somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এতদিন কি বিতর নামাজ ভুল নিয়মে পড়েছি???????????????????

১৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল দিগন্ত টিভি তে সরল পথ অনুষ্ঠানে দেশ বরেন্য আলেম প্রফেসর ইব্রাহিম (মুফতি) এবং মতিউর রহমান সাহেব এক প্রশ্নের উত্তরে বিতর নামাজের নিয়ম নিম্নরুপ ভাবে জানালেন

নবী করীম (সা) কখনও তিন রাকাত কখনও পাঁচ রাকাত বিতর নামাজ আদায় করতেন।
তিন রাকাত আদায় করতেন দুই নিয়মে:
নিয়ম-১) দুই রাকাত শেষে বৈঠকে না বসে সরাসরি তিন রাকাতে চলে যেতেন সুরা ফাতিহার পর আর একটি সুরা মিলিয়ে কোন তাকবির না দিয়েই সিজদায় যেতেন এবং বৈঠকে বসতেন।
সালাম ফিরিয়ে মুনাজাতে দোয়া কুনুত পাঠ করতেন।
নিয়ম-২) দুই রাকাতের নিয়ত করে দুই রাকাত পড়তেন পরে আলাদা করে ১ রাকাতের নিয়ত করে মোট তিন রাকাত শেষ করতেন।

বি:দ্র: যখন মহানবী পাঁচ রাকাত আদায় করতেন তখনও দুই রাকাতে বসতেন না পাঁচ রাকাত শেষে নাকি বসতেন।
(উক্ত নিয়ম গুলো নাকি সহিহ্ হাদিস দ্বারা প্রমানিত)


প্রচলিত নিয়ম
আমি বা আমরা সাধারনত: নিম্ন নিয়মে বিতর সালাত আদায় করে থাকি:

তিন রাকাত বিতর নামাজের নিয়ত করে
১ম রাকাতে সুরা ফাতিহা পাঠ করে অন্য একটি সুরা মিলাই,
২য় রাকাতেও সুরা ফাতিহা পাঠ করে অন্য একটি সুরা মিলাই
এরপর বৈঠকে বসি এবং তাশাহুদ (আত্তাহিয়াতু) পাঠ করে দাড়িয়ে যাই এবং
৩য় রাকাতে সুরা ফাতিহা পাঠ করে অন্য একটি সুরা মিলিয়ে একবার অতিরিক্ত তাকবির দিয়ে পুনরায় হাত বেধে দোয়া কুনুত পাঠ করি অত:পর রুকুতে যাই।
এভাবে ৩য় রাকাতে আত্তাহিয়াতু, দরুদ, দোয়া মাছুরা পাঠ করে সালাম ফিরিয়ে শেষ করি।
(উপরোক্ত নিয়ম নাকি কোন সহিহ্ হাদিস দ্বারা প্রমানিত নয়)


গতকালের অনুষ্ঠান দেখার পর আজকে দ্বিধায় আছি কিভাবে আজকে বিতর সালাত আদায় করব ????? সিদ্ধান্তহীনতায় ভুগছি।
দয়া করে কারো সঠিক তথ্য জানা থাকলে হেল্প করেন।।।।।।।।( আমি বরেন্য দুই আলেমকে অবিশ্বাস করছি না)


সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২৭
৩৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×