ঢাকার চিঠি-৪
মাঝেমাঝে ইচ্ছে হয় কোন এক ঝড়ের রাত্তিরে ভাসাই ভেলা।
লুকোনো অভিমান নিয়ে ছেড়ে চলে যাই আমার শহর।
যে শহরে কৃষ্ণচুড়া থেকে মুছে গ্যাছে বিপ্লবের রং,
সে তো আর আমার শহর নয়।
আমার জন্য কোন এক ধূসর নদীতে নির্বাসন- বহুদূর, বহুদূর।
আজ আমার ফিরে-না-আসবার-পালা শুরু।
চারিদিকে বিবর্ণ উৎসব, বাতাসের হাহাকার।
কিছু ভুল দৃশ্য মনে পড়ে যায় আমার।
___________
আন্দালীব ২০০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



