বাংলাদেশ-ভারত সীমানা জরিপ / বাংলাদেশের ৫০০ বিঘা জমি ভারতের দখলে
জরিপে জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা সীমান্ত এলাকায় বাংলাদেশ-ভারত সীমানা ভাগের সময় সীমান্তের চাম্পারায় চা-বাগানের পাশে একটি ছড়াকে ঘীরে এই সীমানা চিহ্নিত করে সেখানে পিলার পুতা হয়। ছড়ার গাঁ ঘেষে বাংলাদেশ সীমানার বেশ কিছু অংশ দীর্ঘদিন ধরে ছিল পরিত্যাক্ত। এর কিছু অংশ ব্যবহার করতো চাম্পারায় চা বাগানের শ্রমিকরা। এক পর্যায়ে এ সীমানার কিছু অংশ ভারতের অভ্যন্তরে চলে গেলে এসকল শ্রমিকরা ভারতে থেকেই ঐ জমি ব্যবহার করতে থাকে। মূল ছড়ার প্রায় ৫০০ থেকে ৬০০ বিঘা দুরত্বে বাংলাদেশী ভূখন্ডের চা বাগানের অভ্যন্তরে আরো একটি ছোট্ট ছড়া ছিল। বাংলাদেশ সরকার দীর্ঘ দিন ধরে এসবের কোন খোঁজ না নেওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) জায়গাটি দখলের পায়তারা খোঁজে। এ ভূমি দখলে নিতে তারা কৌশলে সীমানার সকল পিলার তুলে ফেলে এবং মূল ছড়ার অনেকাংশ ভরাট করে। ক্রমে ছোট্ট ছড়াটি তাদের সীমানায় নিয়ে গিয়ে তা চন্দননগরের জনগনকে উন্মুক্ত করে দেয়।
এ ব্যাপারে শ্রীমঙ্গলস্থ ১৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল নুরুল হুদা (ইঞ্জিনিয়ার) সাংবাদিকদের জানান, পুরাতন মানচিত্রের সাথে সরেজমিনের গড়মিল দেখা দিলে বিষয়টি নিয়ে জটিল সদস্যায় পড়তে হয়েছে তাদেরকে। পরবর্তীতে অনেক তদস্ত ও গবেষণার পর বিজিবি এটিকে বাংলাদেশের অংশ হিসেবে নিশ্চিত করে। বিষয়টি ভারতের বিএসএফ কর্তৃপক্ষকে জানালে তারা তা অস্বীকার করে ভূমিটি ভারতের বলে দাবী করেন। ভূমি নিয়ে দু’দেশের মধ্যে সৃষ্ট জটিলতার সমাধানকল্পে বিষয়টি বাংলাদেশ-ভারত যৌথ জরিপের অপেক্ষায় দীর্ঘদিন ডিসপোর্টেড রাখা হয়। গত ১৪ ডিসেম্বর দু’দেশের মধ্যে আন্তঃ সীমানা জরিপে ভারতের দখলে থাকা প্রায় ৫শ বিঘা জমি বাংলাদেশের বলে চিহ্নিত করা হয়। বিষয়টি ইতিমধ্যে বিজিবি’র উর্ধতন মহলকে অবগত করা হয়েছে বলে তিনি জানান।
এ ব্যপারে চাম্পারায় চা বাগানের হেড টিলা বাবু নজরুল ইসলাম জানান, ভূমিটি ডিসি খতিয়ানের খাস জায়গা বলে বাগান কর্তৃপক্ষ সে ব্যাপারে কোন ব্যবস্থা নিতে পারে নি। সেই সূত্র ধরে অত্যন্ত কৌশলে তা ভারতের ভেতরে নিয়ে যায় বিএসএফ।
বর্তমানে বাংলাদেশ-ভারত এর যৌথ সীমানা জরিপে ভূমিগুলো বাংলাদেশের সীমানায় চিহ্নিত করা হলেও এখন পর্যন্ত তা ফিরিয়ে আনার কোন উদ্যোগ নেয়া হয় নি। তবে ভারতের নিকট থেকে এ ভূমি ফিরিয়ে আনতে হলে সরকাররে উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।