ক্রিমসন
১৩ ই মে, ২০০৯ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্রিমসন
শীতল পানপাত্রের গায়ে
দেখা গেছে কার
আবছা লিপস্টিক
সন্ধ্যের আগে যেইসব
হয়ে ওঠে এমন ক্রিমসন
আর যৌনতা
শুনেছো কি হাড়ের ভেতর
বেজেছিলো সুমন্দ্র লিরিক
এমন ঘুণপোকা
ঘুণপোকা মূলত
কাচের ওইপাশে
দেখা গেছে বিধ্বস্ত শিরিষ
আচ্ছন্নতা
আহা এমন গ্রীষ্মের মোহে
জেগেছিলো যেসকল
জারুল-সম্ভাবনা
সেইখানে বসে আছি
অস্তাচল
যেমন কৌণিক থেকে তাদের
ছোঁয়া যায় খুব
কী সহজ
টেবিলক্লথের ফুল
দুলে ওঠা ঘড়ি
যার থেকে টুপটাপ
ঝরেছিলো সমস্ত সময়ের একক
পিপাসা
দূরের কাজলবন
সন্তর্পনে
উঠে এলো যার চোখে
পানপাত্রে
ক্রিমসন-রাঙা মূলত
তারই ঠোঁটজোড়া।
_______
আন্দালীব
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৯ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন