somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এম এল এম সহ , বর্তমান অনলাইন ব্যবসা নিয়ে কিছু সত্যি ।

২৬ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোস্ট টা পেলাম Manchu Mahara (Sabuj Kundu) এর স্টাটাস থেকে । তিনি বাংলাদেশের অন্যতম একজন ওয়েব ডেভেলপার । তাঁর কিছু কথা অনেক ভাল লাগল । শিক্ষনীয় অনেক কিছু আছে । আপনাদের ভাল লাগতে পারে । আর গুরুত্বপূর্ণ মনে হল তাই শেয়ার করলাম । :)


ছাত্র জীবনে মরিয়া হয়ে টাকা আয় করার জন্য কেন ছুটতে হবে আমার বোধগম্য নয়। ইউনিভার্সিটিতে থাকা অবস্থায়ও অনেক সুযোগ থাকা সত্ত্বেও ১/২ টার বেশি টিউশনি করতাম না। হালাল উপায় পরিশ্রম না করে আমি টাকা আয় করতে কোন ভাবেই রাজি নই। প্রোগ্রামিং স্কিল নাই এই রকম অনেকেই আমার কাছে অনলাইনে কাজের ব্যাপারে সাহায্যের জন্য বলেন, যখনই কাউকে কোন কিছু শিখার জন্য বলি আর খুঁজে পাওয়া যায় না। কারণ সবার ধারণা অনলাইনে কাজ করতে আবার পরিশ্রম করা লাগে নাকি ?

একঃ এক দল তরুনদের দেখা যাচ্ছে ডেস্টিনি টাইপের MLM কম্পানীর পেছনে ছুটছে যা তাদের সময় নষ্ট করতে, বাস্তব জীবনে লেখাপড়ার মাধ্যমে শেখা জ্ঞান ধীরে ধীরে ভুলে যাচ্ছে, স্কিল ডেভেলপ করার সময়টুকু সহজে টাকা ইনকাম করার জন্য নষ্ট করছে যা দীর্ঘ মেয়াদী হিসাবে চরম ক্ষতি করছে।

দুইঃ অনলাইনে নাকি ডলার ওড়ে, কিন্তু এর জন্যও পরিশ্রম করতে হয় সেই সত্যটা অনেকের ক্ষেত্রে পুরাই অজানা। একটা উদাহরণ দেই, সেদিন একজন বাবার সাথে কথা হচ্ছে। তার ছেলে অনলাইনে কাজ করে, সে ওয়েব ডেভেলপার, আমি জানি সে ভালো জানে এবং করে। তার বাবা তাকে কিছুতেই এই পেশাতে রাখতে চান কারণ অনেকেই নাকি আগে এই কাজ করতো আর এখন কাজ করে না বা পায় না। কিন্তু ঐ বাবা নিজেও জানেন না তার ছেলে আসলে কি কাজ করেন আর যাদের কথা বলছেন তারা কি কাজ করে। মানে উনার দৃষ্টিতে সবাই একই কাজ করে !

তিনঃ লিংক ক্লিক করে টাকা আয় করতে কোন পরিশ্রম বা মেধার প্রয়োজন হয় না। এটাতে যাবেনা না। এটা আপনার চিন্তাকে পঙ্গু করে দেবে। বরং এই সময়ে ফুল পেট না খেয়ে হাফ পেট খেয়ে নিজের স্কিল ডেভেলপ করেন , আপনি সারা দিন লিঙ্কে ক্লিক করে যে টাকা আয় করছেন তা এক ঘন্টা কাজ করেই ভবিষ্যতে আয় করতে পারবেন। লিংক ক্লিক করে টাকা আয় করা কি হারাম ? নিশ্চিৎ ভাবে হারাম নয় এবং আপনি প্রতিটি লিংক ক্লিকের মাধ্যমে অন্যায় করছেন এবং অন্যায় ভাবে টাকা আয় করছেন।

চারঃ ইদানিং শুনি নাকি অনলাইনে ডলার কিনতে লোকজন ঘুরে বেড়াচ্ছে ! মানে আগে কিছু ডলার দিয়ে রেজিস্ট্রেশন করে তারপর খেলা শুরু করে ! আপনি নিশ্চিৎ ভাবে এসব কিছুর সাথে জড়িত হয়ে নিজের সময় এবং অর্থ নষ্ট করছেন আর এর সাথে আপনার বন্ধুদের যুক্ত করে সামাজিক অবক্ষয় ডেকে আনছেন।

পাঁচঃ ফ্রি ল্যান্স মানে শুধু ঘরে বসে অনলাইনে টাকা আয় করা নয়, অনলাইন একটা মাধ্যম মাত্র।

ছয়ঃ কেউ বলতে পারেন তাহলে কি করবো ?যারা প্রোগ্রামিং জানেন না তাদের জন্য অনলাইনে ডাটা এন্ট্রি, লিঙ্ক বিল্ডিং, SEO, SEM, ফটোশপ ও ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন ইত্যাদি সহজ পথ গুলো খোলা আছে। এই কাজ গুলো করার জন্য প্রথমে আপনাকে শেখার জন্য সময় দিতে হবে, নিজের সামান্য মেধা অন্তত এগুলোর পেছনে ব্যয় করতে হবে। একাজ গুলো আপনি একটু সময় নিয়ে শিখে নিতে পারলে লিঙ্ক ক্লিক করা বা MLM এর পেছনে দৌড়াতে হবে না।

সাতঃ টাকার পেছনে অন্ধের মত দৌড়ানোর দরকার নাই। কাজ শিখেন টাকা এবং চাকরি আপনার পেছনে দৌড়াবে। স্বাভাবিক ভাবে যদি দেখেন আপনি টাকা আয় করছেন কিছু কিন্তু কোন প্রকার কায়িক এবং মানসিক পরিশ্রম করছেন না নিশ্চিৎ ভাবে ধরে নিতে পারেন আপনি সঠিক পথে নাই। উল্লেখ্য যে, নতুন কাউকে মগজ ধুলায় করে MLM চক্রে ঢুকানোকে আমি কোন ভাবেই কায়িক এবং মানসিক শ্রম হিসাবে মেনে নেই না।
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×