গত রবিবার দিনভর বিপুল উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে শ্রীমঙ্গল পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা। সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত এসব মনোয়নপত্র গ্রহণ করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদ ও রির্টানিং অফিসার মোঃ তকদির আহম্মদ।
রবিবার সকাল সোয়া ১০ টায় মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধু, সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ত্রান ও পূর্নবাসন সম্পাদক এম. এ. রহিম। পরে বিকেল ৪টায় মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান পৌর মেয়র ও সাবেক সংসদ সদস্য মো. আহাদ মিয়া। এছাড়া অন্যান্যদের মধ্যে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা জজ শীপের এপিপি এডভোকেট ভূবনেশ্বর পুরকায়স্থ (টুকন), লন্ডন প্রবাসী ও কমিউনিটি নেতা মো. আব্দুল মুবিন তফাদার, ছাত্রনেতা খোকন সিংহ ও নজরুল ইসলাম।
শ্রীমঙ্গল পৌরসভার আওতায় ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর পদে এবারের নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন মোট ৩৪ জন প্রার্থী। বিগত পরিষদের ৮ জন কাউন্সিলর সহ আরো অনেকেই এবছর মনোনয়নপত্র দাখিল করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এবার সর্বোচ্চ ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তবে তাদের মধ্যে বিগত পরিষদের ৩ জন মহিলা কাউন্সিলর এবারও প্রতিদ্বন্ধিতায় নেমেছেন।
শ্রীমঙ্গল পৌর নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরা:... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।