ঘুরে আসুন পর্যটন কেন্দ্র শ্রীমঙ্গলে : স্বাগতম জানাচ্ছে চা’কন্যার ভাস্কর্য
ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ জেলার শেষ সীমান্তে এবং মৌলভীবাজার জেলার প্রবেশদ্বারে অবস্থিত হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আমতলী চা-বাগান সংলগ্ন মুছাই বাজার। এখানে শ্রীমঙ্গলে প্রবেশপথে রাস্তার বাম পাশে অবস্থিত এই চা’কন্যার ভাষ্কর্য্য। ২০০৯ সালের ডিসেম্বর মাসে এটি নির্মাণের শুরু করা হয়। চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর প্রধান প্রকৌশলী সঞ্জিত রায়ের হাতের ছোয়ায় দীর্ঘ প্রায় তিন মাস অক্লান্ত পরিশ্রমে অপরূপ সৌন্দর্য্য আর কারুকাজে একদিকে যেমন প্রষ্পুটিত হয়ে উঠেছে শ্রীমঙ্গলের পরিবেশ ও প্রতিচিত্রের রূপ তেমনিভাবে ফুটে উঠেছে কারু শিল্পকারের হাতের নৈপুণ্যতা। প্রায় ২৪ ফুট উঁচু এ ভাষ্কর্য্যটিতে ফুটিয়ে তোলা হয়েছে নারী চা-শ্রমিকের কমল হাতে চা-পাতা চয়নের মনোমুগ্ধকর এক নিপুন প্রতিচ্ছবি। ২০১০ সালের ফেব্র“য়ারি মাসের শেষ দিকে নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই ভাষ্কর্য্যটি শ্রীমঙ্গলে বেড়াতে আসা দেশী-বিদেশী পর্যটকদের কাছে আকর্ষনীয় হয়ে ওঠেছে। প্রতিদিন হাজারো পর্যটককে এর সৌন্দর্য উপভোগ ও পাদদেশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়। প্রকৃতিপ্রেমীরা অনাযাসে উপভোগ করতে পারবেন যে, চা-বাগান এবং চা-শিল্পের সাথে সবচেয়ে নিবিড়ভাবে জড়িত চা জনপদের নারী ‘চা-শ্রমিক’ এ বিষয়কে শ্রদ্ধার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে এই ভাস্কর্যে।
মৌলভীবাজারের তৎসময়ের জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম দেশের অর্থনৈতিক উন্নয়নে চা-শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে বলেন, দেশে পর্যটন কেন্দ্র হিসেবে শ্রীমঙ্গল তথা মৌলভীবাজারের সৌন্দর্য্য বর্ধন ও চা-শ্রমিকদের শ্রম-সাধনার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এবং চা-শিল্পের সাথে চা-শ্রমিকের নীবিড় সম্পের্কের চিত্র ফুটিয়ে তোলার লক্ষ্যে চা’কন্যার এ ভাষ্কর্যটি নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেন। এ ব্যাপরে সাতগাঁও চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে উৎসাহিত হয়ে সাতগাঁও চা বাগানের অর্থায়নে ভাষ্কর্যটির নির্মাণ ব্যয় হিসেবে হয় ১০ লক্ষ টাকা নির্বাহ করা হলে চট্টগাম শিল্পকলা একাডেমীর ভাষ্কর্য শিল্পী সঞ্জিত রায় এটি তৈরী করেন।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।