এই তো সেদিনের কথা,বাড়ি থেকে আসার সময় মাকে সালাম দিয়ে বলতাম, “মা আসি তাহলে”।মা বলত, “সাবধানে যাস ,আর রুম এ পৌছানোর পর ফোন দিবি”।বিশ্ববিদ্যালয়ে আসার পর যখন কোন কিছুর জন্য মন খারাপ হত মায়ের কাছে আশ্রয় খুজে নিতাম মনটা হাল্কা করার জন্য। যখন বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ফলাফল পেলাম সবার আগে মাকে ফোন করে বলতাম, “মা আমাদের ফলাফল দিছে,কিন্তু আমার রেজাল্ট খুব খারাপ হইছে”। মা বলত, “মন খারাপ করিস না ,চেষ্টা কর ,ফলাফল এমনিতেই আসবে”।এমনি হাজারো কারণ –অকারণে মায়ের সাথে সবসময় যোগাযোগ রাখতাম। মা এইটা করব, ওখানে যাব, ওইটা খাব, বাড়ি আসব,খেলতে যাব- এরকম নানা বিষয়ে মায়ের কাছ থেকে পরামর্শ নিতাম।কিন্তু কয়েক বছর কেটে যাবার পর আমি বুঝতে পারলাম আমি আর সেই আগের মত নেই। কারণ এখন কোন কিছু করতে গেলে সব ব্যাপারে মায়ের অনুমতি নেই না, একটা কিছু করতে ইচ্ছে হল করে ফেলি,যদিও মনে মনে সব সময় ভাবি মা যদি জানতে পারে তাহলে সে কি ভাববে। মা আমি কি অনেক খারাপ হয়ে গেছি, জান মা আমি তোমার কাছে অনেক কিছু লুকিয়ে রাখি,আগের মত কোন কিছু করতে যাবার আগে অনুমতি নেই না, সত্যিই মা আমি অনেক খারাপ হয়ে গেছি তাই না।বল মা আমার কি দোষ, আমি তো এই সমাজের এই মানুষ,এই সমাজের বিবেক এই আমাকে শিখিয়েছে তুই বড় হয়ে গেছিস, সব কিছুই যদি তুই মাকে বলিস তাহলে তো মা সবসময় চিন্তিত থাকবে। মা তুমি বল, কোন সন্তান কি তার মায়ের চিন্তিত মুখ দেখতে চায়। তাই তো মা আমি তোমার কাছ থেকে নিজস্ব কিছু হতাশা, কষ্ট লুকিয়ে রাখি।বল মা এটা কি আমার অপরাধ ? তবে মা তুমি জেনে রেখ, তোমার সন্তান কখনো তোমার কাছ থেকে কোন ভাল খবর লুকাবে না, আর যে কথাগুলো তোমার কাছ থেকে লুকিয়ে রাখি তার যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য আমি সবসময় তোমার হাসিমাখা মুখটাকে স্মরণ করি। বল মা এটা কি আমার অপরাধ,যদি অপরাধ হয় তাহলে মা আমাকে ক্ষমা করে দিও । আর , মা এতে যদি পাপও হয় তবু তোমার হাসি মুখের জন্য এ পাপ আমার কাছে খুব খুব সামান্যই……………………………………..
আলোচিত ব্লগ
দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।