মধ্যযাম থেকে কয়েকছত্র

২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৫৫

শেয়ারঃ
0

মধ্যযাম থেকে কয়েকছত্র


১২:০০
রাত বারোটায় ঘড়ির কাটাগুলো স্তিমিত হয়ে আসে।
সঙ্গমের চেয়ে বারান্দায় দাঁড়াবার ইচ্ছেরা তীব্র হয়।

১২:৪২
আমার কেবলি মনে পড়ে একশৃঙ্গী হরিণের কথা।
বিরহী বনাঞ্চল, দূতাবাসের রাস্তা... যেখানে এসে আর
পথ খুঁজে পায় না বোকা পর্যটক। হায় মৃগনাভী!
কস্তুরীঘ্রাণে থৈ থৈ উপচে ওঠে রাত থেকে রাতের শহর।

০১:৩৫
ঘুড়িশিকারে গেলো যারা তাদের কোন উচ্চতাভীতি নেই।
দূরবর্তী শহরের খাঁজে তারা গচ্ছিত রেখে আসে বায়ুপ্রবাহ,
সূর্যাস্তের স্মৃতি....এইসব মনে আসে সন্তর্পনে,
এই আঁধারবেলায়, রাত দেড়টায়।

০২:০৮
মধ্যযাম! তোমাকে লক্ষ্য করে শহরের অনিদ্রারোগীরা সব
ঘড়ি থেকে খুলে নিয়েছেন ঘুমের কাটা। বুকপকেটের খাঁজে
রেখে দিয়েছেন সেবনপ্রতীক্ষ ঘুমের-বড়ি। অফুরান টক্সিক-মদ
রেখেছেন তারা রাতের গহিনে, ম্রিয়মান কিছু জোনাকির সহায়তায়।

০২: ১৫
এপর্যায়ে ফশ্ করে এককাঠি সিগারেট ধরানো যায়; সহজেই,
নিথর আমার ঘুমের বারান্দায়।

০২:৩৭
অসফল সঙ্গমের শোক বুকে চেপে ঘুমিয়ে পড়েছে যারা
অনিদ্রারোগীর আকুলতা এর চেয়ে তো বেশী কিছু আর নয়!
ফ্রিজিয়াম! ওহ ফ্রিজিয়াম!
মরফিয়াসের চোখের গভীরে দেখি নিস্তরঙ্গ আমার শহরখানি ডুবে যায়‍!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাআন্দালীব ;
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৫৬
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:

অসফল সঙ্গমের শোক বুকে চেপে ঘুমিয়ে পড়েছে যারা
অনিদ্রারোগীর আকুলতা এর চেয়ে তো বেশী কিছু আর নয়! -------যথেষ্ট
২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: কাল রাতেও ঘুমিয়েছি ৪টার পরে... (রাত না বলে ভোর বলা ভালো)।

একটু সময় নিয়ে পড়ো। পরে বিস্তারিত কথা বলি।

২. ২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ২:০১
আমি ও আমরা বলেছেন: কবিতাটা আমার দারুন লাগছে। প্রীয়তে নিয়ে রাখি আমি।


ফ্রিজিয়াম! ওহ ফ্রিজিয়াম!
মরফিয়াসের চোখের গভীরে দেখি নিস্তরঙ্গ আমার শহরখানি ডুবে যায়‍!


ভালো আছোতো পার্টি???
২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ২:০৯

লেখক বলেছেন: না বস। কীরকম যেন এক অবস্থা। গত কয়দিন নিজেকে প্রহৃত বালকের মতো মনে হচ্ছে...ঘুমের সাইকেল মেরামত করা দরকার।

তোমার কি অবস্থা? কালাচান জানাইলো যে সে তোমার পত্র পাইছে।



৩. ২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ২:০১
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: পড়া হইছে। তারপরের যে পড়াটা সেটা এখানে হয় না, হয় রাত্রে, তা আপাতত হচ্ছে না।
২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: রাত নামুক কাক, শালিখ, চড়াই, গাঙচিলের নীড়ে

৪. ২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ২:১৬
আমি ও আমরা বলেছেন: কবিতার প্যাটার্নটা আমার ভালো লাগলো-- এটা আবার পড়তে এসে ভেবে দেখলাম। আমি একটা সলুওষ্যান পেয়ে গেলাম তোমার কাছ থেকে এই ফাকে। হাহাহাহাহ

দির্ঘ কবিতা লিখার একটা ইচ্ছা জাগে মাঝে মাঝে। কিন্তু অনেক সময় নিজের অজান্তে তা কম্প্রেস হয়ে যায়। আবার বলা যেতে পারে দির্ঘ কবিতা লিখতে গেলে কবিতার শরীর কে আমি মেদ ভূড়ি ওয়ালা আমার মত কুৎসিত করে ফেলি। তখন ভালো লাগেনা। বেরিয়ে পরে কবিতার ভেতরের ভাবনার অলঙ্কার গুলো। জোনাকরোডে তে মুজিবদা একজায়গায় বলেছিল "ইম্পারফেক্টলি আন্ডারষ্টুড"-- এই জিনিষটা কবিতায় দরকার, তখন বড় কবিতা লিখতে গিয়ে সেটা আর থাকেনা।
কিন্তু তুমি সময়কে কত সুন্দর করে ভাগ করে ্করে তাকে আলাদা আলাদা করে ভেবেছো এবং তা আবার একই সুতায় গেথে ও ফেলেছো। এই যে একটা বড় প্লট কে ডিফাইড করে করে তুলে এনেছো এইটা ভালো লাগছে। এবং আমি সাহস পেলাম তোমার কবিতাটা পড়ে। এর জন্য এটা আমার প্রীয়তে থাক। কিছু কিছু লিখা মনের সাহস জোগায়।
২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: হুম, ইম্পারফেক্টলি আন্ডারষ্টুড - এর কথাটা মূলতঃ এলিয়টের।

বস, আসলে অনেকসময় এরকম হয় যে খন্ডখন্ড অনেক দৃশ্য উড়ে আসে চিন্তায়, সেগুলোকে একসাথে ধরতে ইচ্ছে হয়, আবার একসাথে
ধরতে গেলে দেখা যায় ব্যপারটা হয়না যেন। এইভাবে ধরা যায় কিনা- এইটা সামান্য চেষ্টা মাত্র।

আমি তো ট্রায়াল এ্যান্ড এরর বেসিসে চলতে পছন্দ করি...
তোমার ভালো লাগা জেনে ভালো লাগলো।

ভালো থাকো। আমি বেরিয়ে পড়বো। গুড ডে...

৫. ২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ২:২৭
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: সঙ্গমের চেয়ে বারান্দায় দাঁড়াবার ইচ্ছেরা তীব্র হয়।

ফ্রিজিয়াম! ওহ ফ্রিজিয়াম



শুভেচ্ছা
২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৩৮

লেখক বলেছেন:
"I was bruised and battered, I couldn't tell what I felt.
I was unrecognizable to myself.
I saw my reflection in a window,
I didn't know my own face.
Oh brother! are you gonna leave me wastin' away
On the Streets of Philadelphia.

I walked the avenue, 'til my legs felt like stone,
I heard the voices of friends vanished and gone,
At night I could hear the blood in my veins,
Black and whispering as the rain,
On the Streets of Philadelphia.

Ain't no angel gonna greet me.
It's just you and I my friend.
My clothes don't fit me no more,
I walked a thousand miles
Just to slip this skin.

The night has fallen, I'm lyin' awake,
I can feel myself fading away,
So receive me brother with your faithless kiss,
Or will we leave each other alone like this
On the Streets of Philadelphia"

- BRUCE SPRINGSTEEN

২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: উপস্থিতির জন্য শাওন৩৫০৪কে ধন্যবাদ

২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: অভিনব মন্তব্য...

৮. ২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:১৫
তনুজা বলেছেন: আমার কেবলি মনে পড়ে একশৃঙ্গী হরিণের কথা।
বিরহী বনাঞ্চল, দূতাবাসের রাস্তা... যেখানে এসে আর
পথ খুঁজে পায় না বোকা পর্যটক। হায় মৃগনাভী!
কস্তুরীঘ্রাণে থৈ থৈ উপচে ওঠে রাত থেকে রাতের শহর।

+++++++++++++++++

সর্বাঙ্গসুন্দর!
২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: এতো প্লাস দিয়ে কি হবে?

তনুজা, আপনি তো অনেক উদার !

৯. ২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:১৭
কালপুরুষ বলেছেন: অসম্ভব রকমের সুন্দর হয়েছে প্রতিটি ছত্র। আমি যারপর নাই মুগ্ধ। প্রিয়তে রেখে দিলাম।
২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: মুগ্ধ হতে পারা তো একটা গুন। প্রীত হলাম আপনার মন্তব্যে।

১০. ২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৪
অশোক দেব বলেছেন: অন্য একটা জিনিস চোখে পড়ে। ১২টর কবিতাতে সেটা স্পষ্ট। ১২:৪২ টাতে ও ছিল। তারপর ধীরে ধীরে পাল্টে গেল। খুব ভালো লাগল।
২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: পুরো পাল্টায়নি কিন্তু, অস্পষ্ট হয়ে এসেছে হয়তো...

প্রিয় হে মেলাঙ্কোলিক আপনার মন্তব্য ভালো লাগে। পালে বাতাস দেয়..

১১. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ৮:২৪
তানভীর রাতুল বলেছেন:
রাতজাগা/দেরিতে ঘুমানো আর সুপ্রভাতে
উঠাদের স্যান্ডউইচের মাঝে নৈঃশব্দের
জাদু আর চিন্তার একক টোকা -
২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: তানভীর রাতুলের পোস্ট করা সাম্প্রতিক লেখাগুলো পড়েছি। ভালো লেগেছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ৯:২৫
মুক্তি মণ্ডল বলেছেন: কবিতা নিয়ে কি বলবো ভাবছি..

আপনি নিজের চামড়া ছিলে ফেলছেন এবং সেখানে আগেকার নুন-ঝাল সব ঝেটিয়ে বিদায় করে আবার হলুদ-লবণ-ঝাল-মশলা দিয়ে রান্না চড়াচ্ছেন দেখে ভাল লাগছে।

রান্না দেখেই আমার জিভেতে 'লোল' আসতেছে। চেকে দেখি আগে..পরে কথা...
২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: ভাবনা শেষ হইলে আপনার মন্তব্য আশা করি, বস। শুভেচ্ছা....

১৩. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৪
কাক ভুষুন্ডি বলেছেন: বস শুরুটুকু জান্তাম।
শেষটুকুতে আইসা বিচ্ছিরী কৈলাম।
২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: শশশশশশশশ্

১৪. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ২:৪৮
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: বস!
রাত্রি গভীর হলে আমি তাঁর শরীর নিয়ে দ্বি-মত পোষণ করি....
__________________________________

আর বস!-এর ঘুম না-আসা রাতের সবক...

ঘড়ি থেকে খুলে নিয়েছেন ঘুমের কাটা।বুকপকেটের
খাঁজে রেখে দিয়েছেন সেবনপ্রতীক্ষ ঘুমের-বড়ি


ভাল লাগল খুব...
ভাল থাকুন।
২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: আপনিও ভালো থাকবেন বস। ধন্যবাদ।

১৫. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ৩:৩৬
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:

০১:৩৫
ঘুড়িশিকারে গেলো যারা তাদের কোনো উচ্চতাভীতি নেই।
দূরবর্তী শহরের খাঁজে তারা গচ্ছিত রেখে আসে বায়ুপ্রবাহ,
সূর্যাস্তের স্মৃতি... এইসব মনে আসে আমার সন্তর্পনে,
এই আঁধারবেলায়, রাত দেড়টায়।
১৭. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ৩:৩৭
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
০২:০৮

মধ্যযাম! তোমাকে লক্ষ্য করে শহরের অনিদ্রারোগীরা সব
ঘড়ি থেকে খুলে নিয়েছেন ঘুমের কাটা। বুকপকেটের খাঁজে
রেখে দিয়েছেন সেবনপ্রতীক্ষ ঘুমের-বড়ি। অফুরান টক্সিক-মদ
রেখেছেন তারা রাতের গহিনে, ম্রিয়মান কিছু জোনাকির সহায়তায়।
২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:২০

লেখক বলেছেন: নির্ঝর, আলাদা আলাদা করে এতোগুলো কমেন্ট না করে একসাথে লিখলে ভালো হয় আরকি।

আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

১৯. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ৩:৪১
মৃন্ময় আহমেদ বলেছেন: নিদ্রাহীন প্রহর গুলো সুরের মাদকতায় কেটে যায়..
২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:২২

লেখক বলেছেন: ভালো তো!

বহুদিন নিবিড়ভাবে গান শোনা হয়নাই!

২০. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ৩:৫০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
এবং অনতিদূরে কোথাও তখনও বেহাগ বাজে
রাত ভেঙে জেগে উঠে যেমন দেহের ভাঙন
বিবাগীভাঙন জানে বাঁশিটার পরিণত নাম
নামের রূপের ভিতর যেনো বা অচিন দালান
দালানের ভাঁজে ভাঁজে লোহার হাড়েরা জাগে
জেগে জেগে ভিজে যায় বয়েসী মাঘে
এইশীত কোনোদিন জমেছিলো শিরার ভিতর

২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: চমৎকার পংক্তিমালা।

লোহার হাড় - একটা ইউনিক এক্সপ্রেশান! চিন্তাউদ্রেকী....

২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: জ্বী

২২. ২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:০১
মিলটনরহমান বলেছেন: মধ্যযাম! তোমাকে লক্ষ্য করে শহরের অনিদ্রারোগীরা সব
ঘড়ি থেকে খুলে নিয়েছেন ঘুমের কাটা। বুকপকেটের খাঁজে
রেখে দিয়েছেন সেবনপ্রতীক্ষ ঘুমের-বড়ি। অফুরান টক্সিক-মদ
রেখেছেন তারা রাতের গহিনে, ম্রিয়মান কিছু জোনাকির সহায়তায়।



অসাধারণ!
২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ মিলটন রহমান

২৩. ২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:০০
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: কবিতার শুরুর ছত্রগুলো অনেক ভিভিড, অনেকটাই কথোপকথনের ঢংয়ে।
পরেরদিকের ছত্রগুলোতে, রাত বেড়ে চলার সাথে সাথে ঘোর বেড়েছে। ঘুম ক্লান্ত চোখের ঢুলুনির মত, নেশা লাগা আমেজ।
শেষের অংশে নিরুপায় ইনসমনিয়াকের কাতরোক্তি বা উপাসনার মতো লাগলো। গভীর রাতের উপাসনায় যেমন একটা অশরীরী চাপ, সেটাও ফুটিয়ে এনেছেন!
বেশ!
২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:১১

লেখক বলেছেন:
ব্রেশ ব্রেশ! ধ্রন্র্যব্রাদ :)

২৪. ২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৩৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: খ্রুব খ্রাপ! চ্রম ব্রাজে! :)
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:১৫

লেখক বলেছেন: হ্র

২৫. ২৯ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১০
তারার হাসি বলেছেন:
সত্যি, সত্যি, খুব সত্যি !!!
সাথে আমার প্রিয় রাত আর জমানো কিছু ফ্রিজিয়াম।
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:২১

লেখক বলেছেন: হাসতে হাসতে তারারও ক্লান্তি ভর করলো নাকি?

আপনি ভালো আছেন আশা করি।

২৬. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৬
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: বস! আজ ১টা দিসি... দেখুন।
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: জ্বী দেখবো নিশ্চয়ই

২৭. ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:৪২
অশোক দেব বলেছেন: এ্যাই, আমার ওটা এখনতো সেরে গেছে। ভালো থেক। কতটা ভবলে? জানাও। একটু তারাতারি হলে ভালো।
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: আমি জানাবো।

৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: কার? কোথায়? কেন?

৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: পাওয়া গেছে, জানানো হইলো

৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: এই দার্শনিকবোধটিকে অবশ্য বদলাতে দেখিনি

৩১. ৩০ শে মার্চ, ২০০৯ রাত ৮:৩৫
আকাশচুরি বলেছেন: রাত্রিগুলো এরকমই আজকাল! :(
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: আপনেরো নাকি?!

৩২. ৩১ শে মার্চ, ২০০৯ সকাল ৮:১১
মরিয়ম বলেছেন:
খুব ভাল একটি কবিতা। মধ্যযামের এই সকল মূহুর্তগুলো ধরবার ইচ্ছে..

ঘুড়িশিকারে গেলো যারা তাদের কোন উচ্চতাভীতি নেই।
দূরবর্তী শহরের খাঁজে তারা গচ্ছিত রেখে আসে বায়ুপ্রবাহ,
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: মরিয়মকে ধন্যবাদ

৩৩. ৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ভালোলাগা........।
"ফ্রিজিয়াম! ওহ ফ্রিজিয়াম!
মরফিয়াসের চোখের গভীরে দেখি নিস্তরঙ্গ আমার শহরখানি ডুবে যায়‍! "

আন্দালিব আশাকরি এইবেলা ভালো আছেন........।

আমার এখানে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেই.......
বসন্ত এসে গেছে ক্যালেন্ডারে।
গাছের পাতা এলো বলে......
বৃষ্টিদিন শুরু হয়েছে...........।

কদিনেই ঘাস পাতায় ভরে যাবে চারিদিক..........কি যে এক ম্যাজিক।

শুভেচ্ছা রেখে গেলাম।

৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: আহা বসন্ত!

এদিকেও বৃষ্টিধোয়া পাতায় সবুজ যেন আর আটছে না....
বিষয়টা ম্যাজিকেরই মতো আসলে।

শুভেচ্ছা আপনাকেও।

৩৪. ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:২১
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
কী হে কপিবর! আছো কীরকম?



( টাইপো হিসাবে দেখতে চাইলে, আমি না করার কে?)
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: I love charade

৩৫. ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৪২
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: খাইছে। মস্তিস্কের গোপন ক্ষতের উপ্রে দিয়া,
ছেরাদি মানে কী?
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: মানে ওই "দি"রে ভালোবাসি...হাহাহা

ওইটা শ্যারেড (এই নামে মিতসুবিশি বা ডাইহাতসুর একটা গাড়ী আছে কিন্তু...)

৩৬. ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৫২
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: বটে।

charade মানে ঐ কাগজের টুকরা দেইখ্যা, অভিনয় কইরা দেখানি, আর তুমার পার্টনার সেই দেইখ্যা কইব, কী লেখাটা, ঐটা না? তারমানে কী গাড়িটা গাড়ি না, কাগজে টুকে রাখা ভনিতা মাত্র?????
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:০০

লেখক বলেছেন: হাহাহা। না বস, বাহন অর্থাৎ গাড়ীটা ভনিতা না....ভনিতাই আমাদের বাহন মাত্র।

৩৭. ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:১৯
শূন্য আরণ্যক বলেছেন: ওহ ...... দারুন হইসে ;

প্রিয়তে গেলো .. এখন অবশ্য অনিদ্রা রোগ সেরে গেছে ..
গতদিনের কষ্টও সুখের

সুখের স্মৃতি মনে করানোর জন্য

+++

[কবিতাটা আমিও লিখতে পারতাম ; আপনি লিখে ফেলেছেন কি আর করা :)]
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ আরণ্যক। আপনার কথাগুলোয় মজা পেলাম খুব।

নিদ্রাযাপন আর অনিদ্রাযাপন- দুইটা বিষয়কেই কখনো উদযাপনযোগ্য মনে হয় আমার।

ভালো থেকেন।

৩৮. ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২৩
বৃত্তবন্দী বলেছেন: বস ভুল করে একটা গদ্য লিখছিলাম...
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ২:২৬

লেখক বলেছেন: দেখলাম। খুব ভালো লাগলো, মন্তব্য করেছি, দ্যাখেন।

৩৯. ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২৭
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: টাইপো মনে কইরা আমি এখন পড়তাছি, ক্যারাটে
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: কারাতে -পড়া ভালো। করাওবা মন্দ কী!

৪০. ৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫০
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: আসেন মার-প্যাচ খেলি কিন্তু আপনে মনে রাখবেন যে "মানে ওই "দি"রে ভালোবাসি"
৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: ভয় লাগাইলা নাকি?

নাকি ব্ল্যাকমেইলের মতো হোয়াইটমেইল করতে চাইলা? :)

৩১ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: লস লেটারও হইতে পারে...

৪২. ৩১ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪৯
প্রণব আচার্য্য বলেছেন:

দার্শনিক অর্থে বলিনি।

সময়োল্লেখ করাতে প্রত্যেকটি ছত্রের মধ্যকার ধারাবাহিক পরিবর্তনটা টের পাচ্ছিলাম; অথবা এমনো হতে পারে ঠিকই আছে
আমি এরকম ভাবে দেখছি ...


বরাবরের মতোই সবুজ হয়ে ফিরে যাচ্ছি
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: হাহা, হাল্ক না হয়ে যান! :)

০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:০০

লেখক বলেছেন: হাহাহা,

শ্যারেড গাড়িটা আসলে যে কার? তোমার না আমার...

তোমার, তোমার।

৪৪. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৭
মুনীর উদ্দীন শামীম বলেছেন: অসফল সঙ্গমের শোক বুকে চেপে ঘুমিয়ে পড়েছে যারা
অনিদ্রারোগীর আকুলতা এর চেয়ে তো বেশী কিছু আর নয়!
ফ্রিজিয়াম! ওহ ফ্রিজিয়াম!
মরফিয়াসের চোখের গভীরে দেখি নিস্তরঙ্গ আমার শহরখানি ডুবে যায়‍!

.......................................................................................
কী ভয়ানক সুন্দর প্রকাশ, মানে অনুভূতির গভীরতা ।
ভাল থাকুন।


০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:০১

লেখক বলেছেন: ধন্যবাদ বস। আপনার ভালো লাগা টের পাচ্ছি। আপনিও ভালো থেকেন।

৪৫. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৬
আমি ও আমরা বলেছেন: চোখের ভুরু সিন কোনরির মতন জেমস বন্ডের বুড়া।
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: পার্টি, ভ্রু তো চোখেরই হইবো... :)

শন কনোরিরে বুড়া হওনের পরেই ভালো লাগা শুরু হইলো আমার।

কনিষ্ঠপাগলার খবর কি? দাদরা তালে নাচাইতেছে নাকি, তোমারে?


৪৬. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৬
আমি ও আমরা বলেছেন:



আমার অবস্থা
-----------------------------
ওখানে বাচ্চাদের ডায়েপারে দিল ৩০% ছাড়
ভালো
আসছে শীতের জন্য কটা গরম কাপড় এখনি কিনে রাখতে চাই
কেন
মাসের বাজার সদাই একবারেই করবো ভাবছি
ভাবো
এইবার মাসের খরচা বাড়িয়ে দিতে হবে
ঠিকাছে
--------
--------------
-----------------
---------------------
--------------------------
------------------------------
----------------------------------
উপরোক্ত সংক্ষিপ্ত ভাব কে বলা হয় "সক্রেটিসিয় ভাবপ্রকাশ"

সেও ওঠোনি ঘাটে
আমি ও নামিনি জলে
আহ! কি মধুর বিবাদ ছোট্ট ঘরে
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন:
তুমি তো বস হেব্বি লোক দেখি, চিন্তা-ভাবনাও অনেক পোয়েটিক !
একটু ভাবলে তো মনে হয় এর উপরেই একটা লেখা দাঁড় করায়ে ফেলবা।

ভাববা নাকি?:)



৪৮. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩১
আমিই স্রোত বলেছেন:
এইগুলা কী লেকসেণ?!
ইহারা কী কবিতা?!
...
হায়রে বাংলাদেশের শিল্পকলা ষ্যাশ...

[ইন্না...রাজেউন]
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: আপনি তাইলে কবিতারে শিল্পকলার অন্তর্গত ভাবেন?

[আমেন....]

৪৯. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৮
আমি ও আমরা বলেছেন: ভাবনায় আছে আপাতত পকেটে পুরে রাখি; পরে বাইর হবে। এইরকম এলিম্যান্টস সারাদিন ই আমার পকেটে ঢুকে থাকে। কিন্তু ঝামেলা পকেট থেকে বের করাটা। একটু স্থিরতা। কাজের চাপে কুজো হয়ে যাচ্ছি বস।
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: কুঁজো, তুমি চিৎ হয়ে আকাশ দেখো...

৫০. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৮
আমিই স্রোত বলেছেন: লেখক বলেছেন: আপনি তাইলে কবিতারে শিল্পকলার অন্তর্গত ভাবেন?
[আমেন....]
----------------
আমনে যাণেণ ণা!
অবশ্যই ভাবি...
কিনটু বলোগের কুকবিগের লিখিত কুকবিতা/অকবিতা/বেকবিতা/নাকবিতা বাদে..

[সুম্মা আহ-মেন!]
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: জ্বী, কবিতারে যে শিল্পকলার অন্তর্গত বিষয় ভাবতে হয়, এইটা আমি অবশ্যই জানিনা। আমি আরেকরকম জানি আরকি। যাইহোক, আপনি জানেন বলেই হয়তো ভাবেন।

বিষয় হিসেবে কবিতা যে শিল্পকলার অন্তর্গত - এই তথ্য দিয়া তো আপনে আমারে সবিশেষ বাধিত করলেন, আপনেরে সুম্মা না, চুম্মা আমেন...


০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: প্রতিধ্বনিকে ধন্যবাদ জানাই

৫২. ০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১২:০৪
তারার হাসি বলেছেন:
আমি সবসময়ই ভাল থাকি।
কিওপেট্রার আত্মহত্যার দৃশ্য দেখার পর আমার সাধ হয় এমন কিছু জমাতে যেখানে চাইলেই হাত রেখে সুখ পাওয়া যাবে। তখন থেকেই ফ্রিজিয়াম আমার প্রিয়।
শুভেচ্ছা।
০২ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: তাহলে ফ্রিজিয়াম দিয়ে আর কী হবে? :(

সাপ পুষতে পারেন, বাড়ীতে, হাড়িতে...:) হাহাহা।

৫৩. ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৩
সুদীপ চৌধুরী বলেছেন:

এটা কি নতুন লিখা?
প্রকৃতই বদলে যাচ্ছেন।
০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪২

লেখক বলেছেন: হ্যাঁ সুদীপ, এটা নতুন লেখা

৫৪. ০২ রা এপ্রিল, ২০০৯ রাত ৯:২৯
তারার হাসি বলেছেন:
সাপ আলাদা করে পুষতে হয় না, থাকে আশে পাশেই।
ভাল করে দেখেন ...
ধন্যবাদ।
০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: ভালো উদাহরণ টানলেন যাহোক...

আপনাকেও ধন্যবাদ।

৫৫. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৭
জামাল ভাস্কর বলেছেন: কবিতা যে এতো পঠিত হয় সামহোয়্যারে সেইটা আপনের কবিতা পড়লেই জানতে পারি কেবল...

কবিতা ভালো লাগছে...এইরম পঞ্জী টাইপ লেখায় কাব্যময়তা ভালোই লাগে...আমি নিজেও ট্রাই করতেছিলাম কয়েকদিন...
০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: আপনার পঞ্জীগুলা শেয়ার করলে ভালো হইতো।

আপনার সাম্প্রতিক লেখাগুলায় আলাদা চার্ম পাইতেছি বস। ব্লগ লেখার এহেন কায়দা বড়ো মনোরম।

৫৬. ০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১০:২২
জামাল ভাস্কর বলেছেন: আপনের লগে আবার আড্ডা দিতে পারলে ভালো হইতো...
০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: আসলে ভাস্করদা সেইদিন এতো হুড়াহুড়ির মধ্যে আপনের সাথে দেখা হইলো যে কোন কথাই কওয়া গেলো না :( তাই আপনের সাথে দেখা হইলে আসলেই আনন্দিত হবো।

সময় পাইলে এ আওয়াজ দিয়েন।
কথা হবে।

৫৭. ০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৪
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
এমনে চিকনা চাওনি দিস কেনে? চামে চামে আর কী করতে চাও???

গাড়িডাতো আমারে দিলা এপ্রিল ফুলের দিনে-----------অখন সিধা চাও--ছোখে ছোখ রাইক্যা ঘাড়ি ধেও।
০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: আর কি করতে চাই মানে!? তোমারে আবার কি করলাম আমি? :D

০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: সেটাই...

৬০. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১০
মুক্তি মণ্ডল বলেছেন: বস কি অবস্থা? আজ একটু সময় পাইলাম। পিংক সিটিতে আপনাকে শুভেচ্ছা।
০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: বস কি এখন জয়পুর থিকা নাকি? দেশে ফিরবেন কবে?
শরীর-মন ভালো তো?

৬১. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৩
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:

আরে ভচ, এদিকে আইয়া পড়েন
৬২. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৭
সন্দীপন বসু মুন্না বলেছেন: আমাদের দেবদুতদের জন্য নতুন গ্রুপ ছোটদের সামহয়্যারইন
Click This Link
আপনার কষ্টার্জিত জ্ঞান-প্রজ্ঞা ছড়িয়ে দিন আগামী প্রজন্মের মাঝে...
Click This Link
০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ লিংক দেবার জন্য। খুবই ভালো উদ্যোগ। আমি একটু আগে আপনার ব্লগে দেখছিলাম বিষয়টা।

সম্পৃক্ত থাকতে পারলে ভালো লাগবে। ধন্যবাদ সন্দীপন।

৬৩. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩১
মুক্তি মণ্ডল বলেছেন: হা বস জয়পুরে। আজ এখানে রাত ১০/১১ টা পর্যন্ত ঘুরবো। রাতের ট্রেনে দিল্লি। কাল সকালে ঢাকার উদ্দেশে রওনা হবো। সন্ধ্যায় সময় পাইলে দেখা হবে।

শরীর-মন ভালো। তাতাথৈথৈ..

ভচ্ আপনার দিকে কি করে যামু। পুরা উল্টা দিকে তো আছি। আপনার দিকে যাবার বাসনা আছে।
০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: খুবি ভালো। পারলে কুরিয়ারের পাশ দিয়া একটু ঘোরাঘুরিও কইরেন আরকি।

ফোন দিয়েন ফিরে...

৬৪. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৮
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:

@মুক্তি ভচ, উল্টা হইলে কী হইল, কোলকাতা নিশ্চয়ই আসছেন, তারপর শুধু ১ ঘন্টা খেচর হওয়া


-----------------------

একটা বিষয় আপনেও খেয়াল করেন, তারা কী কাইঞ্জা করতাছে নাকি না কু-যুক্তি করে?


০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২০

লেখক বলেছেন: who ate this? :|

৬৬. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৬
অদৃশ্য বলেছেন: আন্দালীব ভাই........................এইযে কিছু সময়ের ব্যবধানে লেখাগুলো অনেক সুন্দর হয়েছে....................ধরনটি বেশ ভালো লাগলো................

আর আপনার লেখার ব্যপারে...........আপনি ভালো লেখেন।

সবমসয় ভালো থাকুন।
০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২২

লেখক বলেছেন: আপনি দেখি প্রচুর ডট দিতে পছন্দ করেন...

ধন্যবাদ আপনাকে।

৬৭. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:১৩
রুবেল শাহ বলেছেন: দাদা আপনার লেখার মন্তব্য করার মত ভাষা ও জ্ঞান কোনটাই আমার নাই................. তাই ভাল লাগা রেখে গেলাম.....................
০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৮

লেখক বলেছেন: আরে কী যে বলেন!!

আর আমারে সম্বোধনে এতোগুলা কিরিচ-বটি-দা!! হাহাহা...
শুধু আন্দালীব বললে সবচেয়ে প্রীত হবো।

ধন্যবাদ রুবেল আপনার আন্তরিক মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

৬৮. ০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ২:১০
অণু দাসগুপ্ত বলেছেন:

দাদা, এই কবিতাগুলা পড়ে মাইনাচ দিসে কোন আবালে....


প্রণাম...
০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৪

লেখক বলেছেন: আমার ধারনা মাইনাস দেয়ার সাথে আবালত্বের তেমন সম্পর্ক নাই।

যে কেউই "ভালো লাগেনাই" এই সরল যুক্তিটির বলে মাইনাস দিতেই পারে। যেহেতু এইখানে এরকম একটা অপশন আছে। যদিও আমার কাছে প্লাস বা মাইনাস সেন্স মেক করে না।

এর চেয়ে কেউ অন-টপিক দুই ছত্র লিখলে আমি অধিক খুশি হই আরকি।

আমি নমস্য নই। তাই প্রনামের মতো ভারী জিনিসগুলা নিতে আমার আপত্তি আছে।

তবে লেখা বিষয়ে আপনার ভালোলাগা আমি ধরতে পেরেছি। ধন্যবাদ।

৬৯. ০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৫
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
খাইচে।
কত মন্তব্য! ভবতোষআমোদ। ( ভাল টাইপ জানিনা)।
কী বিশাল জনপ্রিয়তা। আপনার হচ্ছে।
চালিয়ে যান। লেখার হাত সেরাম। কবিতাটির মূল
সুরের সাথে একমত। সেলিব্রিটিদের বেশি বিরক্ত করতে নেই।
সবসময় সময় হয় না। সবাই স্টারকে চিনলেও, স্টার কি আর সবাইকে চেনে? এটা কী বাস্তব, পরাবাস্তব মনে হয়, অপরাবাস্তবের আদলে। ভালো থাকুন।








ঘুনমুগ্ধ





৭০. ০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৮
সাদিয়া বলেছেন: দারুন হয়েছে..............
০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:০৫

লেখক বলেছেন: ...আপনার মন্তব্য। ধন্যবাদ।

৭১. ০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৯
শত রুপা বলেছেন: অসফল সঙ্গমের শোক বুকে চেপে ঘুমিয়ে পড়েছে যারা
অনিদ্রারোগীর আকুলতা এর চেয়ে তো বেশী কিছু আর নয়!
ফ্রিজিয়াম! ওহ ফ্রিজিয়াম!
মরফিয়াসের চোখের গভীরে দেখি নিস্তরঙ্গ আমার শহরখানি ডুবে যায়‍!

০৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩০

লেখক বলেছেন: শত রুপা (নাকি শতরূপা?), আপনি উল্লেখিত পংক্তিগুলো তুলে দেয়ায় ধরে নিচ্ছি- এগুলো আপনার ভালো লেগেছে। ধন্যবাদ জানাই আপনার পাঠের জন্য।

৭২. ০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৭
মজনু শাহ বলেছেন: poristhiti valo na. rome theke brescia chole esesi. sref bose asi....
০৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৪

লেখক বলেছেন: তাহলে তো খুবি বাজে ব্যপার। আপনার যাবতীয় সমস্যাগুলো দ্রুতই কেটে যাক মজনু ভাই। আপনি সমস্যায় পড়ছেন ভাবলে মন খারাপ লাগে।

৭৩. ০৬ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:০৯
গেওর্গে আব্বাস বলেছেন: অসাধারণ।








হায়!
ডুবে-যাওয়া জাহাজের সিঁড়ি বেয়
মৃত মানুষের ঝাক উঠে আসে উপরের দিকে
হে বন্ধু
রাত্রি গভীর হতে কতদিন দেখি না আমি
০৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: হাই গেওর্গে, কী অবস্থা আপনার?

ধন্যবাদ..

৭৫. ০৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪১
আমি ও আমরা বলেছেন: নতুন লিখা নামাও একটা।
০৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫০

লেখক বলেছেন: দু-একটা খসড়া আছে...কিন্তু ওইগুলা আসলে খসড়াও হয়নাই মনে হয়। :)

৭৬. ০৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:০১
আমি ও আমরা বলেছেন: তোমার খসরা আর মন্ডল সাবের খেরোখাতা সব রাজাবাদশা দের ব্যাপারসেপার। দপ্তর ফাকি দিয়া উহাদের মানুষ করে ফেলা হোক।
০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৮

লেখক বলেছেন: অমানুষ অবস্থায় দিতে পারি...

দেবো নাকি ভাবতেছি।

৭৭. ০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:১৮
মাঠশালা বলেছেন: ভালো লাগলো, আফসোস যে এত দেরীতে পড়লাম!!
০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৯

লেখক বলেছেন: সো নাইস টু সি ইউ। জুবেরী, অনেক ধন্যবাদ বস, পড়বার জন্য।

আপনের খবর কি?

৭৮. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৩
একজন সৈকত বলেছেন: অনেক ভালো লাগলো---বিশেষত: নীচের লাইন গুলো-

"মধ্যযাম! তোমাকে লক্ষ্য করে শহরের অনিদ্রারোগীরা সব
ঘড়ি থেকে খুলে নিয়েছেন ঘুমের কাটা। বুকপকেটের খাঁজে
রেখে দিয়েছেন সেবনপ্রতীক্ষ ঘুমের-বড়ি। অফুরান টক্সিক-মদ
রেখেছেন তারা রাতের গহিনে, ম্রিয়মান কিছু জোনাকির সহায়তায়। "

কেমন আছেন আপনি?
১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: আপনাকে অনেকদিন পর দেখলাম! ব্যস্ততা চলছে সম্ভবত...
অনেক ধন্যবাদ পড়েছেন বলে।

৭৯. ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৬
অমিত চক্রবর্তী বলেছেন: horror!

an absolute gem of a work!


এইখানে এসে আজ টুপির অভাব প্রকৃতই অনুভব করছি আন্দালীব।


এইরকম কাজ মনে হয় না বারবার করা যায়।খুব সম্ভবত ইংরেজি ভাষায় এর ধরনের কাজ সম্পর্কিত খুব সুস্পস্ট একটা টার্ম আছে।মাইলস্টোন।


মহৎশিল্পের মুখোমুখি হলে মানুষ প্রকৃতবিষাদ অনুভব করে বলেই জানি।আমিও প্রকৃতবিষাদ অনুভব করতেছি!

bow!
০৩ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪১

লেখক বলেছেন: আপনার ভালোলাগা টের পাচ্ছি। ধন্যবাদ অনেক।

৮০. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৫
অমিত চক্রবর্তী বলেছেন: আমার একটা লিখায় আপনার এই কবিতা থেকে কয়েকটি লাইন কোট করা হয়েছে রেফারেন্স সহ।কিন্তু অসতর্কতাহেতু আপনার অনুমতি নেয়া হয় নাই।যদি এব্যপারে আপনার কোন আপত্তি থাকে তাহলে দয়া করে জানাবেন।এই অনুমতি না নেয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী।


শুভরাত্রি।
০৩ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪২

লেখক বলেছেন:
আপত্তি কীসের...কী যে বলেন!

শুভরাত্রি।

৮১. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:১৭
করবি বলেছেন:
মধ্যযাম!

চমৎকার একটা লেখা পরলাম।
০৩ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪৩

লেখক বলেছেন:
ধন্যবাদ করবি। ভালো আছেন নিশ্চয়ই?

৮২. ২৩ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৬
আদনান০৫০৫ বলেছেন: আপনার লেখার উপরে মন্তব্য করার মত বিচক্ষণতা বা যোগ্যতা আমার নাই।

মরফিয়াসের চোখের গভীরে দেখি নিস্তরঙ্গ আমার শহরখানি ডুবে যায়‍!
২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৯

লেখক বলেছেন: যে কারো লেখার উপরই যে কেউ মন্তব্য করার স্বাধীনতা রয়েছে। তার কতটা আমরা ব্যবহার করবো - সেটা আসলে আমাদের উপরই ডিপেন্ড করে।

ধন্যবাদ। শুভেচ্ছা।

 

মোট সময় লেগেছে ৬.৭২২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অস্থির ভেতরে অস্থিরতা..

লেখালিখির © সংরক্ষিত।
© লেখক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই