আমরা কি সার্বোভৌমত্ব হারাচ্ছি?
সাম্প্রতিক একটা ঘটনা ঘটছে । যা হয় ত আপ্নারা অনেক বড় ব্যপার নিয়ে চিন্তা করতে করতে ভাবার সময় পান নি । গত পরশু রাবেয়া-রাগবী মেডিক্যাল কলেজ এর অধ্যক্ষকে ফোন দেয় নিজে র্যাব-৯ এর ক্যাপ্টেন দাবী করা একজন ব্যক্তি । বলে রাখা ভাল , এই মেডিক্যাল কলেজে ২৫০ জন এর মত বিদেশী ছাত্র-ছাত্রী পড়াশুনা করে । সেই ফোন কল এর মাধম্যে মেডিক্যাল কলেজ এর অধ্যক্ষের কাছে হল তল্লাশির অনুমতি চাওয়া হয় । অধক্ষ অনুমতি দেন । রাত ১ টায় আসাআর কথা থাকলেও তাঁরা আসেন ২টায় । এসে জিজ্ঞাসাবাদ এর জন্য , ৪ জন কাশ্মীরি ছাত্র ও একজন কাশ্মীরি মেয়েকে জিজ্ঞাসা বাদ এর জন্য নিয়ে যেতে চান । কর্তিপক্ষ সে তথাকথিত সাদা পোশাকের র্যাব এর কাছে ৪ জন কে তুলে দেয় । আর ছাত্রীকে রাত হওয়ার কারনে র্যাব দের হাতে দেন নি । পর দিন সকালে সেই ছাত্রীকে নিয়ে র্যাব এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং র্যাব কয়েকঘন্টা জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেয় ।
এই হল মোটামুটি খবর । এখন আসুন একটু মূল ঘটনা বুঝার চেষ্টা করি ।
র্যাব পরিচয় দিলেও সাংবাদিকরা যখন র্যাব ৯ কে জানানো হয় , তাঁরা স্পষ্ট বলে , "গতকাল কাউকে আটক করা হয় নি"
কি হাস্যকর কথা । তাহলে কে বীরদর্পে এই রকম কাজ করার সাহস পেল , নির্বিগ্নে?? বাংলাদেশ গোয়েন্দা বাহীনি?? না ব্লগার ভাই , আপনি ভুল বুঝছেন । কারন আমাদের মাননীয়া স্বরাষ্ট্র মন্ত্রী , বিশিষ্ট দায়িত্বশীল ব্যক্তি , তিনি তার মহান বানী দিয়েছেন,
" সিলেটের জালালাবাদ এ রাগবী-রাবেয়া মেডিক্যাল কলেজের ভারতীয় চার ছাত্র নিখোজের ঘটনায় তদন্ত করা হচ্ছে । ব্যাপারটা স্পর্শকাতর । তাই এ বিষয়ে মন্তবভ্য করা যাবে না "
কি সুন্দর চোখের সামনে মূলো ঝুলানো কথা ।
তারমানে দেশে কি হচ্ছে না হচ্ছে , তাঁরা অবগতই নন । শুধু তদন্ত আর তদন্ত বলে চিৎকার করে দন্ত ব্যাথা করা ছাড়া আর কিছুই করতে পারেন না তাঁরা ।
আজ ভারতীয় গণমাধ্যমে এসেছে , ভারতীয় গোয়েন্দা সংস্থা দিল্লি বোমা হামলা তদন্তের জন্য বাংলাদেশের অবস্থান করছে । আর রাগবী-রাবেয়া মেডিক্যাল এর ছাত্রদের ধরে নিয়ে জিজ্ঞাসা বাদ করছে । কি সুন্দর ?? যেখানে আমাদের মাননীয়া স্বরাষ্ট্র মন্ত্রি কিছুই জানেন না , অথচ ভারতীয় বাহীনি বাংলাদেশে নির্বিগ্নে কাউকে না জানিয়ে ইচ্ছা মত ধরে নিয়ে যাচ্ছে , জিজ্ঞাসাবাদ করছে । এদিকে আরো একটা খবর এসেছে , বাংলাদেশ নাকি ভারতের কাছে একজনকে আনুষ্ঠানিক ভাবে হস্তানতর করেছে ।
অনেক মজার জোকস ছাড়া এ আর কি??? ভারতীয় বাহীনি যা বলবে তাই?? আর বাংলাদেশের দেশপ্রেমিক নেতারা নিজেদের কথা নিজেরাই ঘুরাবে?? আজ স্বরাষ্ট্র মন্ত্রি বলেছেন তিনি কিছুই জানেন না । হয়ত কাল দাদাদের চোখ রাঙ্গানীতে বলবেন , তাঁরা সব ব্যাপার ই যানত, শুধু তদন্তের সার্থে বলেন নাই (মানে দাদা রা তাদের আগে জানায় নাই , যখন দাদারা আর গোপন করতে না পারে তক্ষণ শুধু বাংলাদেশের এই বিশিষ্ট নেতারা জানেন ।
কিভাবে র্যাব পুলিশ এর নাকের ডগা দিয়ে অন্যদেশের গোয়েন্দারা বাংলাদেশে অনুমতি ছাড়া ইচ্ছামত কাজ করে যায়?? বাংলাদেশে কি সার্বোভৌমত্ত বলে আর কিছু বাকি রইল না?? আমাদের দেশ কি স্বাধীন?? নাকি ভারতের অংশ?? নাকি বাংলাদেশ এর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনি , নিজেরা কিছুই করতে পারে না??
কেন এই রকম স্পর্শকাতর ব্যপার এ বাংলাদেশ কে কিছুই জানানো হল না? বা জানলো না । বাংলাদেশের প্রশাসন কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? নাকি বসে আছে কবে দাদারা আবার তাদের সাহায্য করবে এই ভেবে?? এভাবে ধরে নিয়ে গিয়ে অজ্ঞাত স্থানে রেখে জিজ্ঞাসাবাদ করার অর্থ কি?? আমরা কি জিম্মি?? আমাদের কি নিরাপত্তা বাংলাদেশ সরকার দিতে পারে না??
দেশে কোন কিছু হলে আইনরক্ষা কারী বাহীনি জিজ্ঞাসাবাদ করতেই পারে , অন্য দেশ কোন সাহায্য করতেই পারে , কিন্তু এই গোয়েন্দাদের বাংলাদেশে এই ভাবে স্বাধীন ভাবে চলার অনুমতি কে দিয়েছে?? কেউ যদি মিসিং হয়ে যায় , দায় কি হাসিনা নিবে?? শুধু বিদেশী না , একজন বাংলাদেশী কেও ভারতীয় গোয়েন্দারা ধরে নিয়ে গিয়েছিল । এখনো একজনের খবর মিলে নি??
এর দায় মাননীয় প্রধান মন্ত্রি আপ্নাকেই নিতে হবে । আপনি এর দায় এড়াতে পারেন না । মাননীয় প্রধান মন্ত্রী , পাশের দেশকে সাহায্য , সহযোগিতার নাম , বন্ধুত্বের নামে , ট্রানজিট দেওয়ার নামে , বাংলাদেশের সার্বোভৌমত্যকে বিলিয়ে দেওয়ার অধিকার আপনার নেই , আপনাকে দেওয়া হয় নি??
ভারতের এই অন্যায় হস্তক্ষেপ এর তীব্র নিন্দা জানাচ্ছি ।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


