বিপিএল কী বাংলাদেশের প্রচার নাকি ইন্ডিয়ার প্রচার করা?
বলা হচ্ছে ইন্ডিয়া যেমন আইপিএল-এর মাধ্যমে সারা বিশ্বে পরিচিত হয়েছে, তেমনি বাংলাদেশও বিপিএল-দিয়েও বাংলাদেশ সারা বিশ্বে নিজেকে পরিচিত করবে।
কিন্তু আইপিএল- অনুকরন ও ইন্ডিয়ার লোকদের পিছু ধরলে, প্রচার আর প্রসারটা তাদের দিকেই নির্দেশ করে না?
বিপিএল ম্যানেজমেন্ট এর দায়িত্ব দেয়া হয়েছে “গেইম অন” কে যার প্রধান ...গাংগুলী।
বাংলাদেশের কী ভাল ইভেন্ট ম্যানেজমেন্টের কোন কোম্পানী নেই.........।
বিপিএল থিম সং করবেন বাপ্পি লাহিড়ি কেন.........?
বাংলাদেশের আইয়ুব বাচ্চু, হায়দার হোসেন, সুমন, রাফা, আর্টসেল, মাইলস, ওয়ারফেইজ, জেমস, হাবিব, তাহসান, আরেফিন রুমি, ফুয়াদ.........আর কতকগুলি বলব......... এরা কী খারাপ মিউজিক করে?
অন্যান্য কোন দেশ যেমন শ্রীলংকা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড কি এসপিএল, এপিএল, এসএপিএল, ইপিএল দিতে পারত না।
তারা কেন প্রো২০, বিগব্যাশ২০ নাম ব্যবহার করে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



