হিমঘুমের আগে
হিমঘুমে উদ্যত সাপের চোখের তারায় গভীর দেখি ইলাস্ট্রেশন!
যেন ধূসর ছায়ার ভেতরে কোথাও ঘুমিয়ে পড়েছে বনানী।
অন্তস্থ শীত আমাদের হাড়ে নেমে আসে; টেলিফোনে, মজ্জায়,
গড়নে। আর আমরা যৌগিক ভেঙে দেখি চিহ্নবিজ্ঞান, এইঋতু
সাপেদের সঙ্গমকলায় মিশিয়ে নেই অল্প অল্প শৈলী। তাদের
দংশনে খুঁজি অপার শিল্পসম্ভাবনা, নিউরোটক্সিন, নির্মোহ মৃত্যুর চুম্বক।
_______________
আন্দালীব/
পুরনো লেখা, এডিটেড

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



