অধিকার
০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জেল থেকে ছাড়া পেয়েছি আজ দুপুরে। পকেটে তোমার কাছ থেকে নেয়া ১২৬৩ টাকা ।হাটতে হাটতে তোমার বাসার সামনে যাবো ভেবেছিলাম । কিন্তু কি লাভ । এই ৫ বছর জেলে বসে শুধু তোমার কথাই ভেবেছি। একা একা কথা বলেছি। ছোট জেল সেলে সংসার করেছি ঝগড়া করেছি। তোমার দেয়া শার্টটা ঢিলেঢালা হয়ে গেছে। মুখভর্তি দাড়ি নিয়ে হাটছি বলে সবাই তাকিয়ে আছে। সেই চোখে শুধু বিষ্ময় আর অবহেলা। অনেক বার তোমার সেই ভয় পাওয়া অসহায় দৃষ্টি ভুলতে চেয়েছি, পারিনি। মনের দেয়ালে রক্তাক্ত তুমিই ছিলে। আসলে আমি মানতে পারি নি। হয়তো ভালোবাসতে পারিনি। ভালোবাসার চেয়ে অধিকার মনে করেছি বেশি। তাই তুমি যখন বললে তুমি আফিসকে ভালোবাসো তখন তোমার প্রতি রাগ হয়নি । কেমন লেগে ছিল তাও বোঝাতে পারবো না। তুমি আর কিছু না বলে চলে গেলে । আমি অনেক ভেবেছি , দিন রাত ভেবেছি। সে দিন রাতে তোমাকে যখন ছাদের ডাকলাম তুমি আসবে ভাবি নি। তুমি না আসলে হয়তো গল্পটা মধুর হতে পারত। তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে আমার এতোটুকূও কষ্ট হয়নি ।আসলে ভালোবাসতে পারিনি , অধিকার ভেবেছি শুধু।

সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪

অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৫৫ রাহমান, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
৩। তিনি মানুষ সৃষ্টি করেছেন।
৪। তিনিই তাকে শিখিয়েছেন বাইয়ান (ভাব প্রকাশ...
...বাকিটুকু পড়ুন২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন
" কিছু অনুভূতি "
অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য ট্রাম্প, তাহলে আমি আমার...
...বাকিটুকু পড়ুন