা বেশ জড়িয়ে ধরি।।
লেখক বলেছেন: ....
মূর্তালা রামাত বলেছেন:
শেষ লাইটা মনে ধরলো।
লেখক বলেছেন: শেষ লাইনটা তো উপরের কথাগুলার সুত্র ধরে এসেছে...
মৃন্ময় আহমেদ বলেছেন:
অনিবার্য কেবল-ই বিনাশ
উত্তপ্ত সূর্য মাটি খুঁজে-
মানব মস্তিষ্কে গলিত বুদ্ধি
কাঁটার তীর হৃদভাঁজে।
লেখক বলেছেন: আপনার কাব্য ভালো লাগছে...
প্রথম বাক্যে সরাসরি দার্শনিক উপলব্ধি
উঠে গিয়েছিলো
নিমগ্ন এক পাতালের সিঁড়ি,
মেঘপিন্ড,
বয়েসী গণিতের দ্বিধা।
.................................................................................................
আন্দালীব
শুভেচ্ছা রইল
লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা মোনা'দি
নম্রতা বলেছেন:
আন্দালীব , কবিতার শুরু এখানটায় হয়ে গেছে .....যখন বল্লেন " আরেকটু ক্লিয়ার করতে পারতেন".....বস...ভাল থেকেন।
লেখক বলেছেন: ধন্যবাদ বস।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
আমাদের মিথ্যেঘড়ির কাঁটা বেয়ে
উঠে গিয়েছিলো
নিমগ্ন এক পাতালের সিঁড়ি,
মেঘপিণ্ড
----------------------------------------
সুন্দর
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: হাহা।
আর এক ঘন্টা পরে তো কোরিয়ায় ৪২০ হয়ে যাবে...
তখন? ![]()
লেখক বলেছেন: ওম শান্তি...
লেখক বলেছেন: 'দাদরা' মানে!! হাহাহা.....
দাদরার নামে ব্লগ খুলেছো যে!
আমি চাই বাচ্চাদের যখন ছড়া পড়বার সময় হবে তখন সে তার জন্য লিখা ছড়া গুলোই পড়বে। তাছারা এটা একটা দলিল হয়ে থাক। ওদের সময় যে জমানা আসবে সেখানে থেকেও ও যেন কোন দিন এক লাইন হইলেও কবিতা লিখে। অথবা এই ছড়া দেখে বড় হতে হতে সে হয়তো কবিতা লিখবে একদিন। তখন দেখার ইচ্ছা তাদের সময় এর কবিতার শরীর কেমন হয়!!!!
লেখক বলেছেন: আইডিয়াটা আমার মনোপুতঃ হয়নাই। তুমি যেই দৃষ্টিকোণ থেকে বল্লে সেইটার জন্য তো আলাদা ব্লগ খোলার কোন দরকার নাই। কি জানি তুমি ভালো বোঝো।
কোন সমস্যা তৈরী না হইলেই হয়। কেননা, লোকজন ওইখানেও মন্তব্য করবে তো...
দাদরার খবর কি?
লেখক বলেছেন: আমি এগারোটার দিকে আসলাম। সাধারনত শুক্রবারে অল্পসময় অফিসে থাকি, নেট ব্যবহারের বলতে গেলে সুযোগ পাইনা। আজকে কিছু কাজ বাকী ছিলো, সেগুলো সারলাম।
সবাই চলে গেছে। আমি ভাবলাম তোমাদের সাথে কিছুক্ষন থাকা যায় কিনা...![]()
মরিয়ম বলেছেন:
আমাদের চিন্তায় প্যারাডকসের খেলাটা পাশ্চাত্য উত্তরসূরীতা বহন করে। পাতালের মানচিত্র নিয়ে উঠে আসা জীবন যখন দেখতেই পায় 'মিথ্যেঘড়ি'- তবুও কেন যে বয়েসী গণিতের দ্বিধা ঝুলে থাকে শেষ পর্যন্ত।
ভাল একটি কবিতার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও, মরিয়ম
প্রণব আচার্য্য বলেছেন:
হুম ...
লেখক বলেছেন: ??
সুদীপ চৌধুরী বলেছেন:
-----
যথারীতি মুগ্ধতা।
কবিতাটা নেড়ে চেড়ে দেখলাম কয়েকবার।দেখলাম-
১।অনুপল।
২।সাইকেল হারাবার অনিবার্যতা।
কিংবা এই দুইটা প্যাটার্ণের রিপিটেশন---
"...........খসে পড়েছিলো
মিথ্যেঘড়ির কাটা,
অনুপল,
সমস্ত সময়হীনতা।"
এবং
"...........উঠে গিয়েছিলো
নিমগ্ন এক পাতালের সিঁড়ি,
মেঘপিন্ড,
বয়েসী গণিতের দ্বিধা।"
-------------------------------
"আমাদের স্মৃতিরেখায় স্পষ্টতই
পাতালের মানচিত্র নেই।"
--এটা আপনার একটা ট্রেডমার্ক এই বিষয়ে নি:সন্দেহ। সাথে ক্রিয়াপদগুলোর কালবিষয়ক দায়িত্বহীনতা।পুরো কবিতা প্রেসেন্ট,পাস্ট কিংবা প্রেসেন্ট কনটিনিউয়াস যে কোন টেন্সে ভালো লাগে পড়তে।যদিও আপনি মাঝের প্যারাতে প্রেসেন্ট টেন্সে রাখছেন।
----------
ভালো লাগলো খুব আধুনিকতম কবি'র আধুনিকতম কবিতা।
ভালো থাকুন আন্দালীব।
লেখক বলেছেন: আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।
সকলের প্রতি ঋষির উপদেশ বলেছেন:
কবিতা লেখিবার আগে শব্দ সম্পর্কে ভাবিলে উহা কবিতা হইবে না, ববিতার ফেলে দেয়া পুরান কাপড়ই হইবে। কবিতার জন্য প্রার্থনা কর, উহা তোমার উপর চলিয়া আসিবে। শব্দালানকারে কবিতা কঠিন হইলে কবির কষ্ঠ নষ্ঠ হইবে।
লেখক বলেছেন: ঋষিজি, আমি ববিতার পুরান কাপড়ে সততই আগ্রহী। ![]()
অন্যপক্ষে আপনাকে ঋষি কাপুরের পুরান কাপড় সম্পর্কে আগ্রহী হইতে কিছু উপদেশ খয়রাত করা যায়।
প্রার্থনার অভ্যাস আমার যথার্থ গড়িয়া ওঠেনাই।
আপনি বরং অন্যদিকে গিয়া এই বমনপ্রকৃয়া অব্যাহত রাখুন...
তনুজা বলেছেন:
ঘড়িটাকে মিথ্যে বলায় বেশ আমোদিত হলাম , পোস্টে +আমার সাথে কমেন্টের ঘর শত্রুতা করছে, লিখছি আর হারাচ্ছে
তাই কবিতা অনেকগুলো পড়লাম , কিন্তু মন্তব্য আর করা হল না সর্বত্র
লেখক বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: আপনার উপর নজর রাখা হচ্ছে
আকাশচুরি বলেছেন:
এই কবিতার জন্য আরো এক হাঁড়ি মিস্টি প্রাপ্য হলো আপনার, বাকি মিস্টি বুঝে পেতে মেইল কইরেন বসলেখক বলেছেন: সবি ভার্চুয়ালি হবে...? ![]()
ডল বলেছেন:
আন্দা, কোবতে ভাললিখছ ++++++++++++++++++++
লেখক বলেছেন: ডল সোনা, তুমি আমার চে' ভালো লিখছো।
আবার আইসো, হ্যাঁ ?
অন্যকোথাও বলেছেন:
সালাম আন্দালীব ভাই। দীর্ঘ ঘাপটির জন্য এই অধমকে নিজগুনে ক্ষমা করবেন। বরাবরের মতই কবিতার জন্য চীয়ার্স। আপনার পপি-চাষ(!!!) কেমন চলছে? টেক কেয়ার।বি.দ্র.- পপির(!!) ব্যপারটি খোলসা করতে আমার ব্লগে একটা বাড়ি মাইরেন। পরে কথা হবে ইনশাল্লাহ।
লেখক বলেছেন: আমার পপি চাষ!!
ভাগ্যিস নিচে বিশেষ দ্রষ্টব্যয় কিছু লিখেছিলেন...
আপনার কেমন চলছে সব? ডুব- এতো দীর্ঘ!!
ভালো থেকেন।
লেখক বলেছেন: মানচিত্রে স্মৃতিরেখা না তো, স্মৃতিরেখায় মানচিত্র
লেখক বলেছেন: ধরতে পেরেছিলাম
লেখক বলেছেন: আহা...। গুড নিউজ। এবং এইটাই সঠিক।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















ভাল লাগল আন্দালীব।