প্রায় ১৮ বছর পর শ্রীমঙ্গলে দেখা মিলেছে দেশের সবচেয়ে বিরল প্রজাতির পাখি ‘গ্রেট বিটার্ন '
জানা যায়, হাইল হাওরে মাছ ধরার সময়,জেলেদের হাতে বিরল এ পাখিটি ধরা পড়ে। পরে এটির জায়গা হয় শ্রীমঙ্গলের মিনি চিড়িয়াখানায়। বাংলাদেশের বিরল এ পাখিটির সংবাদ পেয়ে ঢাকা থেকে পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক ও ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল এর ভলান্টিয়ার পাখি বিশেষজ্ঞ পল থম্পসন শুক্রবার বিকেলে শ্রীমঙ্গলে এসে পোঁছেন।
পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক জানান, এবার তৃতীয়বারের মতো এ পাখিটি সিলেট অঞ্চলে দেখা গেল। এর আগেও দু’বার এ পাখিটি সিলেট অঞ্চলের হাওরে দেখা গেছে। তিনি বলেন, সিলেট বিভাগের হাওর ছাড়া আজ পর্যন্ত অন্য কোথাও এ পাখিটি দেখতে পাওয়া যায়নি। তিনি প্রথমবারের মত এ পাখিটি দেখতে পেয়েছেন বলে উল্লে¬খ করে বলেন, গ্রেট বিটার্ন বাংলাদেশে কোন সময় বাসা বাধে না। সাইবেরিয়া ও তুন্দ্রা অঞ্চলে মার্চ এপ্রিল মাসে এরা ডিম দেয় এবং বাসা বাঁধে। প্রজননের আগে এরা ওইসব অঞ্চলে চলে যায়। গ্রেট বিটার্ন এর বাংলা নাম ‘বাঘা বগলা’। বাংলাদেশে যে চার জাতের বগলা দেখতে পাওয়া যায় তার মধ্যে বাঘা বগলা অন্যতম। ইনাম আল হক আরো বলেন, বাঘা বগলা বাংলাদেশের সবচেয়ে বিরল বগলা। পাখি বিশেষজ্ঞ পল থম্পসন আমার দেশকে বলেন, ১৯৯২ সালে সুনামগঞ্জের একটি হাওরে এ পাখিটির প্রথম দেখা মিলেছিল এবং ১৯৯৩ সালে মৌলভীবাজারের হাকালুকি হাওরে বাঘা বগলার দেখা পাওয়া গেলে এবার তৃতীয়বারের মতো প্রায় ১৮ বছর পর তা আবার শ্রীমঙ্গলের হাইল হাওরে দেখা মিলেছে।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।