একরাতে লোকগুলো
১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৯
একরাতে লোকগুলো
বিষাদগ্রস্তেরা রাত্রিপান করবেন বলে হাজির হয়েছেন
আজকের সম্ভ্রান্ত আঁধারে। তাদের বসনের গোপনে,
স্নায়ুর ঘোরতর গহিনে প্রত্যেকেই প্রায় বহন করে এনেছেন
বহুকালের রংহীন কিছু প্রস্তরঘুম। ক্যাম্বিসের থলেগুলোয়
বিবিধ ক্লান্তি পরিপূর্ণ। করোটির গভীরে কোথাও
স্মৃতিময় রেখা আঁকা গতরোদ! গতরোদ! গতরোদ!
আহা রোদ,সার্বজনীন রোদ। কতোঋতু ফেনায়িত রৌদ্রপান
করেননি তারা! এইসব মনে করে প্রায়ান্ধকারে
কাটাকুটি খেলে চলে ধারালো কিছু চকমকিব্লেড!
শিরা ও ধমনীর গল্পগুলো তাই এ’পর্যায়ে উহ্য থাক।
এখানে তারা ঘুমের স্বতঃত্যাগ করবেন, রৌদ্র ও অন্ধকার
ভুলে যাবেন, অপ্রাকৃতিক হবেন, অপ্রাকৃতিক।
_______
আন্দালীব
২০০৫
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, আন্দালীব ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রিফাত হাসান বলেছেন:
খুব ভাল লাগল আন্দালীব।
লেখক বলেছেন:
রিফাত ভাই, আপনাকে দেখেও ভালো লাগলো। ধন্যবাদ নেবেন।
বৃত্তবন্দী বলেছেন:
সুন্দর লাগলো...
লেখক বলেছেন: পুরানো লেখা। অল্প এডিট করা হয়েছে, সম্ভবত আগেও একবার এইখানে পোস্ট করা হয়েছিলো। ধন্যবাদ।
একজন সৈকত বলেছেন:
শীতের দিনে রোদেল কবিতা , বৃষ্টির দিনে ধূম-কফির মতো-----সুপেয়।কবিতার গূঢ়ার্থ বুঝি নি, তবে পড়তে ভালো লাগে!
লেখক বলেছেন: বিলিভ মি, এইখানে গূঢ় কোন অর্থ নাই। নিরকর্থকতায় হাটাহাটির মতো...
আমিও চা-কফি মুডে। সকাল থেকে তিন রাউন্ড চা হলো...
থ্যাঙ্কস বস।
লেখক বলেছেন: যে যেভাবে দেখে আরকি। আমি এখন-তখন ভেবে লিখিনি।
ভালো আছেন আশা করি।
বৃত্তবন্দী বলেছেন:
উহুঁ... এখানে আগে পঠিত বলে মনে হচ্ছে না...
লেখক বলেছেন: আপনি সম্ভবত পড়েন নাই। এইটাতে আঙ্গিক পরিবর্তন সহ কিছু বদল ঘটেছে, পুরনোটা Click This Link
আকাশচুরি বলেছেন:
ঐ লোকগুলোর মাঝে আমিও ছিলাম!
লেখক বলেছেন: নিশ্চয়ই দেখেছি ...
লেখক বলেছেন: শুভেচ্ছা
প্রতিধ্বনি, তুমিতো বলেছেন:
বিবর্তন ভালো লাগলো
লেখক বলেছেন: শুভেচ্ছা
লেখক বলেছেন: ধন্যবাদ চিটি
বেশ ভাবনা !
বিষাদগ্রস্থ অসহায় মানুষগুলি অপ্রাকৃতিক হবেন, অপ্রাকৃতিক।
ভেসে যাবেন মিথ্যা কাল্পনিক সুখে কিংবা দুখে...
লেখক বলেছেন: ইউ অলমোস্ট হিট দ্য বুলজ আই। রিগার্ডস।
নম্রতা বলেছেন:
~ভুলে যাবেন, অপ্রাকৃতিক হবেন, অপ্রাকৃতিক~ভুলে যাবেন , অপ্রাকৃতিক , উন্মাদ হবেন ,হতে পেরেছেন কি তারা ?
ভীড় ....ওখানটায় ভীড় ....ক্লাউন ........।
লেখক বলেছেন:
টু বি আর নট টু বি - দ্যাট ইজ দ্য কোয়েশ্চন
অমিত চক্রবর্তী বলেছেন:
আরে আমি তো ছিলাম বলেই মনে হল, রাত্রিপান ও আঁধারে।ক্যাম্বিসের থলেগুলোয়
বিবিধ ক্লান্তি পরিপূর্ণ।
বাজার থেকে সিনেমাহল পর্যন্ত
মানুষ হিসাবে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গেছি।
লেখক বলেছেন:
আপনার থলেতেও তাহলে...যাব্বাবা। ...চিয়ার্স!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















