আধুনিকতা ছুয়েছে তোমায়, কিন্তু স্পর্শ করেনি,
তাই বলে কি তুমি আধুনিক না ?
আমার চোখে তুমি যথেষ্টই আধুনিক।
আশেপাশের অনেক প্রানীই তোমায় ছোঁয়ার চেষ্টা করছে
কেউ বা ছুঁয়েও গেছে,
তোমার অগচরে , তোমার সহচরে।
অনেকেই আবার আছে,
দূর থেকে তোমায় ছোঁয়ার চেষ্টা করে
কিন্তু তারা হয়ত জানে না ---
দূরের যা তা দূরেই থাকে।
কাছে আসলে ভাঙ্গার প্রবনতাই বেশী।
চাঁদ এর কথাই ধরো না তুমি,
সে তো দূরেই সুন্দর...
আমরা কি দূর থেকে সুন্দর উপভোগ করছি না?
কত জন ই বা যেতে পারবে চাঁদের কাছে
সৗন্দর্য কো খুঁজতে ?
আমি...
আমি তাদের মত করে তোমাকে ছুঁইতে চাইব না,
চাইবো না তোমারই প্রতিবিম্ব তোমার কাছে।
শুধু এইটুকুই চাইব...
"মনে রেখ আমায"।
আর স্পর্শ !!!
সে তো আমি করবই...
তবে তোমাকে না.....
আমি তো স্পর্শ করব তোমার ভেতরের তোমাকে।
উৎসর্গ : আমার প্রিয় বন্ধু তাসনিম কে।
কবিতার পেছনের কথা :
একদিন রিক্সা করে যাওয়ার সময় কিছু উশৃঙ্খল মেয়েকে দেখে, মনে হল তারা আধুনিকতার নামে উশৃঙ্লতা করছে তখন সবার আগে তাসনিম এর কথাটাই আমার মনে হল সে কিন্তু যথেষ্টই আধুনিক কিন্তু উশৃঙ্খল না। আর সেখান থেকেই দুজন এর জীবনের কছু কথা নিয়ে লিখে ফেল্লাম।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




