অনেকদিন শুধুই ভেবেছি । এখন থেকে লিখব ।
নানাজনে নানা কথা বলে ।কেউ বলে ভালো , কেউ খারাপ । আগে বড়ই দুশ্চিন্তিত হতাম । সত্য বলে জেনেও সত্য স্বীকার করছেনা কেন ?মুখে একরকম বলে কাজে অন্যরকম করছে কেন ?নিজের বেলায় একরকম, পরের বেলায় অন্যরকম নীতি কেন?
কোনো উত্তর নাই ।
দুনিয়ায় এসেছি খুব বেশী সময় না । জীবনের অনেক টুইস্ট বুঝতে দেরী হয়েছে । আরও অজস্র ব্যাপার আছে যা এখনও বুঝিনি ।তবে একটা কথা জেনেছি । যা সত্য, তা কেউ মানুক বা না মানুক, তা সত্যই থাকে ।সত্যকে কেউ অস্বীকার করলেই তা উড়ে যায়না । অবিশ্বাসীরা আর সত্যকে ঢাকা দেবার চেষ্টাকারীরা কালের স্রোতে একসময় হারিয়ে যাবে। দেশ কাল পাত্রের সীমা ছাড়িয়ে যা টিকে থাকবে, তা হল সত্য । গ্যালিলিওকে যারা পুড়িয়ে মারতে চেয়েছিলো তারা আজ কোথায়? যে সত্যকে তখন কেউ বিশ্বাস করেনি রয়ে গেছে সেটাই ।
তাই আমি-তুমি-আপনি মিলে যত তর্কই করিনা কেন, সত্যের তাতে কিছুই আসে যায়না ।
তবে হ্যাঁ, যাকে সত্য বলে জেনেছি, "যতক্ষন দেহে আছে প্রাণ" , তার পক্ষে লড়াই করে যাব । আগুন ঝরাব । আগুন ঝরাব ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


