-সে প্রশ্নের উওর তুমি।
যে প্রশ্ন আমাকে আনমোনা করেছিল-
-সে প্রশ্নের উওর তুমি।
যে প্রশ্ন আমাকে অনেক প্রশ্ন করেছিল-
-সে প্রশ্নের উওর তুমি।
কে এই তুমি?-
এই তুমি কি আমার তুমি?
একদিন হারিয়েছিলাম তোমার সাথে
নতুন নতুন স্বপ্নের খোঁজে,
আজ হারাতে চাই তোমার মাঝে
তোমার দেখা স্বপ্নের ভাঁজে।
কথা দিচ্ছি.........
ছুটবেনা তোমার কোনো রাতের ট্রেন
পেরিয়ে যাবেনা তোমার সুখের শহর,
অনন্তপথ পাড়ি দিবো তোমার হাত ধরে
পৌঁছে যাবো তোমার গড়া স্বপ্নের ঘরে,
সেখানে তোমায় আমি নিব বরণ করে।
আজ আমি জানি
কে এই তুমি?-
এই তুমি যে আমার তুমি।
"(কারো একান্ত অনুরোধে ক্লোজ আপ-১ তারকা আবিদ শাহরিয়ার কে নিয়ে লেখা। আমার এই কবিতাটি শুধু আবিদের জন্য।)"
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


