somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ছ" তে বক্‌রি

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্পটা আমার মামাকে নিয়ে। পাঁচ কন্যার পর জন্ম নেয়া সাধের এই পুত্রকে তিনি পরকালের টিকেট হিসাবে বিনিয়োগ করবেন বলে ঠিক করে ছিলেন।তাই পরিকল্পনা মাফিক সাধারন শিক্ষার বদলে বাড়ির পাশের মসজিদের মুয়াজ্জিনের (খালেক মৌলভী)হাতে মামাকে ন্যাস্ত করলেন; ধর্ম শিক্ষার জ়ন্য।

কিন্তু, নানার এই মহতী উদ্যোগ খুব দ্রুতই ব্যর্থ হতে শুরু করল। প্রথম থেকেই খালেক মৌলভীকে মামার এক্কেবারে অপছন্দ।মামার প্রথম অভিযোগ, খালেক মৌলভী নাকি দাঁত মাজেনা; মুখ দিয়া গুয়ের গন্ধ বের হয়। খালেক মৌলভীর অভিযোগ, মামা নাকি কথা শুনে না।

এলাকার মহা ক্ষমতাবান লোকের আদরের পুত্রকে মারপিট করা তার সাহস বা সাধ্যের বাইরে ছিলো। আর এই সুযোগকে মামা সর্বত্তম ভাবে কাজে লাগাইতে ছাড়েন নাই।

মৌলভী বাড়িতে ঢুকার সাথে সাথে মামার প্রথম কাজ ছিলো তাকে Interrogate করা।

মামাঃ "এই মোলবী, এদিকে আয়।"
মৌলভীঃ "জী, রানা ভাই।"
মামাঃ "দাঁত মাজছিস?"
মৌলভীঃ "জী, রানা ভাই।"
মামাঃ "দাঁত বাইর কর্‌তো দেখি"

মৌলভী আপত্তি না করে দাঁত বাহির করলো।

মামা ধমক দিয়া বলল," দেখি, আলোতে আইসা দাড়া।"
মামা: "দাঁত তো ঠিক মত মাজিস নাই, তোর তো দাঁতে ছাতা!! যা, দাঁত মাইজা আয়।"

এই রকমভাবে মৌলভীকে নিয়ে তামাশা করা ছিল মামার চিত্ত বিনোদনের উপকরণ। খুব দ্রুতই নানা টের পাইলেন। ধর্ম শিক্ষা লাটে উঠল। মামাকে প্রাইমারিতে ভর্তি করালেন।

প্রাইমারিতেও মামার লেখাপড়ার দিকে তীব্র অনীহা এবং কুংফু কারাতির দিকে তুমুল আগ্রহ দেখা গেলো।স্কুল থেকে প্রতিদিন নালিশ আসতে লাগলো।নানা লক্ষ্য করলেন, ক্লাস ওয়ানের ফাইনাল পরিক্ষা চলে আসছে, কিন্তু মামা তখনও বাংলা বর্নমালা রপ্ত করতে পারে নাই।

মামাকে বাংলা বর্নমালা শিখানোর দায়িত্ব নিলেন নানা। কুংফু কারাতির অভ্যাস থাকার কারনে মারপিট সহ্য করার অসীম ক্ষমতা মামার ছিলো।

নানা বই নিয়ে বসছেন, সাথে বেত।

নানা: "বল্, স্বরে অ তে অজগর।"
মামা: "স্বরে অ তে অজগর।"

এভাবে চলতে চলতে নানা "ছ" তে চলে গেলেন।

নানা: "বল্, ছ তে ছাগল"।
মামা বই-এ ছাগলের ছবি দেখে বলে, "এইটা তো ছাগল না, এইটা হলো বকরি"
নানা:"ঝামেলা করিস না, এইটা বকরি না, ছাগল।"
মামা: "ছবিতে তো বকরি দেখা যায়।"
নানা: "যা বলতেছি সেটা বল্। বল্, ছ তে ছাগল"
মামা: "ছ তে বকরি।"

নানা বেত দিয়া মাইর শুরু করলেন।মাইরের এক পর্যায়ে মামার কান ধরে বললেন, "বল্, ছ তে ছাগল"।

মামা কাঁদতে কাঁদতে বলে, "কইলেই হল, না? আমি তো আর বকরি চিনি না?"

ততক্ষণে নানার সব শক্তি শেষ।

হাল ছেড়ে দিয়ে বললেন, "যা, মানলাম তোর কথা।বাকি গুলা আমি যা বলব তাই বলবি।"

"শুধু ছ তে বকরি"
১৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×