রক্তের প্রতি কণায় মিশে আছ তুমি
শিহরণে জাগ প্রতিক্ষণে
শিয়রের পাশে বস সঙ্গপনে
নয়ত হৃদয়ের অন্তরালে
মিশে থাক তুমি আমার অস্তিত্মে।
আছ তুমি আমার জীবন জুড়ে
লক্ষ যুগের সংগী হয়ে
আমার মনের বাতায়ন খুলে
দখিনা বাতাসে এলোকেশে
মনের ঘাটের তরী হয়ে
মহাকালের বাধন ধরে।
হয়তো কখনো বলা হবে না
মুখ ফুটে আমার আত্মার কথা
ফড়িং সেজে তাই উড়ব কপোলে
রিমঝিম কলরবে জানাব কানে কানে
“আমি তোমায় ভালবাসি” ।
তিলোত্তমার মত তোমার দু চোখ
জুড়িহীন তোমার সকল ভাষা
সেদিন আমি শুনব তা মুগ্ধ হয়ে
রক্তিম গোধূলী যেদিন ভাসাবে ভেলা ।
তারার দেশে তোমার বানাবো ঘর
কলমি ফুলে বাধবো খোপা
আলপনা একে রাঙ্গাবো ও হাত
বাকা চোখে লাগাবো কাজল রেখা।
বিক্ষিপ্ত তোমার স্বপ্নগুলো,দেব নতুন করে সাজিয়ে
হাজারো জোনাকির আলো,একসঙ্গে জ্বালিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


