ভায়োলা
কতোটা রোদের দেশ থেকে মিহিন
জেগে ওঠে কুয়াশা! তোমার ম্লান ত্বক,
বিমর্ষ ভূ-গোল, আমার এই বিহন বিহন বেলা।
এইসব নিথর অরণ্যানী মূলত
নীল দেয়াল এক, হায় প্রমিত সুন্দর!
যার পাশে বসে তৈরী হয় বেদনার সাঁকো,
দীর্ঘশ্বাস, প্রসূন ছায়ার খেলা।
কুয়াশায় ডুবে গেলে তাবৎ বনানী,
পৃথিবীর সমস্ত জানালায় জেগে থাকে ভুলদৃশ্য,
শীতঋতু, একটা মেপল কাঠের বেহালা।
______
আন্দালীব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


