১৫ বছর ধরে বঞ্চিত সুলেখা : ৮০ বছর বয়সেও যার ভাগ্যে জোটেনি বয়স্কভাতা
৭৯ পেরিয়ে ৮০ ঘরে পা রেখেছেন সুলেখা রানী দাস। মৃত্যুর দোয়ারে দাঁড়িয়ে প্রহর গুণছেন এই মহিলা। আথচ আজ পর্যন্ত তার বয়স্ক ভাতার কোন নামগন্ধ নেই। সরকারি নিয়ম অনুযায়ি ৬৫ বছরের পর যে কোন পুরুষ বা মহিলা বয়স্কভাতা পাওয়ার আওতায় আসলেও বিগত ১৫ ধরে তার ভাগ্যে জোটেনি বয়স্কভাতা। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের ভীমশী গ্রামে তার বাস। স্বামী যোগেশ দাসের মৃত্যুর পর গত ১০ বছর ধরে মেয়ের বাড়িতে বসবাস করছেন সুলেখা। সুলেখার তিন মেয়ে, কোন ছেলে নেই। স্বামীর মৃত্যুর পর নিতান্ত অসহায় হয়ে পড়েন তিনি। অসহায় অবস্থায় সুলেখাকে স্বামীর বাড়িতে নিয়ে আসে তার বড় মেয়ে সাথী রানী দাস। জামাতা সুখময় দাস দিন মজুরের কাজ করে সংসার চালায়। তবুও যেন শাশুড়ির সেবাযতেœ একটুও ম্লান নন তিনি। সংসারের শত অভাব-অনটনের মধ্যেও মায়া মমতায় আগলে রেখেছেন শাশুড়িকে।
উপজেলার এই পরিবারের সদস্যরা বয়স্কভাতা সম্পর্কে অজ্ঞ। স¤প্রতি একই গ্রামের বাসিন্দা সমাজসেবক বিজয় কৃষ্ণ দাশগুপ্ত ভানু’র কাছ থেকে এ খবর জানা যায়। সুখময়ের বাড়িতে গিয়ে সুলেখার সাথে আলাপচারিতার এক পর্যায়ে তিনি আঞ্চলিক ভাষায় বলেন, “গোবিন্দের নাম নিয়ে কোন রকমে মরতে চাই। মেয়ে আর মেয়ের জামাইয়ের উপর আর কতোদিন বোঝা হয়ে থাকবো।” সুলেখার এমন উক্তি বিবেকের দরজায় নাড়া দেবার কথা। সুলেখার মেয়ের জামাই সুখময় দাস বলেন, “আমরা অশিতি, মুর্খ। বয়স্ক ভাতা কিতা আমরা কি আর বুঝি নি। শুনছি সরকারে বযস্করারে টেকা দেয়। কিন্তু টেকা কেমনে পাইমো, আমরা তো নিয়ম জানিনা।”
এমনিভাবে গ্রাম বাংলার অনেক পরিবারের সদস্যরা অবহেলা আর তাচ্চিল্যে জীবন কাটাচ্ছে। এদের খোঁজ নেওয়া দূরে থাক এলাকার জনপ্রতিধিরাও পর্যন্ত কাছে ঘেঁষে না। কেবল শিা আর আমান্য সহযোগীতার অভাবে সুলেখার মতো আরো অনেকেই বঞ্চিত রয়েছেন বয়স্কভাতা থেকে।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।