আমার প্রিয় পোস্ট
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- কম্পিউটারে ফোল্ডার হাইড করুন সবচেয়ে সহজ উপায়ে - শুভ আমিন
- চলে গেলো এ-টিমের জন্মদিন, আমরা কি তবে ভুলতে বসেছি তাদের অবদান? - স্বপ্নকথক
- ১০০ কিংবা ১০০০ লাশের বিনিময়ে হলেও নিরাপদ থাকুক বাংলাদেশের প্রতিটি ইঞ্চি - ফিউশন ফাইভ
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- ৩০ মিনিটের ভাষা আন্দোলন এবং গ্রামীণ ফোনের ”কাছে থাকা”! - দিনমজুর
- দুনিয়া কাঁপানো ৩০ মিনিট ও লন্ড-ভন্ড শহীদ মিনার - টিংকু ট্রাভেলার
- মহাজোটের ১১ মাসে ১১৮ ক্রসফায়ার : রাজনৈতিক সহিংসতা ১৫১২৬ - নিউজকাস্টার
- ফায়ারফক্সের গতি বাড়ানোর কিছু উপায় - পথে-প্রান্তরে
- আর্মী ও প্রধানমন্ত্রীর কথা ৩ টা ফাইল - ব্লগে নতুন
- শিবিরের জন্মদিনে সামী'র ব্লগীয় অনুভুতি - সামী মিয়াদাদ
- ই-বুক কালেকশনঃ পর্ব-৩ - বিডি আইডল
- গুলশান এক্সিকিউটিভ এ্যলায়েন্স এর উদ্দোগ ও অফিস যাত্রা - আবদুললাহ আল মামুন মোহাং ইউসুফ
- লাউয়াছড়ায় পর্যটন শিল্পের বিকাশ - হামীম
- প্রযুক্তির আলোচিত দশ 'ভুল ভবিষ্যদ্বাণী'! ( খবরটি বিডিনিউজ২৪ ডট কম থেকে হুবুহু তুলে ধরলাম) - পথচারী
- ছাগের বন্ধুপ্রতীম ছড়া - রুদ্র আনোয়ার
- `সেলিম আল দীনকে নাট্যকার নামে ডাকতেই ভালো লাগত'- মেহেরুন্নেসা সেলিম - েফরদৌস মাহমুদ
- স্বতন্ত্র অতন্দ্রিলা / চতুর্থ : লখীন্দর - মাছরাঙ্গা
- এইবার কোকোকে ধরেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস - রেজওয়ান
- কাতিন গণহত্যা: একটি সিনেমা, ইতিহাস খুঁজে দেখা এবং বাংলাদেশ প্রসঙ্গ - শওকত হোসেন মাসুম
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- তারকা ফেলুদের শানে নযুল - অন্তরাল
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
রাজাকার কে জুতা নিক্ষেপ করুন
- এ. এস. এম. রাহাত খান
- **পাকিস্তানের আদর্শ রক্ষায় গোলাম আজম কর্তৃক স্বাক্ষরকৃত চাদা আদায়ের রসিদ ** - অনন্ত দিগন্ত
- ধর্মীয় অন্ধতা এবং আমাদের বানরায়ন -৪(জেসাস ক্রাইস্ট কি ঐতিহাসিক চরিত্র-২) - আরিফুল হোসেন তুহিন
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (দুই) - জেমিনি
- স্কেচ শেখার কিছু বই - সাদাচোখ
- চির উন্নত মমশির (১ম রাত), স্মৃতি কথা - সৌম্য
- আরিফ জেবতিক জবাই পর্ব - নামহীনা
- নির্বাচনী আইন মেনে চলুন - একলা একজন
- পুঁজিবাদী পোস্ট: টাকা কামানোর সহজ উপায় - জ্বিনের বাদশা
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন...একটি সতর্কতামুলক পোষ্ট - তাসমান
- বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ (অখণ্ড) - ফাহমিদুল হক
- মজার একটা সাইট শেয়ার না করে পারলাম না
- নিঃসঙ্গ
- বাইসাইকেলের বয়স তখন আমার, শুভ্রাদি যখন মৃদু ঘন্টাধ্বনি যুবকের কানে - অশোক দেব
- পলিটিক্যাল ইসলাম কয় কারে? - সাধক শঙ্কু
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- হীরক রাজার দেশে -সাম্প্রতিক হালচাল। - অপ বাক
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- আন্তর্জাতিক শেয়ার বাজারের পতন ও ফাইনান্সিয়ালাইজেশানের সংকট - দিনমজুর
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালা... - নোটিশবোর্ড
- কবি ও কবিতার সাথে - মাছরাঙ্গা
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২২ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- ভ্রমণ বিষয়ক পোষ্টঃ ঘুরে এলাম "খাগড়াছড়ি" - লুলুপাগলা
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- আমার বাংলা ই-বুক সংগ্রহের এক বছর - সংগ্রহে দুই শতাধিক বই - তালিকা এখানে - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- নেট থেকে মোবাইলে ফ্রি sms - সীমানা পেরিয়ে
- সুরা আত তাহরীম, একটি বোখারী হাদীস এবং মারিয়া - নাস্তিকের ধর্মকথা
- এটা বিশেষ করে আপনারই জন্য-অন্য মুমিনদের জন্য নয় : ক্যাচালের মিনি সিরিয়াস পোস্ট - সুশীল সমাজ
- দলগত দূর্নীতির শীর্ষে সতলোকের(!) দল জামাত! (ব্লগের জামাতিদের নির্লজ্জতায় হতবাক) - এস্কিমো
- আরিফ জেবতিক : মুহম্মদ (স) এর জন্মতারিখ সম্পর্কে আমরা সম্পূর্ণ অজ্ঞ ! - হিমু রুদ্র
- ইতিহাসের পাতা থেকে - বোলারস ব্যাকড্রাইভ
- মুখ মনে পড়ে - আন্দালীব
- আল মাহমুদঃ ছায়াহীন বৃক্ষ - মোস্তাফিজ রিপন
- আরিফ ভাই আমাকে ক্ষমা করবেন আপনার সাথে আমি পুরোপুরি একমত হতে পারলাম না - আকডুম বাকডুম
- "বিহারী"একটি অভাগা বীষবৃক্ষের নাম - মাহবুব সুমন
- আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিষ্টার- (রিপোষ্ট) - বোঘদাদি হেকিম
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- সবার জন্য ভালোবাসা (আনব্যানড হবার কিছু প্রতিক্রিয়া) - রাশেদ
- হায়দার মওদুদী - আব্দুল মওদুদীর পোলা বলেন - সালিশদার
- ক্লেদাক্ত বৃষ্টিতে নতুন ঈশ্বরের সাথে......(উৎসর্গ রাশেদ ও এক্সিমো) - অন্যমনস্ক শরৎ
- আপনি কি জানেন আপনার মোবাইলটি সেটটি কোন দেশের তৈরী? - লুলুপাগলা
- নেটজগত থেকে জামায়াতমনস্কতা বিতাড়ন কতটা জরুরি? - মনসুর হিল্লাজ
- চমস্কি-র ম্যানুফ্যাকচারিং কনসেন্ট এর অনুবাদ প্রসঙ্গে/ম্যানুফ্যাকচারিং কনসেন্ট গ্রন্থের সাথে আমার বসবাস- আ-আল মামুন - সংহতি
- আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিষ্টার - বোঘদাদি হেকিম
- সামহোয়্যারের ব্লগার বন্ধুরা...এই কথাগুলো শুনুন...এই কলংক যেন আমাদের স্পর্শ না করে... - মুকুল
- ১৫ মিনিটের নয়, দীর্ঘকালযাবত বিখ্যাত আরিফ জেবতিক আগুনের পরশমনিতে - কৌশিক
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- দয়া করে কেউ কি বলবেন এই (IP address: 203.189.230.6) এড্রেসটা কোথাকার ?! - নূডিস্ট
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- সঞ্জীব দা , কিছু স্মৃতি কিছু গান । - সবুজ ভাই
- সিরিয়াস পোস্টঃ বৈদেশিক বিনিয়োগ সম্পর্কিত চাপাবাজি - দিনমজুর
- ম্যারিয়েটা, জ্যাক এবং অতঃপর ভ্যালেরী - সৈয়দ দেলগীর
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- বিয়া ব্লগীং, থুক্কু বিবাহের ছবি - অন্যমনস্ক শরৎ
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- মুগ্ধ পাঠক - ১ : জেবতিক আরিফের রম্য । - আলভী
.এই ব্লগে যে কয়টি পোস্ট আছে, সেগুলোর মন্তব্য সরাসরি প্রকাশিত হবে না। এই অক্ষমতার জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী।

সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা..
২৫ শে মে, ২০০৭ রাত ২:১৪
একটি সত্য ছবি:
তারুণ্যে স্বেচ্ছাসেবক হিসেবে এই দেশ ঘুরে গিয়েছিলেন ৬৯ সনে।তারপর বোকা মহিলাটি আবার এদেশে ফিরে এসেছিলেন ৭২ সালে।রক্তাক্ত পঙ্গু মুক্তিযোদ্ধাদের ফিজিওথেরাপি দিতে ।কেউ তাকে ডেকে আনেনি।তবু তিনি চলে এসেছিলেন।পাগলী আর ফিরে যাননি।
৭৯ সনে অনেক চেয়ে চিন্তে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিত্যক্ত গুদাম ঘরখানি পেলেন।ঝেড়েমুছে শুরু করলেন একটা ছোট,খুবই ছোট ফিজিওথেরাপির স্বেচ্ছাসেবী সংগঠন।সি.আর.পি।
তারপর সেই বোকা মেয়েটি তার সীমিত সাধ্যে একখান সাইকেল চেপে ঘুরতে লাগলেন দুয়ারে দুয়ারে।মাথা নিচু করলেন,হাত পাতলেন,অপমানিত হলেন,গঞ্জনা সইলেন,হতাশ হলেন তবু হাল ছাড়লেন না।নিজের জন্য নয়,সেই বোকা মানুষটি সব করলেন আমাদের জন্য।মেরুদন্ড ভেঙ্গে পড়ে থাকা কিশোরী,বাবার কাধে ভর করে চলা চলৎ শক্তিহীন তরুন,বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় পড়ে পঙ্গু হওয়া পরিবারের একমাত্র লোকটা...তাদের জন্য কেঁেদ ফিরতে লাগলেন ...।তারপর এখানে সেখানে ভাড়া বাড়ি খুজে খুজে হয়রান হলেন,তবু তার মানব সেবা শেষ হলো না।
এভাবেই একদিন মহীরুহ হলো তার সংগঠনটি।সি.আর.পি পরিনত হলো দেশের একমাত্র প্রতিষ্ঠানে যেখানে ঠাই হলো মেরুদন্ড ভাঙা অসহায় মানুষের,ক্রাচে ভর করে চলা,বুকে হেটে চলা,উবু হয়ে চলা,গড়িয়ে চলা অজস্র মানুষের।আমার দেশের মানুষের।
চলার পথে পিছু ফিরে একদিন সেই পাগলী দেখলেন পাগলী মেয়ে থেকে তিনি পাগলী প্রৌড়াতে রূপান্তরিত হয়েছেন,কিন্তু জীবনের পথে হয়নি সংসার...।
দুইটি মেয়েকে দত্তক নিলেন তিনি,পঙ্গুমেয়ে,পক্ষাঘাতগ্রস্ত মেয়ে।আর সবার মতোই তাদেরকে কাজ শেখালেন তিনি,তারপর চাকরি দিলেন সি.আর.পিতে।
এদেশে এন.জি.ও বলুন, কনসালটেন্সী ফার্ম বলুন আর যাই বলুন,সংগঠনের বড়ো কর্তার কিন্তু বেতনটা হয় ডলারে।টাকার অংকে সেই বেতন শুনে আমরা সাধারন মানুষ ভিমরি খাই।আমাদের কল্পনাতেও কোনদিন এতোটাকা ধরা দেয় না।
এই বিদেশীনি পাগলি কতো বেতন নেন জানেন?সাড়ে সাত হাজার ! না ডলার নয়,টাকা!! মাত্র সাড়ে সাত হাজার টাকায় চলে তার সংসার।বনানী গুলশানের যেকোন সাহেবের ড্রাইভারের বেতন থেকে দেড় হাজার টাকা কম!
সেই পাগলী মহিলার নাম ভেলরি এ.টেইলর।
অন্যছবি:
আমাদের এক সাবেক সচিব নামের আমলা আছেন।তিনি তার অভিজ্ঞতা দেবার নাম করে ঢুকে গেলেন সি.আর.পিতে।বিদেশী দাতাদের সাথে তার আলাদা খাতির।হবেই না বা কেন,তিনি আমলা ছিলেন বটে।সেই দাতাদের কাছে তার অভিজ্ঞতার ঝুলি বিছিয়ে দিলেন তিনি।সি.আর.পিকে তিনি এবার নাকি গুছিয়ে দেবেন। শুধুই সমাজ সেবা,আর কিছু নয়।তাই তিনি নাম কা ওয়াস্তে একটা বেতন নিবেন সাব্যস্ত করলেন।কতো জানেন? মাসে আড়াই লক্ষটাকা!!
প্রতিবাদ করলেন ভেলরি।
মানব সেবার সংগঠনে যদি একজনই আড়াইলক্ষ টাকা বেতন নেন,তাহলে প্রতিষ্ঠান চলবে কেমনে?(আর এখানেই কি তিনি ভুলটা করলেন।)
টাকা রোজগারের ব্যবস্থাও করে ফেললেন মান্যবর আমলা।রোগীরা টাকা দেবে।যে সংগঠনটি ২৫ বছর ধরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে,সেই সংগঠনে এখন উচ্চ মূল্যে চিকিৎসা বিক্রী হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে,এপোলো আর বামরুনগ্রাদের শাখা খুলে দিব্যি ব্যবসা করে যাচ্ছে সবাই,আমলা সাহেব করলে দোষ?
দেশের পক্ষাঘাতগ্রস্থ গরীব মানুষের শেষ আশ্রয় স্থল,এশিয়ার সাড়া জাগানো একটি প্রতিষ্ঠান ক্রমেই পরিনত হচ্ছে বড়োলোকের ক্লিনিকে।
সবকিছু বদলাচ্ছে,দ্রুত বদলাচ্ছে:
ঘটনা ঘঠছে খুব দ্রুত।
ইতিমধ্যেই সমন্বয়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে ভেলরিকে।তিনি এখন আয়ব্যয়ের হিসাব দেখতে পারবেন না।
এক অকস্মাত চিঠি দিয়ে প্রতিষ্ঠানের চেকবুক থেকে স্বাক্ষরের ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে ভেলরির।
ইয়ার বুকে রাজ্যের যতো হোমড়া চোমড়া আর আমলাদের বাণী ছাপা হয়েছে,ছবি ছাপা হয়েছে,কিন্তু ভেলরির নামগন্ধও নেই সেখানে।
একের পর এক দ্রুত বিভিন্ন সেকশনে বদলি করে হয়রানি করা হচ্ছে ভেলরির পালিতা পক্ষাঘাতগ্রস্থ অসহায় মেয়েটিকে।ভেলরিকে করা হয়েছে কর্মহীন, ক্ষমতা হীন।নিজের প্রতিষ্ঠানে আজ তিনি নিজেই শোপিস।
তিনি নাকি দূর্ণীতি করেছেন? কিন্তু তন্ন তন্ন করেও একটা দূর্ণীতির প্রমান বের করতে পারছেন না আমলা মহাশয়।
তিনি নাকি ম্যনেজমেন্ট বুঝেন না। পরিত্যক্ত গুদাম থেকে ৪০০ বেডের হাসপাতাল একাই গড়ে তুললেন যে নারী,তাকে এখন শিখতে হবে ম্যানেজমেন্ট?
হাহ্!
এই আমলা মহোদয়ের নামের আগে আমি শুওরের বাচ্চা শব্দটি যোগ করে শুওরের অপমান করতে চাই না।
আমি শুধু তার নামটি বলে দিতে চাই।তার নাম শফি সামি।
আমরা যারা দুই পয়সার মানুষ:
জনাব শফি সামি,জানি না এই লেখাটি আপনার চোখে পড়বে কি না।তবু আমি আপনাকেই বলছি।
আমি খুব সাধারন একজন মানুষ,খুবই সাধারন।আমার সাধ্যের বড়ো অভাব।তবু আমি আমার সাধ্যের সবটুকু উজাড় করে আপনাকে প্রতিরোধের চেষ্টা করব।আমার জীবদ্দশায় এতোবড়ো একটা অন্যায় আমি মুখ বুজে মেনে নেব না।
আমি আপাতত:পাগলের মতো ইমেইল করে যাবো সবগুলো শক্তিশালী প্রতিষ্ঠানে।আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব,এতো বড়ো একটা অন্যায়ের প্রতিকারে তারা যেন এগিয়ে আসেন। এই কলংকে বোঝা যেন আমাদের ঘাড়ে না চাপে।
আমি এই মূহুর্তে ইমেইল করব সেনা প্রধানের কাছে,ইমেইল করব তত্বাবধায়ক সরকারের প্রধানের কাছে,ইমেইল করব বৃটিশ আর আমেরিকান রাষ্ট্রদূতদের কাছে,ইমেইল করব এমনেস্টির কাছে,টি.আই.বির কাছে,ইমেইল করব সি.আর.পির যে অগনিত দাতা আছেন দেশের বাইরে সেই সব দাতাদের সংগঠন গুলোর কাছে।বিশেষ করে ইংল্যান্ডের মূল দাতা প্রতিষ্ঠান আর জার্মানির দাতা প্রতিষ্ঠানের কাছে।ইংল্যান্ড আর জার্মানির এই দুইটি প্রতিষ্ঠানকে আমি ফোন করেও অনুরোধ করবো,সত্য জিনিষটা বুঝতে।
আমি এই আবেদন ছড়িয়ে দেব আমার বন্ধুদের মাঝে,তারা ছড়িয়ে দেবে তাদের গ্র“প মেইলে।এভাবেই চলতে থাকবে।এক থেকে দুই,শত থেকে সহস্র,লক্ষ থেকে নিযুত ই-মেইল,ফ্যাক্স আর ফোনে আমি কাউকে শান্ত থাকতে দেব না।
অগনিত মানুষ ফোন করবে লন্ডনের আর জার্মানির সেই প্রতিষ্ঠান দুটিতে।ভেলরি আমাদেরকে দিয়েছেন তার জীবনের ৩৬টা বছর।এখন আমাদের দেবার পালা।দিনে আমি কমপক্ষে ৩৬ মিনিট সময় দেব এই কাজে..সেটাই একসময় বিশাল হয়ে উঠবে।
আমি হয়তো আরো অনেক কিছুই করব,অথবা করতে ব্যর্থ হবো।
তবু সফি সামি আপনি জেনে নিন,আমার মতো দুই পয়সার মানুষের হয়তো একা কিছু করার ক্ষমতা নেই,কিন্তু দুই পয়সা দুই পয়সা যূথবদ্ধ হয়েই আমি থেকে আমরা হবো,আর আপনার আড়াই লক্ষটাকার ক্ষমতাকে ছাড়িয়ে যাবো।আপনি সেটা দেখে যাবেন ইনশাআল্লাহ!
(কেউ যদি এই প্রচেষ্ঠায় শরিক হতে চান,তাহলে সি.আর.পির সবথেকে বড়ো দুইটি দাতা প্রতিষ্ঠানের নামঠিকানা নিচে দিলাম।বাকি মেইল ঠিকানাগুলোও আমি জানিয়ে দেব।)
ইংল্যান্ডে :
Gillian Phillips, FCRP Administrator,
Tel. no. 0118 940 1294
জার্মানিতে:
Elke Sandmann
Präsidentin
Freundeskreis des CRP, Bangladesch
E-Mail:
Tel: 089/6709060
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১০ রাত ২:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আরিফ জেবতিক বলেছেন:
আমি এই লেখাটি একাধিকবার পোস্ট করব।কেউ কিছু মনে করলে কিছুই করার নেই।আমার এই ধৃষ্ঠতাটুকু ক্ষমা করবেন।
নজমুল আলবাব বলেছেন:
একাধিকবার পোস্টানোর দরকার নেই। এটাকে আমরা টপ লিস্টে তুলে দেব। তাতেই হবে।এগিয়ে যাও কমরেড। ভাই আমার। আমার বন্ধু এবং প্রেরনা। বরাবরের মত এই দূর্বলকে পাবে সাথে। সহযোদ্ধা ভাবলেও ভাবতে পার। নয়ত গুলির বাক্সই নাহয় বয়ে নেব। এগিয়ে দেব জলের গেলাস...
যুঞ্চিক্ত বলেছেন:
বার বার পড়তে হবে এই লেখা। বারে বারে.....।
ধূসর ছায়া বলেছেন:
আপনি অনুমতি দিলে আপনার হয়ে আমার ব্লগ থেকে এই লেখাটি পোস্ট করবো যখন আপনার লেখা হোমপেইজে থাকবে না ।
আরিফ জেবতিক বলেছেন:
যুঞ্চি,বারে বারে না পড়ে বারে বারে ইমেইল করলে মনে হয় বেশি লাভ হবে।
ধ্রূপদী বলেছেন:
....
আরিফ জেবতিক বলেছেন:
ধূসর,আপনারা তো জার্মানিতে ।কয়েকটা ফোন করুন,বন্ধুবান্ধবদের ফোন আর মেইল করতে বলুন।ব্লগে তো আমরা কতো সময়ই না দেই।আরেকটু না হয় বেগার খাটি সবাই মিলে।
আরিফ জেবতিক বলেছেন:
ধূ.ছায়া:আপনি পোস্ট দিতে পারেন।আমি আগামী দুইদিন ঢাকায় থাকবো না।
পোস্টটা প্রচারের দায়িত্ব আপনার থাকলো।
ধূসর ছায়া বলেছেন:
হাহাহা !!!! আমি মেইল করবো । আজ রাতই করবো ।
সুমি বলেছেন:
মাদার টেলর তোমাকে হাজার সালাম ---
এস্কিমো বলেছেন:
@জেবতিক, মূল তথ্যগুলো দিয়ে কি একটা সামারি রিপোর্ট তৈরী করা সম্ভব? ইংরেজী হলে ভাল হয়। তারপর দেখুন কত যায়গায় মেইল করা যায়।
যুঞ্চিক্ত বলেছেন:
[যুঞ্চি,বারে বারে না পড়ে বারে বারে ইমেইল করলে মনে হয় বেশি লাভ হবে।]আমি পাঠাইতেছি আমার চিন পরিচিত পোলাপানরে। দেহি কি হয়। াপনে ইংরেজীতেও একটা দ্যান
মেন্টাল বলেছেন:
রেটিং করার জন্য লগইন করলাম। দুই পয়সার মানুষ আর কি করতে পারি।
ধূসর ছায়া বলেছেন:
ইংরেজি একটা দেন । তাহলে ব্যাপকভাবে মেইল করা যাবে ।
ধূসর ছায়া বলেছেন:
আমি করবো । ধন্যবাদ আপনাকে ।
এস্কিমো বলেছেন:
@জেবতিক - আপনি অনুমতি দিলে এই লেখাটা বিভিন্ন ইফোরামে পাঠাতে পারি। @ধূসর - আপনি কি ইংরেজী ভার্সান করার কথা বলছেন?
অলৌকিক হাসান বলেছেন:
এটা বিভিন্ন জায়গায় ইমেইল করা হবে। একটা ইংরেজি ভার্সন দিন। আরো বেশি তথ্যসমৃদ্ধ করে।
মাহবুব সুমন বলেছেন:
ইনশাল্লাহ, মেইল করবো সব জায়গাতেই।
১ টা ইংলিশ ভার্সন তৈরি করা যাবে ? বা সামারী ?
যেকোন দরকার হলে শুধু একবার খবর দিয়েন, এটা দাবী।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আমার মত নগণ্য মানুষের কিছু করার সামর্থ খুব-ইকম আরিফ ভাই ! তবু,এই আন্দোলনের একজন সৈনিক হিসেবে জানবেন । আছি আপনার সাথে । নজমুল ভাইয়ের মত জলের গ্লাসটাই না হয় এগিয়ে দেব...চোখ ভেজালেন আপনি !
সমুদ্র বলেছেন:
আমি আমার মতো করে চেষ্টা করবো।
সাধক শঙ্কু বলেছেন:
আছি কমরেড!
ব্রুটাস বলেছেন:
আছি।
ফরিদ বলেছেন:
আমি টেরাই করুম ফোন লাগানোর জিলিয়ান ফিলিপসে। সাথে একখান ইংরেজী রিপোট হইলে ভাল হইত। আমাদের সাংবাদিক আরাফাতুল অথবা পিয়াল ভাই ঐটা নিয়ে কিছু প্রিন্ট মিডিয়া তৈরি করলে মনে হয় আরেকটু ক্রেডিবিলিটি হইব। যদিও আরাফাতের ইংরেজী এখনো অতটা পাকে নাই, তবুও কাম চালানো যাইব, পোলা রিপোটার হিসাবে ফাসকেলাশঃ)
ধূসর ছায়া বলেছেন:
এস্কিমো, আমি ইংরেজী ভার্সনের কথা বলিনি । আমার ইংরেজীর দৌড় বেশি ভালো না । তাই পারবো না । আরিফ ভাই আমাকে অনুমতি দিয়েছেন উনার হয়ে আমার ব্লগ থেকে উনার এই পোস্টটা সব সময় হোমপেইজে রাখতে । সেটা আমি করবো ।
বিপিন চন্দ্র পাল বলেছেন:
স্বশরিরেই আছি
মানবী বলেছেন:
সুন্দর একটি প্রতিবেদনের জন্য অনেক অনেক ধন্যবাদ জেবতিক আরিফ। জানিনা এই ব্যপারে কোন পিটিশন হয়েছে কিনা! ভেলরির সাথে করা অন্যায় আচরনের বিচার চেয়ে, C.R.P কে আবার বিনামুল্যের প্রতিষ্ঠান করার অনুরোধ জানিয়ে বর্তমান সরকার প্রধান, সেনা প্রধানের কাছে একটি পিটিশন করতে পারি। ইতিমধ্যে যদি তেমন কিছু হয়ে থাকে, Link এখানে জানালে খুশি হবো।
তারেক রহিম বলেছেন:
আছি আরিফ ভাই। ওইসব শুয়োরদের পিটাইতে হলেও আছি।
সোনার বাংলা বলেছেন:
আমলা থাকার সময় হালায় দেশের হোগায় কত নম্বর বাঁশ দিয়ে ছিলো জানিনা। তয় এই বার হালায় দেখি
পুরা ১০ নাম্বার বাঁশ দেয়ার ধান্দায় আছে।আরিফ ভাই আমি আপনার সাথে আছি। ইমেল করবো তাতে
কোন সন্দেহ নাই।
আরিফ জেবতিক বলেছেন:
অমিত আহমেদ,এখন ভোর সাড়ে ৬টা,আমি একটু জরুরী কাজে ঢাকার বাইরে যাচ্ছি বলে ইমেইলটা তুলে দিতে পারলাম না।তবে আমি সবার কাছেই লিখেছি যে,একজন বাংলাদেশী নাগরিক হিসেবে সি.আর.পির বর্তমান অবস্থা নিয়ে আমি উদ্বিগ্ন।যে হারে ম্যানেজমেন্টে নতুন নতুন উচ্চমূল্যের পদ সৃষ্টি করা হচ্ছে এবং রোগীদের কাছে পয়সা দাবী করা হচ্ছে,সেটি এই প্রতিষ্ঠানের মূলনীতির সাথে যায় না এবং এতে করে মানবসেবা ব্যহত হচ্ছে।
একটি গৌরবের প্রতিষ্ঠান হিসেবে তাই এই প্রতিষ্ঠানটিকে ভ্যালরির নিয়ন্ত্রনে রাখলেই জনসাধারন উপকৃত হবে এবং আর্তমানবতার সেবা হবে।
যেহেতু এ বিষয়ে আমার তেমন কিছু করার কোন ক্ষমতা নেই,তাই দেশের হাজার হাজার মানুষের পক্ষে আমি আপনাকে এ ব্যাপারে আপনার যথাযথ ভুমিকা রাখতে আবেদন জানাই।
...ব্যস,এটুকুই।
আরিফ জেবতিক বলেছেন:
একটি ইংরেজী ভার্সন কেউ একটু তৈরী করে ফেলবেন কি প্লিজ...(গেলাম...বাস ছাড়বে এখুনি..)
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
আমি কিছু ইমেইল গ্রুপে ছেড়ে দিয়েছি।
অঃরঃপিঃ বলেছেন:
সহযোগ
জানালা বলেছেন:
আপনাকে জিগ্গেস না করেই এ লেখার একটা দুরবল অনুবাদ করেছি। যদি কারো কাজে লাগে। ভালো না লাগলে জানাবেন। মুছে ফেলবো
বিপ্লব রহমান বলেছেন:
জেবতিক@আবারো পড়লাম। অসাধারণ! ৫...
সফি সামিরে সিআরপির সামনে স্টেজ বানিয়ে জুতা পেটা করতে পারলে উচিত কাজ হত।
কনফুসিয়াস বলেছেন:
আমাদের কলেজের গ্রুপে মেইল করে দিচ্ছি এখুনি। আর বাকি যে ইমেইল দিলেন, সেখানেও লিখব অবশ্যই।
কালপুরুষ বলেছেন:
জে.আ. অভিবাদন আপনাকে এমন একটা পোষ্টের জন্য। মাথানত করলাম আপনার এমন মহতি একটা প্রচেষ্টার জন্য। এতদসংক্রান্ত সকল উদ্দ্যোগের সঙ্গে আছি। বিষয়টি জানিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ই-মেইল করবো। মেইল ফরোয়ার্ড করে দেব বিভিন্ন মহলে। ইনশাল্লাহ সকল ষড়যন্ত্র বানচাল হবেই।
লাস্ট সামুরাই বলেছেন:
ভ্যালেরির এই উক্তিটি পড়েছেন... "আমি বড়লোকের জন্য প্রাইভেট ক্লিনিক করতে চাই না", পড়লেই তার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে । জেবতিক ভালো লিখেছেন ৫ দিলাম ।
আছহাবুল ইয়ামিন বলেছেন:
এ ধরনের খবরে আমরা অভ্যস্ত। খবরের কাগজে হরহামেশাই পাই। পরদিন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাসে, অথবা অফিসের ক্যন্টিনে চায়ের কাপে ঝড় উঠে... অবশেষে এই সিদ্ধান্ত - একদিন নিশ্চই এসব বন্ধ হবে, কেউ না কেউ নিশ্চই এগিয়ে আসবে।নিজেদের এগিয়ে আসার এই পদ্ধতি দেখিয়ে দেয়ার জন্য ধন্যবাদ আরিফ ভাইকে।
সাদিক মোহাম্মদ আলম বলেছেন:
পোস্ট প্রসঙ্গে একটা কারেকশন:১৯৭২ না, ভ্যালেরী আবার ফিরে আসে মুক্তিযুদ্ধ চলার ভিতরেই। ১৯৭১ সালের সেপ্টেম্বরে।
সুত্র
সি্আরপির ওয়েবসাইট।
Click This Link
আছহাবুল ইয়ামিন বলেছেন:
জানালা'র একটি !@@!780590 !@@!780591 ভেলরী টেলরকে নিয়ে। যারা মিস করেছেন, তাদের জন্য দিলাম...
সময় আর একতা দিয়ে ...
লাল সালাম, কমরেডস।
মানবী বলেছেন:
এক দল প্রবাসী মুক্তি যোদ্ধা আছেন, প্রচার বিমুখ। চুপ চাপ কাজ করে আসছেন দেশের জন্য, ওনাদের কাছে এই লেখাটি পৌঁছে দিলাম। বিভিন্ন অনলাইন ফোরাম, group email এ পাঠিয়েছি। একটি ব্যপারে স্পষ্ট হতে চাই, আরিফ জেবতিক নামটি এসব প্রচারে উল্লেখ করা যাবে কিনা(এখনো কোথাও উল্লেখ করা হয়নি)!
কোন পিটিশন হয়ে থাকলে লিংক টি এখানে কেউ জানাবেন Please, না হয়ে থাকলেও বলুন।
সাদিক মোহাম্মদ আলম বলেছেন:
হাসান মোরশেদ চাইলে বোধহয় বেশ কয়েকটা শক্তিশালী আন্তর্জাতিক সংস্থার কনট্যাক্ট দিতে পারেন। সেসব জায়গায়ও যোগাযোগ হতে পারে।
আশার আলো বলেছেন:
এখানে অনেক সাংবাদিকের পদচারনা আছে বলেই জানি। প্রতিটি পেপারের পাতায় পাতায় কেন এঘটনা ছড়িয়ে পড়ছে না! মিডিয়ার কভারেজ অবশ্য প্রয়োজন ব্যাপারটা সবার গোচরে আনার জন্যে।
আপনাকে ধন্যবাদ শুরু করার জন্য।
যে প্রচেষ্ঠা আপনি শুরু করেছেন, তার শক্তি যে কত বড় তা আমরা নিজেও জানি না।
আমাদের সাধ্যমত চেষ্ঠা করে যাচ্ছি আপনার এই লেখাকে ছড়িয়ে দিতে, যে যেভাবে পারছি নিজেকে সম্পৃক্ত করতে। প্রচেষ্ঠা চলছে, অবিরত তার কলেবর বাড়ছে, আরো বাড়বে।
শুভ বলেছেন:
জেবতিক,আপনার এই আইডিয়া আমার অসম্ভব পছন্দ হয়েছে। আপনি শুধু পোস্ট করেই বসে থাকেননি। মেইলের মাধ্যমে ভারী কাজের একটা উদ্যোগ নিয়েছেন। কারণ কেবল পোস্ট করে প্রতিবাদ করা কোন কাজের কাজ না।
ধন্যবাদ গো সোনার ছেলে!
লাভলুদা বলেছেন:
গত কয়েক বছর আগে একজন নিকট আত্মিয়ের জন্য সি.আর.পি তে বেশ কয়েকবার যাওয়া হয়ছে। সেখানের সব কিছু এত বেশি ভাল লেগেছিল যে, এক কথায় অসাধারণ । এমনকি ভ্যালেরির সাথেও কথা হয়েছে কয়েকবার। এখন এটার এই অবস্থা শুনে খুব খারাপ লাগছে। আছি আপনার সাথে, এগিয়ে চলুন।
রশ্মি বলেছেন:
মেইল করছি। করে যাব।
হেজাব বলেছেন:
সাথে আছিকিছু লিংক আর ইমেইল এ্যাড দিলাম। আমার মনে হয় ঐ রাজাকেরর বাচ্চার এইটা অনুধাবন করা দরকার যে বেটা এমনে এমনে পার পাইব না। তাই আমি ঘরের লোক দিয়াই শুরু করলাম যাতে কইরা হের দোস্তরা হেরে কইয়া দেয় ওর খবরা খবর সবই নাদান পাবলিকে জানে। পরে আরও কিছু লিংক/ইমেল দিমু নে।
BD Foreign secretary e-mail:
Bangladesh missions abroad: Click This Link
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
বস.. আপনের অনুমতি ছাড়া আমার গ্রুপগুলোতে পোষ্টাইলাম... কিছু মনে কইরেননা...
মাশীদ বলেছেন:
অনেক ধন্যবাদ, এটা শুরু করার জন্য। ভ্যালেরী টেইলারের প্রতি শ্রদ্ধ ছিল অনেক আগে থেকেই। তাঁর সাথে এমন অন্যায়ের কথা জানা ছিল না। আশ্চর্য এক জাত আমরা। ছিঃ! খুব অসহায় লাগছে ভাইয়া। কী করতে পারি ভাবছি। গ্রুপ মেইলে দিলাম আপনার লিংকটা। আর কী করা যায় ভাবছি।
নিরব কথা বলেছেন:
হায়েনার হাত থেকে বাঁচাতে হবে... আছি বন্ধু এই মিছিলে
প্রচেত্য বলেছেন:
সত্য প্রতিষ্ঠায় আমি সত্যের সাথে সামিল
নাহিন বলেছেন:
ভাইয়া, বিনা অনুমতিতেই দুইটা ফোরামে পোস্ট করলাম। আসলে আমি এইটার মেমবার ছিলাম না। এখন অনুমতি নিতে রেজিস্টার করলাম।well.. thts all i cud do...
wish u all the best of luck...
anD hope tht smthin will happen.
দ্রোহী বলেছেন:
অফলাইনে আগেই পড়েছিলাম........হায় খোদা!
রূশো বলেছেন:
কেউ একজন ইংরেজীতে একটা স্ট্যন্ডার্ড আবেদন তৈরী করে পোষ্ট করলে খুব ভালো হয়। স্ক্যানডানিভিয়ার সবকয়টা ডোনার এজেন্সী আর ফরেন এফেয়ার্স ডিভিশনে দিতে চাই। সাথে এইদেশী বন্ধুদের যুক্ত করতে চাই।
হুদাই বলেছেন:
আরিফ ধন্যবাদ আপনাকে..
মাহবুব সুমন বলেছেন:
আমি আমার মতো চেষ্টা করছি।
শ্যোন বলেছেন:
Heh, although Mr Jebtik has taken a valiant step to counter the quittances of evil, I'm doubtful if this would bring any effect into reality at all. International Organizations to whom he is trying to appeal already have much,much severe act of human rights violation to deal with...Oh, who am I kidding, has there ever been a successful and pragmatic solution to an event encircling an incident involving human rights violation by any of the International Organizations built to terminate it? W.H.O, U.N, U.N.H.R.C .....zzz... some more three letter abbreviated organizations, none have been instrumental in the toppling of the corrupt and unjust, so what makes you think that this time there would be any difference?and..then there is the fact we call "Foreign Policy". None of the superpowers would be moved,horrified of what happened to Valerie. They themselves fuel and feed many unsubdued Nazareth behind their estranged wings,besides this event is actually quite trivial compared to what happened in the past 25~30 yrs in BD. This might make me sound like a lap-dog of the current warlords of BD, but trust me..I'm extremely lewd and self-obsessed. I won't make such a mistake
What Miss Valerie did was foolish, and the world doesn't adhere to foolishness. It pays to manipulate, not reciprocate..mind that. So, to appear before evil and demand justice from thy hands is just as much of a crime. She could've waited...waited and manipulated Mr Shafi Sami, gathered evidence (I'm talking about tapes,video-footage, secret confessions)...afterwards she could've leaked the information to world media under a subtle alias. I know I'd have tried doing the same.
Finally, I honour your courage Mr Jebtik.. I presume you've heard of the recent arrest and quick bail of another passionate blogger, Mr Tasneem Khalil? He had the essential strings to pull (in the form of Cable News Network) in order to make bail, but how many other deshi bloggers do? So, this is my advice to all bloggers feeling enraged by the corruption or behaviour of a govt we expected to be the epitome of sainthood..."Play it smart". It pays to be smart ans shrewed...Finally, I finish my words with a quote from Gen George S Patton, U.S commander of the 44th infantry division in charge of defeating the Germans western offensive during the haydays of WW2
"No bastard ever won a war by dying for his country. He won it by making the other poor dumb bastard die for theirs."
Adios Amigos.
তাসনিম নুসরাত বলেছেন:
শুরু করলাম মেইল পাঠানো, যা আছে কপালে
তাসনিম নুসরাত বলেছেন:
মেইলে কতটুকু কি কাজ দেবে জানিনা, সংবাদপত্রের সাথে যারা আছেন, অনুরোধ, লিখুন এ নিয়ে
অমুক বলেছেন:
মোহাম্মদ এরশাদ অফ যাউ।
ঝরা মালতি বলেছেন:
বাইকে সালাম ও শূভেচ্ছা;অসংখ্য ধন্যবাদ ভাইয়া !!!
আপনার ব্লগটা কালই পড়েছি।
পড়ার সঙ্গে সঙ্গে শুরু করলাম মেইল পাঠানো, যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি। কয়েকটা গ্রুফে ও ছেড়ে দিলাম আল্লাহর নাম নিয়া। সবাই চালিয়ে যান নিজের মত করে...
ধন্যবাদ সবাইকে।
তাসনিম নুসরাত বলেছেন:
এইমাত্র পোস্টটিকে "নির্বাচিত পোস্ট" নামে আলাদাভাবে প্রথম পাতায় স্টিকি করা হয়েছে।ধন্যবাদ নোটিশবোর্ড!
আশরাফ রহমান বলেছেন:
ভেলরি এ.টেইলর আর শফি সামীর ফোন নাম্বার পাওয়া যাবো কোথায়? আমি তাদের সাক্ষাৎকার নিতে চাই।
ইবনে সালাম বলেছেন:
শফি সামী কি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন?
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন:
আরিফ ভাই, পোস্টটার জন্য ধন্যবাদ। ৫
নজমুল আলবাব বলেছেন:
আরিফ ভাই এখন সিলেটে। পারিবারিক একটা কাজে ব্যস্ত। এই পোস্টে সবার অংশ গ্রহন তাকে মুগ্ধ করেছে। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সবার প্রতি।নতুন একটি মেইল আই ডি দিলাম। এখানেও মনে হয় জানানো যায়। বিষটা প্রধান উপেদষ্টার নজরে আসবে হয়ত এতে। সবাই ভাল থাকুন।
উৎস বলেছেন:
ধন্যবাদ আরিফ ভাই, বিষয়টা জানানোর জন্য। দৃষ্টিপাতের সাথে যোগাযোগ করে দেখা যেতে পারে, ওদের এক্সপোজার এখন অনেক বেশী।
রাগ ইমন বলেছেন:
আরিফ ভাই , আমি ফুটা পয়সার মানুষ । তবু চেষ্টা করছি ই মেইল বুক খুঁজে দেশে বিদেশে যে কয়টা মানবতাবাদী মানুষকে চিনি , তাদের কাছে পৌঁছে দিতে । লেখাটার জন্য ধন্যবাদ ।ব্লগে ঢোকার পর থেকে এ পর্যন্ত পড়া সেরা পোস্ট গুলার একটি ।
আ স ম মাসুম বলেছেন:
আরিফ ভাই , আমি ফুটা পয়সার মানুষ । তবু চেষ্টা করছি ই মেইল বুক খুঁজে দেশে বিদেশে যে কয়টা মানবতাবাদী মানুষকে চিনি , তাদের কাছে পৌঁছে দিতে । লেখাটার জন্য ধন্যবাদ ।ব্লগে ঢোকার পর থেকে এ পর্যন্ত পড়া সেরা পোস্ট গুলার একটি ।
আরশাদ রহমান বলেছেন:
ধন্যবাদ জে আরিফ। আপনার প্রচেষ্টার সাথে আছি এবং আশাকরি এই প্রচেষ্টা সফল হবে। বেশ অনেক দিন আগে প্রথম আলোতে আরেক বিদেশী ভদ্র মহিলার কথা পড়েছিলাম যাকে বাংলাদেশের ভিসার মেয়াদ বাড়াতে যেতে হয় বাংলাদেশের বাইরে এবং তার ছেলের জন্ম এই দেশে বড় হয়েছে এই দেশে কিন্তু বাংলাদেশ সরাকার তাঁকে ৬ মাস করে ভিসা দেয়। অথচ এই মহিলা বাংলাদেশের মানুষের সেবা করা জন্য দুই যুগ ধরে বাংলাদেশে এবং গ্রামের যে কোন পরিবারের মত জীবন যাপন করে তার নিজের দেশের আরাম আয়েস ছেড়ে। এই মুহুর্তে আমি কিছুতেই মনে করতে পারছিনা প্রথম আলোতে কোন ভদ্র মহিলার কথা লিখেছিলো।
মাহমুদ রহমান বলেছেন:
চমৎকার পোস্ট। অন্তত সামহয়্যারইনের সবার নজরে পড়বে। অনেক জায়গায়ই নিউজটা ছড়িয়ে যাবে বলে মনে করছি।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এবং ইয়াজুদ্দিন-এর সময়ের তিনজন পদত্যাগকারী উপদেষ্টাদের একজন । @ইবনে সালাম
ঝধভধবঃ বলেছেন:
ধন্যবাদ জে. আরিফ। আপনার প্রচেষ্টার সাথে আছি এবং আশাকরি এই প্রচেষ্টা সফল হবে। যত জায়গায় সম্ভব ছড়িয়ে দিব এই লেখা।
লাল সালাম, কমরেডস।
পথিক!!!!!!! বলেছেন:
সবারই েতা পড়া দরকার ..সবার
প্রকৃতি প্রেমিক বলেছেন:
"প্রত্যেক মানুষই পনের মিনিটের জন্য বিখ্যাত হবে এ যুগে..." জেবতিক আরিফের এই কথা একটু ঘুরিয়ে বলি: প্রত্যেক মানুষই পনের মিনিটের জন্য চরম সুখি হবে এই জীবনে...ভেলরির জন্য কিছু করতে পারলে এবং তা স্বার্থক হলে আমিও হয়তো পনের মিনিটের জন্য সুখি হব।
প্রজাপতি বলেছেন:
শরীক হলাম, ইনশাল্লাহ ব্যাটাকে দেখাব আমরা।
ফ্রুলিংক্স বলেছেন:
দেখি জার্মান ভাষায় ট্রান্সলেশন করে কোন পেপারে পোষ্ট করা যায়।ধু.গো ভাই আপনিও ট্রাই করে দেখতে পারেন।
তীরন্দাজ বলেছেন:
আমি এখানে সিআরপি র সদস্য। Elke Sandmann এর সাথে ব্যক্তিগত পরিচয় আছে। তার স্বামী আমাদের দেশের। আমি তাকে লেখাটি অনুবাদ করে শোনাব ও এ নিয়ে কথা বলবো।
মুহম্মদ জুবায়ের বলেছেন:
ডাক শুনলাম দেরিতে। ক্ষতি কিছু হয়নি। আমার জানাশোনা সবাই এই লেখাটি যাতে পড়ে, সে ব্যবস্থা হচ্ছে এক্ষুণি।বাই দ্য ওয়ে, অসামান্য এই লেখাটির জন্যে আপনাকে অভিনন্দন। মোটিভেট করার জন্যে এর চেয়ে ভালো লেখা বিশেষ পড়িনি।
মানবী বলেছেন:
অনলাইন পিটিশনের উদ্দেশ্যে লেখা একটি আবেদন এখানে পোস্ট করেছি। Click This Link
প্রয়োজনীয় সংশোধন করে যদি কেউ নির্দিষ্ট সাইটে পিটিশন টি পোস্ট করে লিংকটি এখানে জানান, খুব ভালো হয়।
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন:
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন:
!@@!789617 !@@!789618 !@@!789619 !@@!789620.
আগের মন্তব্যটা গেল কৈ
নীল জোনাকি বলেছেন:
কোনদিন যে শুয়োরের বাচ্চাগো পায়ের তলায় নিয়া পিষতে পারমু ! দোস্তরা ;আমার একগোছা দড়ি দরকার! শফি সামিদের গলায় ফাসঁ দেবার দড়ি!!!
কাপালিক বলেছেন:
প্রতিশোধ, প্রতিরোধ, প্রতিবাদ কমরেডগড়ে তোল গড়ে তোল গড়ে তোল ব্যারিকেড..
আমি আছি সংগ্রামে..
বর্ণচোর বলেছেন:
আরিফ ভাইআমরা আসলে সবাই আছি... সবাই প্রতিবাদ করতে চাই..কিন্তু ঘটনার Authenticity টা একটু বলবেন কি?
স্বপ্নের ফেরিওয়ালা বলেছেন:
সাড়া পরছে দেখে ভাল লাগলো...আগের বার সাড়া পরতেছিল না বলে একাই ৩বার কমেন্ট করছিলাম । এখন কাজের কাজ হলেই হয় । ~
সুনাগরিক বলেছেন:
আর কোন আপডেট আছে কি?
কম্পোজিশান বলেছেন:
যা িকছু ভােলা, তার সােথ প্রথম আেলা....প্রথম আেলা কত হোমরা চোমড়ার ঘাপলা ধরে ফেলে কিস্তি কিস্তি লেখা ছাড়ে, আর এখন এমন মানবিক একটা ইসুতে প্রথম আলোকে পাওয়া যাচ্ছেনা...
ওরা কি জানেনা এই অপকর্মের ব্যাপারে?
তাহলে আপনাদের মধ্যে যদি কেউ প্রথম আলোর সাথে সংশ্লিষ্ট থাকেন, তবে দয়া করে ওদের জানানোর ব্যাবস্থা করে ওদের কে এই ভালো'র সাথে থাকতে দিন?
তবে শফি সামী তো আবার সুশীল সমাজের লোক, প্রথ্ম আলো দেখা যাবে এইটা নিয়া উচ্চবাচ্য করবেনা....
আরিফ ভাই আপনার জন্য শুভকামনা নিরন্তর।
মাহবুব সুমন বলেছেন:
Click This Linkআমি এই অনলাইন পিটিশন টা তৈরি করেছি ভ্যালারি টেইলরের প্রতি অন্যায় আচরনের প্রতিবাদে।
সবার সই নেবার পর লিংক সহএকটি মেইল করা হবে প্রধান উপদেষ্টা ও FRCP এর কাছে।
সবাই সই করুন দয়া করে।...
ফজল বলেছেন:
আশরাফ রহমানকে কেউ তাদের ফোন নম্বর দিয়ে সাহায্য করতে পারেন। একটা সাক্ষাৎকার হয়ে যাক, তখন দূর্নীতিগুলোকে আরো সঠিক দৃষ্টিকোণ থেকে আঘাত করা যাবে।
হেজাব বলেছেন:
ধন্যবাদ আর কৃতজ্ঞতা কতৃপক্ষকে এই পোষ্টাকে স্টিকি করার জন্য।যদি সম্ভব হয় তাহলে মাহবুব সুমনের এই পোষ্টাকেও স্টিকি করার অনুরোধ করছি যাতে করে সবাই অনলাইন পিটিশনে সাক্ষর করতে পারে।
মাহবুব হসুমনের পোষ্টের ইউআরএল:
Click This Link
মাহবুব সুমন বলেছেন:
স্যরি,অনলাইন পিটিশন টা সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে। ২/৩ দিনে মধ্যে আরো সুন্দর ও অর্থবহী করে অনলাইন পিটিশনটা করা হবে।
দেশ ও বিদেশের কিছু প্রভাবশালী ও ক্ষমতাবান কিছু লোকের সাথে এ ব্যপারে আলাপ করা হচ্চে। সেটা করা হলেই অনলাইন পিটিশনের সাথে আরো কিছু পদক্ষেপ নেয়া হবে।
ইরতেজা বলেছেন:
সুমন ভাই, আরিফ ভাইদের সাথে আছি
১. একটি কমন চিঠি লেখা যায়।
২. প্রত্যেকে সেই চিঠি তাদের ইমেইল থেকে আলাদা আলাদাভাবে নিজের নাম-ঠিকানা যুক্ত করে একসাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইমেইল এ্যাড্রেসে পাঠাবেন।
৩. একই চিঠি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফ্যাক্স নাম্বারে ফ্যাক্স করে পাঠাতেও হবে।
একযোগে ইমেইল ও ফ্যাক্স গেলেই তারা বিষয়টি তদন্ত করে দেখবে।
এহহামিদা বলেছেন:
জেবতিক আরিফ মাফ করবেন, মরহূম সামাদ আজাদ এর মানসপুত্র আর গ্রেট আওয়ামীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা কইরা কামডা বাল করেন নাই!!!!!!এই সফি সামীই যে পদত্যাগকারী প্রাক্তন উপদেস্টা তা উল্লেখ করলে আরো ভালো হত!! রাতের আধারের কাম গুলাও উল্লেখ করতে পারেন!!!!
টি আইবি'র কাছে বিচার দিবেন?
সারছে, হুমম..। কাম হইতে পারে??!!! ক্যামনে কি?
তাইলেইতো হইছিলই।
অঃরঃপিঃ বলেছেন:
আমাগো নিউজ এডিটর ল্যাখাটা পড়ছে, মুগ্ধ হইছে। বিডিনিউজ একটা স্টোরি করবে এইটা নিয়া
আরিফ জেবতিক বলেছেন:
প্রমিত প্রবাল,আপনাকে ধন্যবাদ।আপনার কমেন্টটি কিছু অনিবার্য কারনে মুছে ফেললাম।কারনটি পরে বলব,আশাকরি মনে কিছু নেবেন না।আমাকে কি দয়াকরে একটি মেইল করবেন
পিয়াল ভাই,স্টোরিটির উদ্যোগ নেয়ায় কৃতজ্ঞতা।যিনি স্টোরি করবেন,তার সাথে কি যেতে পারি আমি আর আপনি?
মদন বলেছেন:
ধীক্কার জানাই তথাকথিত শিক্ষিতদের। আপনি আপনার ক্ষুদ্র শক্তিতে যে উদ্যোগ নিয়েছেন আশা করি আমাদের ক্ষুদ্র শক্তি মিলিত হয়ে অসীমের কাছে পৌছে যাবে।
প্রাথমিক উদ্ধোগ হিসেবে আমার হোমপেজে আপনার লেখাটা পেষ্ট করেছি।
আনিকা বলেছেন:
আমিও আছি
মিসফিট বলেছেন:
সবেচেয় ভালো হয় একটা ইংলিশ ভার্সন পেলে এবং আরো একটু বিস্তারিত তথ্য এবং উপাত্ত পেলে একটু দৃঢ়ভাবে বিষয়টির জন্য কাজ করা যাবে....অপেক্ষায় থাকলাম।
ভ্রান্ত পথিক বলেছেন:
রাগে রহো য়ারিফ ভাই।আমিও আছি। মেইল পাঠাচ্ছি
ওই শালার মুখো জুতা মারেনা ক্যা বাংলার জনগণ
মরমি বলেছেন:
৫
অর্জুন মান্না বলেছেন:
একটু েদরী হেয় েগল আিরফ। তবু আিছ।
প্রমিত প্রবাল বলেছেন:
আপনি কি মেইল পেয়েছেন? @ জে.আ
আরিফ জেবতিক বলেছেন:
দেরী হয়নি মান্না।তাড়াহুড়ো করে যেন কিছু নষ্ট না হয়,সেদিকটা একটু খেয়াল রাখছি।
আরিফ জেবতিক বলেছেন:
প্রমিত,আপনার মেইলের উত্তর দিয়েছি।
আরিফ জেবতিক বলেছেন:
শোহেইল ভাইয়ের আইডিয়াটা নিয়েই আসলে আগাতে চাচ্ছি।
প্রমিত প্রবাল বলেছেন:
আপনার মেইল চেক করুন। কিছু তথ্য পাবেন। পরে আরো সংযোজন অব্যাহত থাকবে।@জেবতিক
সৌরভ বলেছেন:
আর ৫ টা রেটিং হলে ১০০ হবে ।
জিয়াউল ইসলাম শাহীন বলেছেন:
http://www.probasi.comলেখাটার লিংক আমার ওয়েবসাইটের হোমপেইজ এর একেবারে টপলিংক হিসাবে দিয়ে দিলাম।
রন বলেছেন:
আমিও সামিল হইলাম।আমি আর্ন্তজাতিক কিছু সংগঠনের কাছে মেইল করমু। আমাদের গ্রূপে পো®ট করা হইছে। বন্ধুগো কাছেও পাঠায় দিছি।
অপড়ালেখা বলেছেন:
ভাই আপনের লেখার কারণে রেজিঃ করলাম। কিছু একটা হইবোই।
এহহামিদা বলেছেন:
সি আর পির প্রতিষ্ঠাতা ভ্যালেরী নিরাপত্তাহীনতায় ভুগছে: থানায় জিডি।Click This Link
সাংঘাতিকরা সফি সামী নামক ভন্ড শুয়োরের বাচ্চারে মাথায় তুলছে।
সফি সামী নিপাত যাক!!!!!
ফয়সাল বলেছেন:
প্রতিবাদের সাথে আছি
বেনামী বলেছেন:
আমিও আছি।
সচেতন বলেছেন:
"জনাব শফি সামি,জানি না এই লেখাটি আপনার চোখে পড়বে কি না। তবু আমি আপনাকেই বলছি।"আপিন সম্বোধনে বলার প্রয়োজন ছিল কি?
যাই হোক, আমরা আসলেই যারা তেমন ক্ষমতার অধিকারি নই কিন্তু সত্যি সত্যি কিছু করতে চাই, দেশকে ভালোবাসি, ভালোমানুষকে ভালোবাসি, তারা আর কিভাবে কি করলে অধিক দ্রুত ফলাফল পেতে পারি?
আমাদের সচেতন (http://groups.yahoo.com/group/ShoCheTon) গ্রুপে তোমার এই লিংক পোষ্ট করা হয়েছে।
িবমল বলেছেন:
এগিয়ে যাও
ঝড়ো হাওয়া বলেছেন:
ব্লগের সাথে যোগাযোগ ছিল না বেশ কয়েক দিন । তাই এই অসাধারন পোষ্টিট চোখে পরেনি। আমি খুবই দু:খিত । আমিও আছি আপনাদের সাথে ।
আলভী বলেছেন:
টপলিস্টেই থাকুক এ লেখা। আমিও সাহায্য করি।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
কখনো রেটিং দেই না ... এই প্রথম দিলাম ......
রেটিং দেয়ার জন্য এর চেয়ে ভালো পোস্ট আর হয় না এটা প্রধান কারণ ...
...
আর একটা রেটিং বাকি ছিল ১০০ হইতে সেটা অপ্রধান কারণ :-)
গিয়াস আহমেদ বলেছেন:
ঠিক কাজই করছিস জেবতিক। আমি আছি এই প্রচেষ্টায়।
আরিফ জেবতিক বলেছেন:
আমরা যারা হাতে হাত রেখেছি,তাদের সবাইকে স্যালুট।প্রথম আপডেট জানতে এখানে ক্লিক করুন।
মৃন্ময় আহমেদ বলেছেন:
গন্ডি পেরিয়ে যাবার সময় হয়েছে।
মো: খায়রুল বাসার বলেছেন:
সফি সামীদের মুখোস খোলা দরকার ।
প্রকৃতি প্রেমিক বলেছেন:
চলছে চলবে...
রাকিব হাসনাত সুমন বলেছেন:
একটি অসাধারন পোস্ট। প্রিন্ট করে অন্তত দশজনকে পড়তে দিয়েছি। লগ ইন করিনি বলে কমেন্ট করতে পারিনি। যাই হোক অসাধারন লেখা। শফি সামীদের মতো দুষ্ট প্রজাতির মানুষগুলো আমাদের অনেক ভালো অর্জন নষ্ট করে দেয় ..অথচ ভ্যালোরির মতো মানুষরা এসব না বুঝেই নিজেদের জীবন উতসর্গ করে বাঙ্গালীর সেবায়। ভ্যালোরিকে অনেক শ্রদ্ধা... শফি সামীকে ঘৃনা এবং আরিফ আপনাকে কৃতজ্ঞতা এমন চমৎকার একটি পোস্ট ছাড়াও সিআরপিকে বাচানোর সংগ্রামে অংশ নেয়ার মহতী প্রচেষ্টার জন্য।
শাহেনশাহ বলেছেন:
http://www.jaijaidin.com/details.php?nid=13094 এ লেখার ছাপা ভার্সন। যায়যায়দিনের আজকের সাপ্লিতে।
আশাবাদী আমি, দুই পয়সার মানুষদের এ উদ্যোগ ই বিজয়ী হবে চূড়ান্তরূপে।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
অবশ্যই সফল হবে।
বইপাগল বলেছেন:
মেইল করে দিলাম।
অন্ধকার বলেছেন:
সহযোদ্ধার প্রতি লাল সালাম।
রিজভী নেয়াজ খুলনা বলেছেন:
আমাদের অক্ষমতা আপনার এই লেখার মাধ্যমে কিছুটা হলেও হালকা হবে। ধন্যবাদ আপনাকে, আরিফ ভাই। অসাধারন লিখছেন!
শরীফ ফখরুজ্ জামান বলেছেন:
এই সফি শামি কি ইনট্রিম গভমেন্টের সদস্য ছিলেন?
আিরফ ঃ বািগচা বলেছেন:
ৃৃু
আিরফ ঃ বািগচা বলেছেন:
্
আপনাদের কমিটমেন্ট এর প্রতি সশ্রদ্ধ অভিনন্দন।
প্রিয় পোষ্টে যোগ করলাম.......
আরিফ জেবতিক বলেছেন:
যারা কমেন্ট করেছেন এই পোস্টে তাদের সবাইকে বিনম্র কৃতজ্ঞতা।সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই লেখার ব্যপক প্রতিক্রিয়া গঠিত আমাদের সমবেত চেষ্ঠায় জনাব শফি সামী গত ২০ জুন তারিখে সি.আর.পি থেকে পদত্যাগ করেছেন।
তিনি নিশ্চয়ই জেনে গিয়েছেন যে দুই পয়সা দুই পয়সা করে আমরা তার আড়াই লাখের ক্ষমতাকে কিভাবে ছাড়িয়ে গেছি।
সবাইকে ধন্যবাদ দিয়ে এই পোস্টটিকে সমাপ্ত ঘোষনা করা হলো।
ঘনঘটা বলেছেন:
Here are some latest news articles published in the newspapers on CRP. You people would love those.Page 3 of
http://www.dailyjanakantha.com/120707/ln.pdf
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
বিবেক সত্যি বলেছেন:
দুই পয়সা দুই পয়সা করে আমরা তার আড়াই লাখের ক্ষমতাকে ছাড়িয়ে গেছি।-সবাইকে থ্যাংস্
মাহবুবা আখতার বলেছেন:
বহু দেরিতে ২ পয়সায় গুরুত্ব বুঝলাম। সমাজে সত্য বলার মত সাহসী মানুষ আজও আছে জানলাম। সবাই আমার মত ভীতু না- বুঝলাম। কোটিবার ৫ দিলাম অন্তর থেকে।এনিওয়ে, প্রথম প্রিয় পোস্ট করব ভাবছি (এখনো ঠিক জানিনা কি করে করতে হয়)।
মুনিয়া বলেছেন:
আরিফ, সত্যিই খুব ভাল লাগল আপনার লেখাটা পড়ে(যদিও অনেক দেরিতে পড়লাম)।খুব ভাল লাগছে আপনার মত মানুষ আছে জেনে। মনে হচ্ছে দেশটা এখনো শেষ হয়ে যায়নি। আমাদের এখনো আশা করার আছে।
মিরাজ বলেছেন:
অনেক ধন্যবাদ জেবতিক আরিফ আপনার উদ্যোগের জন্য।কেউ কি সি আর পি এর বর্তমান অবস্থার কথা জানেন?
কেউ জানালে কৃতজ্ঞ থাকবো।
নূরে আলম বলেছেন:
জেবতিক আরিফ, কেন একশতবার ৫ রেটিং দেওয়া যায় না?অসম্ভব ভালো লিখেছেন।
আমার অনেকদিনের ইচ্ছা ছিল এই পোস্টটা পড়ার।
আজ পড়ে কৃতার্থ হলাম।
আর শফি সামিকে একটা কথাই বললাম- 'ছিঃ'।
আর আপনাকে একটা কথাই বললাম- 'ধন্যবাদ'।
অনেকের প্রিয় পোস্টে এটা অ্যাড করা দেখে পড়তে এলাম এবং কৃতার্থ হলাম।
অনেক ধন্যবাদ।
৫
নতুন পৃথিবী বলেছেন:
!!!
শফিকুল ইসলাম বলেছেন:
আরিফ ভাই,লেখাটা পড়ি সমকালে
তারপর এক বনধুর কাছে ইনটারনেট কপি
কি বলবো
আমি ভাষাহারা...
ধন্যবাদ
শফিকুল ইসলাম বলেছেন:
একটা পশনলেখাটা পিয় পোসট হিসাবে এনটরি করতে চাই।
কিভাবে করবো?
নতুন বলগার তো!
দেখছেন না লেখার ছিরি!!
ধ্রুব বলেছেন:
একই অবষ্থা দেশের ৯৫% এন.জি.ও. গুলোর। উদাহরন, দেশের দক্ষিনাঞলের একটা এন.জি.ও. তে দেখলাম, ২০০৭ এর শুরুতে। প্রধান কর্মকর্তা নেন ৫০০০০ টাকা (বেতন ধার্য করার ক্ষমতা তার হাতে), পরের ধাপেই বেতন কমে মাত্র ১৫০০০ !!!। অদ্ভুত! তাই না!!!
শফিউল আলম ইমন বলেছেন:
অজানা ছিল, জানানোর জন্য কৃতগ্গতা।সাথে আছি তবে কি করতএ পারি বুঝতে পারছিনা।
আমি যত পারি মানুষকে জানাবো তাহলে এমন একটা অন্যায় ছড়িয়ে পড়বে।
প্রিয়'তে রাখলাম।
অনেক ভালো থাকুন।
মানুবতা, সত্যের পক্ষে আরো লিখুন।
আমি হনুমান বলেছেন:
শফি সামি একটা চোর।
ক্যাপেটন ক্যাকটাস বলেছেন:
ধন্যবাদ জেবতিক আরিফ!শ্রী শ্রী শফি সামি'র মিডল ষ্ট্যাম্প মিউজিয়ামে সংরক্ষণ করা হউক।
শালার মাইয়া থাকলে বাগানে কেউ বলাৎকার করুক এই দুয়া করি।
অিনেকত বলেছেন:
এখন কি অবস্হা, দয়া করে জানাবেন কি ?
নাহরিন জফির বলেছেন:
খুব ভাল লাগল।অজস্র শুভকামনা।
অক্ষর বলেছেন:
এখন কি অবস্হা?
সাইফুর বলেছেন:
পড়লাম..
আলী ওয়ািসকুজ্জামান বলেছেন:
দোস্ত তোকে সালাম জানাই, তোর সাথে আসি। মেইল করে ফালা ফালা করে দবো ইনশাআল্লাহ
লেখক বলেছেন: মেইল কইরা ফালা ফালা করতে হবে না । এই আন্দোলন অনেক আগেই সমাপ্ত হয়ে গেছে ।
![]()
মাকাল গালিব বলেছেন:
Dear Jebtik,Thanks a lot for such a posting. Freedom fight is not yet finished.We have to fight against these bad personalities through at least our brain.Shafi Sami was an advisor of a bloody CA.
Thanks again and I will appreciate you not to stop our holly freedom fight.
হাসান মাহবুব বলেছেন:
আরিফ জেবতিক,আপনাকে স্যালুট।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













.jpg)








