দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার ষ্টাপ রিপোর্টার মহিউদ্দিন ছোটনের অকাল মৃত্যুতে গত শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গলে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক বংলাদেশ সময় এর শ্রীমঙ্গল প্রতিনিধির কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজ কান্তি দাশ।
গত ২২ অক্টোবর শুক্রবার মুন্সিগঞ্জের লালন উৎসবে যাওয়ার পথে ইছামতি নদীর ট্রলারডুবিতে মর্মান্তিকভাবে সাংবাদিক ছোটনের মৃত্যুর আলোকে শোকসভায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়নের সদস্যরা। এছাড়াও পৃথক পৃথক ভাবে গভীর শোক প্রকাশ করে সাংবাদিক ছোটনের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা, পৌর মেয়র মো. আহাদ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদ, সাংবাদিক বিশ্বজ্যোতি চৌধূরী, দিপংকর ভট্টাচার্য লিটন, আতাউর রহমান কাজল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, উপজেলা ছাত্রলীগের সভাপতি মমিনুল হোসেন সোহেল, বিশিষ্ট কলামিষ্ট, সাংবাদিক ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি দ্বিজেন্দ্র লাল রায়, ৩নং শ্রীমঙ্গল ইউপি চেয়ারম্যন দুধু মিয়া, আশিদ্রোণ ইউপি চেয়ারম্যান মামুন অর রশীদ, ভূনবীর ইউপি চেয়ারম্যান চেরাগ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিমান বর্ধন, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, উপজেলা রেজি. প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি উপেন্দ্র দেবনাথ, কবি-সাহিত্যিাক ও গবেষক প্রপেসর নৃপেন্দ্র লাল দাশ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুন নূর, উপজেলা স্কাউট কমিশনার মোজাম্মেল হক ভূইয়া, শ্রীমঙ্গল ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি তাপস কুমার ঘোষ, উপজেলার ধামাইল সংগঠক রামকৃষ্ণ সরকার প্রমূখ। অন্যান্যদের মধ্যে শোক প্রকাশ করেছে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল শ্রীমঙ্গল পৌরশাখা, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, ট্রান্সপারেন্সি ইন্টরন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পরিচালনায় শ্রীমঙ্গলস্থ সচেতন নাগরিক কমিটি (সনাক), প্রথম আলো বন্ধুসভা, সম্মিলিত নাট্য পরিষদ, বিজয়ী থিয়েটার, অঙ্গিকার সামাসিক ও সাহিত্য পরিষদ, বিবেকানন্দ শিক্ষা ও সং®কৃতি পরিষদ, শ্রীশ্রী জগন্নাথ সেবা সংঘ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাট্য ও ধর্মীয় সংগঠনসমূহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



