মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়ার অর্থ হচ্ছে যেটা নিকৃষ্ট দিক, অপছন্দ হলেও তারই প্রতি প্রয়োজনের অতিরিক্ত শ্রদ্ধা জানানো। কারণ এই মনোভাব থেকে এইটাই প্রমানিত হয় যে অপরের দুঃখ-দুর্দশার প্রতি উপেক্ষা এবং মহানুভবতা বোধের অভাবের এটাই হচ্ছে সাধারণ নিয়ম; আর মহত্ কর্তব্যপরায়নতার যে কিছু দৃষ্টান্ত মাঝে মাঝে দেখতে পাওয়া যায়, সেগুলো হচ্ছে তাদের উজ্জ্বল ব্যতিক্রম মাত্র।
পৃথিবীর সবকিছুর উত্স হচ্ছে মানুষের অজ্ঞতা এবং ঈর্ষা ও হিংসার দ্বারা পৃথিবীতে যে পরিমান অনিষ্ট সাধিত হয়, যদি সেই উদ্দেশ্য সম্পর্কে সঠিক উপলব্ধি না থাকে, তাহলে যে কোন মহত্ উদ্দেশ্য থেকেও সেইরকম ক্ষতি সাধন অসম্ভব নয়। সঠিকভাবে বিচার করলে মানুষ যে-পরিমান অসত্, হয়তো তার চেয়েও ঢের বেশি সত্, কিন্তু সর্বক্ষেত্রে সেটা বড় কথা নয়। আর তা ছাড়া এটা অত্যন্ত সত্যি যে মানুষ মাত্রেরই, অল্প হোক আর বেশি হোক, অজ্ঞতা আছে এবং তাকেই আমরা দোষগুন আখ্যা দিয়ে থাকে। মানুষ যখন নিজেকে সর্বগুনের অধিকারী বলে কল্পনা করতে সাহসী হয় এবং তারই বলে অপরকে হত্যার অধিকার পর্যন্ত দাবি করতে দ্বিধাবোধ করে না, সেটাই হচ্ছে মানুষের এমন এক অজ্ঞতা। যে মানুষ ঘাতক, আর দৃষ্টি অন্ধ, যেখানে দৃষ্টি বা জ্ঞানের কোনো সম্পূর্ণ স্বচাছতা নেই, সেখানে সত্যিকারের কোনো শুভ বা ভালবাসা প্রত্যাশা করা নিরর্থক।
-দি প্লেগ (আলবেয়ার ক্যামু ) {আমার খুব ভাল লেগেছিল, তাই পোস্ট করলাম অংশটি)
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


