somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রামুর ঘটনায় আমি লজ্জিত নই, ক্ষমাপ্রার্থী নই

০৫ ই অক্টোবর, ২০১২ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকে, ব্লগে দেখি দলে দলে সবাই রামুতে হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের কাছে ক্ষমা চাইছেন। বলছেন, একজন বাংলাদেশী হিসাবে নাকি তাঁরা লজ্জিত, একজন মুসলমান হিসাবে নাকি তাঁরা লজ্জিত। আমি লজ্জিত না। আমি মর্মাহত না। কারণ? কারণটা বলার জন্যই আবার লিখতে বসলাম।

রামুতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কারা? কেউ বলবেন- বৌদ্ধরা, কেউ বলবেন সংখ্যালঘুরা, অমুসলিমরা। আক্রমণ করেছে কারা? কেউ বলবেন- বাঙালিরা, কেউ বলবেন- মুসলমানরা। আমার প্রশ্ন হলো- বাংলাদেশের নাগরিক তথা ‘বাংলাদেশী’দের মধ্যে এই বাঙালি আর অবাঙালি বিভাজনটা শুরু হলো কবে থেকে ভাই? ১৯৭১ এ আমরা যে মুসলমান-অমুসলিম ভেদাভেদটাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এক হয়ে যাবার দীক্ষা নিয়েছিলাম, সেই দীক্ষাই বা গেলো কোথায়? মুক্তিযুদ্ধের চল্লিশ বছর পরে আজও আমরা বৌদ্ধদেরকে, হিন্দুদেরকে যথেচ্ছা অত্যাচার করি, আবার অত্যাচারের পর মায়াকান্না কাঁদি। তাদের কাছে ক্ষমা চেয়ে বারবার মনে করিয়ে দিই, ওরা-আমরা এক জাতি নই। ওদেরকে বারবার মনে করিয়ে দিই- ওরা সংখ্যালঘু, আর আমরা সংখ্যাগুরু। তাই অত্যাচারের অধিকারটাও আমাদের, আর ক্ষমা চাওয়ার অধিকারটাও আমাদের। ওদের সাহায্যের জন্য এখন ফান্ড গঠন করা হচ্ছে। দলে দলে লোকজন যাচ্ছেন কক্সবাজারে; ত্রাণ বিতরণ করে, ক্যামেরায় ছবি তুলে ফেরার আগে সী-বীচটাও ঘুরে আসবেন বলে। এই প্রতিদিনকার নাটকে ওদের ভূমিকা কেবলই কলাগাছের।

দুর্বৃত্তরা যখন দলে দলে মারতে এলো- তখন ওরা মার খেলো। তারপর যখন গাড়ির বহর নিয়ে সাংবাদিকরা এলো, ছবি তুললো- ওরা সেও সহ্য করে নিলো। তারপর এলো সমাজসেবীরা, ত্রাণকর্তারা। সেই ত্রাণ, সাহায্যও ওরা মাথা পেতে নিলো। এখন আবার তাঁদের নিয়ে ফেসবুকে রংবেরঙের প্রোফাইল পিক, কভার ফটো বানানো হচ্ছে, শেয়ার হচ্ছে। ওরা যেন মানুষ নয়, খুকুর সাধের টেডি বিয়ার। খুকুর যখন খুশি খেলবে, যখন খুশি ছুড়ে ফেলে দেবে।

আমি কাউকে ‘সংখ্যালঘু’ বলে ট্যাগ করার বিরুদ্ধে। আপনি, আমি, আমরা সবাই একই দেশের নাগরিক। একই চালের ভাত খাই, একই নদীর পানি পান করি। এর মধ্যে লঘু-গুরুর বিভাজন করা অপ্রয়োজনীয়। কখনও বলবেন না- অত্যাচার হয়েছে মাইনরিটির উপর। বলুন, অত্যাচারিত হয়েছে বাংলাদেশী নাগরিক। অত্যাচার করেছে কিছু কুলাঙ্গার দুর্বৃত্তরা, যাদের খুঁজে বের করে সাজা দিতে হবে।


আগেই বলেছি, আমি লজ্জিত নই। বাঙালি হিসেবেও লজ্জিত নই, মুসলমান হিসেবেও লজ্জিত নই। কারণ, রামু’র ঘটনার জন্য আমার বাঙালিয়ানাও দায়ী নয়, আমার ধর্মও দায়ী নয়। যারা দায়ী- সেই অকালকুষ্মান্ডদের গায়ে ‘বাঙালি’ আর ‘মুসলমান’ লেবেল লাগাবেন না দয়া করে। ওই কাজ যারা করেছে- তারা মানুষ নয়। আর অমানুষের কোনো জাত থাকে না, ধর্ম থাকে না।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৩
২৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×