গৈরিক দিনাবলী
এই যে বসে আছি অভীপ্সাহীন, বৃশ্চিকরেখার মাঝে । দেখছি
নিদাঘের দিন, আমাদের প্রণয়কাতর তুলোবীজেরা উড়ে যায়
কেমন মুখরা রমণীদের কাছে ! এমন গৈরিক দিনে - নিরুদ্দেশ
কোন হাওয়া এলে, ধীরে - সন্তর্পনে তুলোবীজ জাগে, বিষণ্নতার
দিকে খানিক বেঁকে যায় রেলসড়ক ।
এই সুনসান রাস্তাটি গিয়ে শেষ হলো যেখানে, তার পাশে নিশ্চুপ
এক জলাধার আছে । সেখানে অনিঃশ্বেষ কৃষ্ণচুড়ার দিন এলে,
হেসে ওঠে সমস্ত বনভূম। অভীপ্সা জেগে ওঠে ক্রমে -
সমস্ত দাহকাল পরিহাসপরায়ণ রমণীর ভ্রু’পল্লবের ডাক হোক, ধীরে !
_______
আন্দালীব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

