বসে আছি পথ চেয়ে, ফেসবুক হোমপেজে,
কতবার রিফ্রেশ মারি, নোটিফিকেশন আসেনা।
টাইমলাইনের মায়াজালে, কমেন্টের খরা চলে,
ভিডিও শেয়ার দিয়ে দেখি কয়টা লাইক পড়ে।
সবাই বুঝি ঘুমে এখন, লাইক আসেনা।
তোমরা সবাই আমায়, দিছো নাকি 'হাইড' করে?
স্ট্যাটাসে কমেন্ট না পড়লে, ঘুম আসেনা।
আরো একটা শেয়ার দিলাম, এইটা তো ১৮+,
এইবার দেখি কেমনে আবার কমেন্ট পড়ে না।
কোনো একদিন ভুল করে, দুপুরবেলা অনলাইন হইছি,
স্যারে মোরে নক করে... "ক্লাস করোনা?"
কম্পিউটার ল্যাবে বইসা ফেসবুকে ঢুকছিলাম আরকি...
এখন আমি কেমনে কই, "ক্লাসেই তো আছি"।
আরে একি হইলো ধুরো! একাউন্ট কি হ্যাক হইছিলো?
আমার নামে অশ্লীল ছবি, কে আপলোডাইলো?
আহা একি ভেজাল ভাই? একাউন্ট দিছে ডিলিট করি..
এখন আমি কেমন করে নোটিফিকেশন পাই?
ফেসবুক আমার ফেসবুক ওগো, তুমি আমার জীবন মরণ,
তোমায় ছাড়া কিছু যে আর ভাল্লাগেনা।
ভাবতাছি আবার আমি আরেকটা একাউন্ট খুলুম
এইবার কিন্তু কট্ঠিন একটা পাসওয়ার্ড দিমু আমি,
হ্যাকারের বাচ্চা তগো, গুষ্টি কিলাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

