ক্লিভেজ
রোদ নেমে আসবে চুলে, যখন একটা স্পর্শকাতর ফুল
বিনম্র ঢলে যাবে স্পর্শাভাবে, যখন সাস্কাচ্যুয়ানের ভরাট যুবতী
অল্প নু’য়ে চুমু খাবে দ্বিগুণ বয়েসী সঙ্গীকে,
রোদ নেমে আসবে তার ঠেলে ওঠা বিউটিবোনে, গ্রীবালগ্নতায়,
স্কার্টের ঝুল থেকে নামবে এক দঙ্গল আচ্ছন্ন প্রজাপতি,
আর এপ্রিলের হাওয়ালেখ থেকে বিরহের মতো অল্প-অল্প
স্পর্শাকাঙ্ক্ষা মিলিয়ে যাবে !
_______
আন্দালীব
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


