তোর আর আমার পুরানো দিনের কত গল্প গাঁথা,
অস্তমিত লাল সূর্যটা আজ পেড়ে এনে দিতে
তোর কাছে আবার এসেছি হাতে হাত রেখে,
উড়িয়ে দে তোর সব দুঃখ যত আছে এই বুকে
ভুলিস না তুই এই আমাকে থাকিস রে তুই সুখে।
অনেক মুহূর্ত পাড়ি দিয়েছি তোকেই ছাড়া আমি
জীবন কিভাবে রং বদলায় আজ তা জেনেছি আমি,
তোকে ছাড়া সুখের দিনও সিক্ত করেছে আমায়
তোর পথ পানে চেয়ে ছিলাম কত জীবন খেয়ায়,
মুছে দে তোর সব দুঃখ আমার সুখ টুকু দিয়ে
আমি আজ এসেছি ফিরে বন্ধুত্বের ভালোবাসা নিয়ে।
নতুন করে দেখরে তুই তোর পুরানো সব স্বপ্ন
আমায় হৃদয়ে রাখবো তাদের করে অনেক যত্ন,
বন্ধুরে তুই দে সাড়া দে এসেছি আজ ফিরে
আমার যত নতুন স্বপ্ন আজ শুধুই তোকে ঘিরে।
উৎসর্গ-- সব বন্ধুদের.......
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


