স্থলবিদ্যা
বোতাম চাপতেই খুলে গেল জলের অন্দর। আমার দ্বিধার গোল্ডফিশ
এ্যাকোয়ারিয়ম থেকে ডানা ঝাপটে উড়ে গেল দূরে ; অন্তত ছয়
নটিক্যাল মাইল। আমার বিনম্র মসের বাগানখানি ভেস্তে গেল। ফলে
পাখিদের সাঁতার বিষয়ে আর কোন কথা হল না তার সাথে। বোতাম
চাপতেই সব পাখি একসাথে জলে ডুব দিল। তৃতীয় কথাটি এইখানে
মূলত ফুলচাষিদের হাসি। পাগলা গারদের মানচিত্র। আহা, এইবেলা
আমি খুব আপেল ভালোবাসি। ভালোবাসি সীমিত আকাশ। উড়ুক্কু মাছ
আর সাঁতারু পাখিদের কাছ থেকে শিখে নেই সঞ্চালন, রুদ্ধশ্বাস চুম্বন
প্রনালী।
_______
আন্দালীব
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



