ভাই, কেমনে এত নিষ্ঠুর হইয়া গেলেন! গাঞ্জা খাইতে গেসে দেইখা, গণপিটুনিরে সমর্থন করতেসেন! কেউ আবার গ্রামবাসীরে বকতেসেন! আকিরো কুরাসাওয়া অনেক আগে একটা ছবি বানাইসিলেন। ছবির নাম সেভেন সামুরাই! ছবির মাইক্রো সামারি হইলো, জাপানের এক গ্রামে সবসময় ডাকাতে হামলা করতো। হামলা কইরা দরিদ্র গ্রামবাসীর চাষ করা ধান কাইটটা লইয়া যাইতো। গ্রামবাসী কি করে, ভাতের বিনিময়ে ভাড়া করলো সামুরাই। সামুরাইরা যুদ্ধ করলো। জিতলো, গ্রামবাসী বাঁচলো। যুদ্ধে কয়েক ডাকাত জীবিত ধরা খাইলো। যোদ্ধা সামুরাইরা হাজার চেষ্টা কইরাও ওই ডাকাতগুলারে গ্রামবাসীর হাত থেইকা বাঁচাইতে পারলো না! ডাকাতগো ভয়ে যারা থরথর কইরা কাঁপত, তারাই ওই নিরস্ত্র ডাকাত গুলারে গৃহ-স্থলী ভোজালি দিয়া দিনে দুপুরে কাইটা ফালাইলো। তো, কুরাছাওয়া যা বুঝাইতে চাইছিলো মনে হয় তা হইলো, মানুষ বড় নিষ্ঠুর। ওই সহজ সরল চাষিরাও সুযোগ পাইলে খুন করতে পারে! সেই রকম আক্রান্ত, কিন্তু সতর্ক গ্রামবাসীর ক্ষোভের শিকার হইছে হতভাগা কিছু যুবক! খাইছে না হয় গাঞ্জা, করছে না হয় নেশা; ভুল কইরা করছে! একটাতো ফিরতো! একদিন বুঝতো। বুইঝা ছাইড়া দিতো। বাপ মায়ের কথা ভাবতো। ফ্যামিলি চালাইতো। সেইটা-তো মরল! আপনারা বাপমাগুলারেও ছাড়লেন না! হয়তো তারা ভুল করছে, অতিরিক্ত লাই দিছে পোলাপাইনগুলারে, তাগো কেউ হয়তো বুঝেই নাই পোলায় এতো খারাপ হইয়া গেছে। হয়তো বুঝতো কয়েকদিন পরে। ছেলেটারে ফিরায়া আনত! কেন খালি খালি গাইল পারেন? দোষ দেন! এই ঘটনা মর্মান্তিক; দুঃখের। শোক করেন। পণ্ডিতি কম করেন। সব বুইঝা ফালাইছেন, সমাজ উদ্ধারে নামছেন এই ভাব কইরা গাইল পাইরেন না। আমরা বুঝি, আপনেও ওই গ্রামবাসীদের একজন। মরার পরও লাত্থি মারার ইচ্ছাটা দমাইতে পারতেসেন্না।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।