> ছাত্রলীগ এইগুলা কী করতেসে? ওদের সন্ত্রাসের জন্য তো দেশে থাকা দায়!
উত্তর>> কেন? তোর ছাত্রদল কি কম যায়? গত সরকারের আমলে ওরা কি কম করসে?
> ইন্ডিয়া বর্ডারে এইভাবে নিরীহ মানুষ মারা পড়তেসে। এইগুলার বিহিত দরকার।
উত্তর>> পাকিস্তান যে তিরিশ লাখ বাঙালি মাইরা ফালাইলো! সেইটা কস না কেন? শালা ছাগু কোথাকার!
> যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত। মৌলবাদীদের বিনাশ চাই।
উত্তর>> শালা ইন্ডিয়ার দালাল! লেজটা পুরাটা বাইর কর এখন! র-এর এজেন্ট কোথাকার।
বাঙালির ঘটে বুদ্ধি কম আছে। এই কারণে প্রতিনিয়ত দুনিয়ার তাবৎ মানুষ তাদের মস্তিষ্ক ধর্ষণ করে যাচ্ছে। আর তারা বসে বসে তালি বাজাচ্ছে। একেকবার একেক সরকার নাচায়। একেক দেশ নাচায়। একেক দল নাচায়। আমরা খালি নাচতেই থাকি। কেন নাচি- নিজেই জানিনা।
ইন্ডিয়াপন্থী কিংবা পাকিস্তানপন্থী না; চীন কিংবা আমেরিকাপন্থী না; আওয়ামীলীগ কিংবা জামাতপন্থী না;... আসুন, একদিনের জন্য বাংলাদেশপন্থী হই। একদিনের জন্য জনগণপন্থী হই।
আসুন! কথায় কথায় মানুষকে ছাগু কিংবা ইন্ডিয়ার দালাল বলে গালি দেওয়া বন্ধ করি (চিহ্নিত ছাগুদেরকে জুতাপেটা করা সওয়াবের কাজ। কিন্তু না জেনে, না বুঝে মানুষকে গালাগাল দেওয়া ছাগলের মত কাজ।) অন্ধভাবে জামাত কিংবা আওয়ামীলীগের চামচামী করা বন্ধ করি।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



