somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেউ একজনকে....

২৫ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ক্লান্তহীন অন্তহীন কথার জমাটবাধা শব্দের ভেতর থেকে ঝড়ে পড়া এক একটি জমানো বর্ণমালা দিয়ে তোমাকে অথবা নিজেকে বলা আমার অসমাপ্ত কথাগুলি সাজাতে গিয়ে দেখলাম শব্দের জটভাঙা শব্দগুলি আজ ডানা ভাঙা চড়ুই। নিরবে অথবা সরবে ব্যক্ত করা আমাদের সব আয়োজন নিঃশেষ হয়ে যাওয়ার পর আমরা ফিরে যাই নিজ নিজ জানালার পাশে। নিয়ত ভাঙা আর গড়ার টানাপোড়েনের মাঝে একদিন অন্যসব দিনের মতো সন্ধ্যার কাছে আত্মসমর্পন করে আবছায়া হয়। অবশেষে আমরা বুঝতে পারি আমাদের দেবার মধ্যে কোনো কার্পণ্য ছিল না -যা ছিল তা সবটুকু নেয়ার মাঝে সংকোচ। যেখান থেকে শুরু হলো আমাদের মিশে যাওয়া পথ, জানি আর ফেরা হবে না সেখানে। যেখানে যাব বলে একদিন সুতাহীন ঘুড়ির মতো মানচিত্রহীন পথ নির্দেশিকা পেয়েছিলাম নিজেদের অজান্তে জানি সেখানেও পৌঁছানো হবে না আর। তবে ধরা যাক, আজ থেকে বহুদিন পর কোনো একদিন আমরা চলে যাই যদি আমাদের স্বপ্নের চিলেকোঠায় - মুখোমুখি দেখা হলে পড়ে কী বলল দুজনের কাছে দুজন?

রুশোর সেই কথাটা মনে পড়ে যাচ্ছে কেন জানি বারবার। যদিও আমাদের ঘটে যাওয়া ঘটনার সাথে তার কোনো মিল নেই; তবে মিল খুঁজতে গিয়ে অমিলও নেই। তাই বলে যাই- মানুষ যেদিন একখণ্ড বাঁশের মাথায় লাল পতাকা গেড়ে মাটিতে বসিয়ে বলল- এটা আমার, সেদিনই ছিল সভ্যতার শেষ দিন। কথাটা খুব সাদামাটা ভাবে অসাধারণ। দাবির ভেতর দিয়ে যা পাওয়া যায় দখলের ভেতর দিয়ে তার সবটুকু হারায়। ধরো, কোনো এক বিষণ্ন দুপুরে দূর থেকে ভেসে আসা কোনো এক একাকী দোয়েলের নিজেকে হারাবার অথবা ফিরে পাবার আত্মচিৎকারে- আমাদের দুজনের কারো একজনের ঘুমভাঙা ক্লান্ত শরীরে যদি অতীতের ম্লান হওয়া ধূসর ভালোবাসাবাসিহীন স্মৃতির দিনগুলির ভেঙে যাওয়া টুকরো আয়নায় মুখ ভেসে ওঠে, তবে ছেলেবেলায় হারিয়ে যাওয়া সেই স্বপ্নের ডাকটিকিটের খাতাটির মতো বেদনায় খুঁজে নেব কি তবে বেদনার সুখ?
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×