আমার প্রিয় পোস্ট

সাংবাদিক নামের আজিব জীবগুলোর জন্য মমতা ( আরিফ জেবতিক)

১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩০

শেয়ার করুন:                   Facebook



ইটিভির চেয়ারম্যান সাহেব নিউজরুমে ঢুকেই বললেন - বের হয়ে যান ,আমি নিউজ চালাবো না ।
বিষয়টা আমার কাছে মনে হল বাংলা সিনেমার ( এমন বাস্তবেরও ) তিনতালাকের মতো । বউ ভাত বাড়তে দেরী করেছে অথবা ডালে নুন একটু কম হয়েছে , সাথে সাথে ভাতের প্লেটে লাথি মেরে উঠে স্বামী তার জোয়ানকি দেখিয়ে দিচ্ছে - যা , তোরে তালাক দিলাম ।

আমাদের মিডিয়ার বর্তমান অবস্থা আসলে এইই !
আমাদের সাংবাদিকদের মূল্য , সাংবাদিকদের মানসম্মান আসলে এখন এই পর্যায়েই নেমে গেছে ।

আবু হাসান শাহরিয়ার একটা সুন্দর কথা বলেছিলেন - আগেকার যুগে বড়লোকেরা সম্পদ পাহারা দেবার জন্য কুকুর পুষতো, আজকাল পুষে মিডিয়া ।
মিডিয়াকর্মীদের প্রতি সব মালিকের আচরন যে ইটিভির মালিকের মতো , তেমন নয় ; কিন্তু এধরনের ইতর মালিকের সংখ্যাই আসলে বেশি ।


এই গৌরবের পেশার পর্দার পেছনের গ্লানি বয়ে নিয়েও সাংবাদিকরা যদি দুই বেলা দুই মুঠো খেতে পারতেন ,তাহলেও দূ:খ কিছুটা লাঘব হত । সেই উপায়ও নেই ।

এই দেশে সাংবাদিকদের বড়ো দূ:সময় আজ । ইত্তেফাক , প্রথম আলো এরকমের দুই একটা পত্রিকা ছাড়া আর কোন পত্রিকা সাংবাদিকদের বেতনভাতা দিতে পারছে না ।

এদের উদ্যোক্তারা যে একেবারেই ফকির এমনও নয় ।
ভোরের কাগজে আমাদের মাসের পর মাস বেতন বকেয়া পড়েছে , অথচ আমাদের প্রকাশক সাবের হোসেন চৌধুরী তখন মন্ত্রী , বড়ো জাহাজ ব্যবসায়ী । উনার পাজেরোতে যে পরিমান তেল পুড়িয়ে উনি নির্বাচনী এলাকায় ঘুরে বেড়ান , সেই পয়সার ক্ষুদ্র অংশ পেলেও আমাদের বেতন হয়ে যায় ।
অথচ আমরা বেতন পাই নি ।

এই মুহুর্তে এককালের সহকর্মী এবং বন্ধুবান্ধবদের খবর নিলে দেখা যাবে , সিএসবির সাংবাদিকরা মানবেতর জীবনযাপন করছেন , বৈশাখী চ্যানেলে বেতন হয় নি , বিডিনিউজে বেতন হয় নি , আমাদের সময়এ বেতন হয় নি , যায়যায়দিন এ হয়তো মালিক বদলের পরে কয়েকমাস নিয়মিত বেতন হলেও হতে পারে ।

বেতনের এই বিষয়টি ছাড়াও আছে মালিকপক্ষের স্বেচ্ছাচারিতা । ভাগ্য ভালো মতিউর রহমানের , উনি সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন থেকে লতিফুর রহমানের মালিকানায় গিয়েছিলেন । কিন্তু দূর্ভাগ্য গোলাম সারওয়ারের , যুগান্তরের চরম সাফল্যের পরেও উনি সমকালে গিয়েছিলেন ঢাকঢোল পিটিয়ে । কিন্তু সমকালের মালিক আসলে যুগান্তরের মালিকের চেয়ে চরিত্রগত ভাবে ভিন্ন কিছু নন ।
গার্মেন্টসের গোডাউনে যে পত্রিকা অফিস চালু করেন তিনি , সেখানে গোলাম সারওয়ার খুব ভালো অবস্থায় থাকার কথা নয় ।

এদিকে ভোরের কাগজে সাংবাদিকদের বেতন বৃদ্ধি করায় মালিকপক্ষ তাড়িয়ে দেন আবেদ খানকে , তিনি গিয়ে যোগ দেন যুগান্তরে । ঐদিকে গোলাম সারওয়ার নূন্যতম আত্মসম্মান বিসর্জন দিয়ে আবার যান যুগান্তরের মালিক বাবুলের ড্রইংরুমে । বাবুল সেই গল্প সবার সাথে রসিয়ে রসিয়ে করেন , বলেন - কী করব কন ? রোজ বাসায় আইসা বইসা থাকে , তাই আবার নিয়া নিলাম ।

আমি আবু হাসান শাহরিয়ারের কথার পুনরাবৃত্তি দেখতে পাই - যেন বাড়ীর কুকুর , অনেক আগে পালিয়ে গিয়েছিল , ফিরেছে যখন , তখন একটু শাস্তি দিয়ে আবার পাহারার কাজে লাগিয়ে দেই ।
সুতরাং গোলাম সারওয়ার ইন । এক পত্রিকায় তো আর দো সম্পাদক থাকতে পারে না , তাই আবেদ খান আবার চাকুরি হারান । তিনি তাই এবার এলেন সমকালে , যেখান থেকে গিয়ে তার চাকুরিটা খেয়েছেন গোলাম সারওয়ার ।

গোলাম সারওয়ারের না হয় গতি হলো , কিন্তু উনার কথায় ভরসা করে যারা যুগান্তরের নিশ্চিত চাকুরি ছেড়ে উনার সাথে নৌকা ভাসিয়েছিলেন , সেই বাদবাকী সাংবদিকদের কী হবে ? সেই দায় গোলাম সারওয়ার নেন না , তাই বাকী সাংবাদিকদেরও শুরু হয় চাকুরিবিহীন কচুরিপানার জীবন । কেউ কেউ এখানে সেখানে ঢুকে পড়েন , কেউ পারেন না ।
গোলাম সারওয়ার যেমন দায় নেন না , তেমনই দায় নেন না শফিক রেহমানও । উনি সিনেমা হল বানান ,পার্ক বানান, কফিশপ বানান , তারপর এক ঈদের ছুটি থেকে ফিরে এসে একশ সাংবাদিকদের পেটে লাথি মারেন । যারা তার কথায়, তার স্বপ্নে আস্থা রেখে যুগান্তর, প্রথম আলো'র মতো বেতন নিশ্চিত পত্রিকা থেকে এসেছিলেন , তারা চোখে আন্ধার দেখেন । আর আন্ধার দেখেন বেতন অনিশ্চিত পত্রিকা থেকে আসার সাংবাদিকরাও । তছনছ হয় অনেক সাজাঁনো সংসার ।
সেই তছনছের ব্যথাটা সিএসবি নিউজের সংবাদকর্মীরাও অনুভব করেন । কারন হঠাৎই একদিন তাদের চ্যানেল বন্ধ হয়ে যায় , তাদেরকে ডেকে আনা কর্তৃপক্ষ কোন দায়ভার নেন না ।



এদেশের সাংবাদিকতার জীবন বড়ো গ্লানির জীবন । এদেশে সাংবাদিকের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না , বাড়ি ভাড়া দিতে চায় না ।
একটা রিক্সাওয়ালা চাইলেই একটা রিক্সায় সারাদিন ভাড়া খাটতে পারে , একটা গার্মেন্সটের কর্মী এক গার্মেন্টস থেকে বেরিয়ে পাশের গার্মেন্টসে চাকুরি পায় যে কোন সময় , কিন্তু আমাদের সাংবাদিকরা একবার চাকুরি হারালে সহজে চাকুরি পায় না ।

একটি গার্মেন্টসে বেতন না দিলে , সাংবাদিক সেটা নিউজ করেন ।
কিন্তু তার নিজের পত্রিকায় ২ মাস বেতন না পেলে সেই খবর ছাপতে পারেন না , এর চেয়ে দূ:খের , এর চেয়ে অক্ষমতার গল্প আর কী হতে পারে ।

আমি আজ আমার সকল সাবেক সহকর্মী সাংবাদিক বন্ধু ও বড় ভাইদের প্রতি আমার এই লেখার মাঝ দিয়ে মমতা জানাচ্ছি ।
যদি পারতাম , আমার মতো আপনাদের সবাইকেও পালিয়ে আসতে বলতাম ।
হায় , পালাবার পথটাও বড্ড সরু , সেই পথে আমি সবাইকে ডাকতেও পারি না ।


 

 

  • ৯৮ টি মন্তব্য
  • ১১৫৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩৬ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
comment by: ত্রিভুজ বলেছেন: খুবই দু:খজনক ঘটনা! ট্রেড ইউনিয়ন টাইপ কিছু নেই সাংবাদিকদের জন্য?
১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: আছে কয়েকটা । ঐ এখানেও সেই বিএনপি আওয়ামীলীগের দালালদের দলাদলি , সংকটের সময় এগুলোর নেতারা কোন কাজে এসেছে বলে দেখিনি কোনদিন ।

২. ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: প্রয়োজনীয় লেখা।
৩. ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
comment by: নাফে মোহাম্মদ এনাম বলেছেন: বেশ ভাল একটা লেখা লিখেছেন ভাই।
আপনি তাহলে সাংবাদিক। তবে এ জগতটা একটু এমনই।
জেনেশুনে পা বাড়ালে খাদে পড়তেই হয়।
১২ ই মে, ২০০৮ রাত ৯:৩০

লেখক বলেছেন: আমি সাংবাদিক নই , এককালে ছিলাম ।
জান নিয়ে পালিয়ে এসেছি ।

৪. ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
comment by: হাসিব মাহমুদ বলেছেন: ঠিকাছে ।

আমার পরিচিত দুই সাংবাদিক রোমে আদম হয়ে এসেছিলেন । অনেককে প্রশ্ন করতে শুনেছি এরকম সম্মানজনক পেশা ছেড়ে কেন এই অবৈধ রাস্তা তারা বেছে নিলেন । কিন্তু পত্রিকা ব্যবসায়ের হাল হকিকত কিঞ্চিত জানা থাকা বিধায় আমি তাদের কোন দোষ দিতে পারিনি । পত্রিকা অফিসের চাকরির সম্মান দিয়ে তো আর পেট ভরে না, সম্মান দিয়ে বউয়ের শাড়িটাও হয় না ভালো, ছেলেকে ভালো একটা স্কুলেও পড়ানো যায় না ।
১২ ই মে, ২০০৮ রাত ৯:৩২

লেখক বলেছেন: আজকাল সেই সম্মানটুকুও নেই ।যতো ইতর লোকজন মালিকানায় চলে আসছে । এই ইটিভির চেয়ারম্যানের কথাই ধরুন , বা এটিএনের চেয়ারম্যানের কথাই ধরুন , এদের সাথে কথা বললে বুঝতে পারবেন এরা কোন পদের ।

যা ইচ্ছা তা ব্যবহার করে এরা ।

আর বাইরে তো সাংবাদিকদেরকে চোর বাটপার হিসেবেই চিহ্নিত করা হয় কিছু সাংবাদিকের কারনে ।

৫. ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
comment by: আজহার ফরহাদ বলেছেন: আরিফ ভাই লেখাটি আরো একটু বিশ্লেষণমুখী হলে ভাল হতো।

বড় দুঃসময়ে আছে সংবাদকর্মীরা। সবাই এখন মন্দের ভালোর দিকে ছুটছে। তারপরও রক্ষা নাই।
১২ ই মে, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: বিশ্লেষন করার জন্য লিখিনি । ইটিভির ঘটনাটা ব্লগে দেখে তাৎক্ষনিক ভাবেই লিখলাম ।

মনের কষ্ট । আর কিছু না ।

৬. ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
comment by: উরনচণ্ডী বলেছেন: সাংবাদিক ভাইদের যে এ অবস্থা ভাবা যায় না। চাকুরীর নিশ্চয়তা না থাকলে একজন লোকের কাছ থেকে কীভাবে ভাল কাজ আশার করা যায়।
১২ ই মে, ২০০৮ রাত ৯:৩৪

লেখক বলেছেন: চাকুরির নিশ্চয়তা তো নেইই । বেতনও খুব কম ।

৭. ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
comment by: আমি সাগর বলেছেন: সবাই বাকশালের সময় পত্রিকা বন্ধের কথা বলে। আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে মিডিয়ার জন্য সবচয়ে খারাপ সময় যাচ্ছে এখনই।
১২ ই মে, ২০০৮ রাত ৯:৩৫

লেখক বলেছেন: আগেরটাও সংকট , এখনকারটাও সংকট ।

৮. ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
comment by: আমি হনুমান বলেছেন: দু:খিত।

আমি অনেক সাঙবাদিককেই/মিডিয়াকে গালিগালাজ করি, করেছি তাদের কর্মকান্ডের জন্য।

আমি কনফিউজড .....
১২ ই মে, ২০০৮ রাত ৯:৩৬

লেখক বলেছেন: সাংবাদিকদের কিছু করার থাকে না অনেক সময় । ইচ্ছের বিরুদ্ধেও কর্তৃপক্ষের অঙুলিহেলনে বহু খবর বহু ভাবে লিখতে হয় , যা লেখার কথা নয় ।

৯. ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
comment by: মাহবুব সুমন বলেছেন: সব কিছুই আজ নস্টের অধিকারে X(
১২ ই মে, ২০০৮ রাত ৯:৩৬

লেখক বলেছেন: সেটাই।

১০. ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
comment by: হাবীব ইমন বলেছেন: দুঃখজনক ঘটনা। নিন্দা জানানোর ভাষা নেই অবশিষ্ট।
এ ঘটনা আমাদের কলমসৈনিকদের প্রতি তীব্র-অবমাননাকর পরিস্থিতি।
এ নিন্দিত ঘটনা . . .
সাংবাদিকদের প্রতি অন্যায়-অন্যায্য-অসঙ্গত আচরণ আর কতকাল চলবে?
এভাবে কি চলবে নিয়মিত?
আমরা সজ্জনের কথা বলি, আজ সজ্জনরা কোথায়?
মুক্ত সাংবাদিকতা দিবসে নানা সেমিনার, নানা বক্তৃতা চালাই, অথচ অকাতরে জল পড়ে আমাদের কলমসৈনিকদের।

পূঁজিবাদের রাষ্ট্রব্যবস্থায় এ আর নতুন কী!

আরিফ ভাই, আমি ভীষণ ক্ষুব্ধ। নিন্দা জানাই। সঙহতি জানাই একুশে টিভির সংবাদকর্মীদের সঙ্গে।
১২ ই মে, ২০০৮ রাত ৯:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ হাবীব ইমন ।

১১. ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন: সংবাদ-জনকন্ঠ-ইত্তেফাক-প্রথম আলো। লিখতে গেলে মহাকাব্য লেখা হয়ে যাবে।
১২ ই মে, ২০০৮ রাত ৯:৩৭

লেখক বলেছেন: হোক না একটা মহাকাব্য ।

১২. ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
comment by: মুকুল বলেছেন: সব সম্ভবের দেশে এইটা কোন ব্যাপারই না!!! কি বিচিত্র এই দেশ!!!
১৩. ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
comment by: মোঃ আমিন বলেছেন: এই অবস্থার পরিবতন দরকার...।
১৪. ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
comment by: ফারহান দাউদ বলেছেন: কি আর বলবো! শুধু সাংবাদিকরাই না,সবখানেই এই অবস্থা,মালিকপক্ষ মহারাজা বনে গেছে,আজই আমাদের অফিসের এক এমপ্লয়ি ১ দিন বেশি ছুটি কাটিয়েছে বলে চাকরিটা চলে গেছে,এতই সস্তা হয়ে গেছি এখন আমরা।
১২ ই মে, ২০০৮ রাত ৯:৩৭

লেখক বলেছেন: ঠিক । শ্রম বড় সস্তা হয়ে গেছে ইদানিং ।

১৫. ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:
হুমম...!!

যে দুঃখে আর ক্ষোভে সংবাদপত্র জগতকে আল বিদা জানিয়ে এক যুগ আগে প্রবাসী হয়েছিলাম, তার কিঞ্চিত আপনার বয়ানে উঠে এলো!!
১৬. ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: হরে ভাই, এই দেশেই সাংবাদিকগো দাম নাই। অথচ বিদেশে দেখেন, কার্ড দেখাইলেই ল্যুভর মিউজিয়ামে ফ্রি ঢুকতে দেয়
১২ ই মে, ২০০৮ রাত ৯:৩৮

লেখক বলেছেন: উনাদের কথা বলছি না ।

১৭. ১২ ই মে, ২০০৮ রাত ৮:৪৫
comment by: এহহামিদা বলেছেন: এই অবৈধ সরকারের পার্লামেন্টের তো খুবই খারাপ অবস্থা!!
১৮. ১২ ই মে, ২০০৮ রাত ৮:৪৬
comment by: হট্টগোল বলেছেন: অমি রহমান পিয়াল বলেছেন: হরে ভাই, এই দেশেই সাংবাদিকগো দাম নাই। অথচ বিদেশে দেখেন, কার্ড দেখাইলেই ল্যুভর মিউজিয়ামে ফ্রি ঢুকতে দেয়
১৯. ১২ ই মে, ২০০৮ রাত ৮:৫২
comment by: নীল-লোহিত বলেছেন: অমি রহমান পিয়াল বলেছেন: হরে ভাই, এই দেশেই সাংবাদিকগো দাম নাই। অথচ বিদেশে দেখেন, কার্ড দেখাইলেই ল্যুভর মিউজিয়ামে ফ্রি ঢুকতে দেয়
২০. ১২ ই মে, ২০০৮ রাত ৮:৫৭
comment by: কোপা সামছু বলেছেন: খুবই দূরবস্থা, কষ্ট লাগল দূরবস্থার কথা শুনে।

তবে এর জন্য তাদের কৃতকর্ম দায়ী। সারা দিন অসং কাজ করে নিজেকেই দূর্বল কইরা ফেলাইছে। চাকরী দাতা ভালই বুঝে তারা কতটা সং সুতারং সেই ভাবেই তাদের মূল্যায়ন করে।

কেউ যদি প্রশ্ন করে সাংবাদিকদের মধ্যে কত ভাগ অসৎ তাহলে বলতে হবে ৯৯.৯%।
কোন সাংবাদিক আছে বুকে হাত দিয়ে বলতে পারবে আমি সৎ?

যে সৎ এর সঙ্গা তার নিজের তৈরি হবে না। সার্বজন সীকৃত।
১২ ই মে, ২০০৮ রাত ৯:৪২

লেখক বলেছেন: আপনার সাথে একমত নই । ধান্দাবাজ সব পেশাতেই আছে , সাংবাদিকতায়ও আছে । কিন্তু আমার জানা মতে ৯৯.৯৯% সাংবাদিকরাই সৎ ।

এখন আপনি যদি দৈনিক অপরাধ কন্ঠ জাতীয় পত্রিকার কথা বলেন , তাহলে বলার কিছু নেই ।

২১. ১২ ই মে, ২০০৮ রাত ৮:৫৯
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: ছোটবেলায় ভোরের কাগজ পড়ে সাংবদিক হওয়ার খুব ইচ্ছা ছিলো ভাগ্য ভালো এই লাইনে যাইনি।পত্রিকা মালিকদের হেদায়েত দিক ইশ্বর।
১২ ই মে, ২০০৮ রাত ৯:৪৪

লেখক বলেছেন: ভোরের কাগজ পড়েই সাংবাদিক হওয়ার শখ হয়েছিল , আর ভোরের কাগজেই সাংবাদিকতার হাতে খড়ি হয়েছিল আমার ।

খুব সুন্দর , প্রানবন্ত আন্তরিক কাজের পরিবেশ পেয়েছিলাম , সেই পরিবেশ বোধহয় আজকাল কোথাও পাওয়া যায় না ।

২২. ১২ ই মে, ২০০৮ রাত ৯:৪২
comment by: রাতমজুর বলেছেন:
খুব সুন্দর ভাবে বাস্তবতাটাকে তুলে ধরেছেন আপনি, জেবতিক ভাই।
১২ ই মে, ২০০৮ রাত ৯:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ নাইটকামলা ।

২৩. ১২ ই মে, ২০০৮ রাত ৯:৪৬
comment by: ভুতের আড্ডা বলেছেন: খুব ভালো লাগলো, যুক্তরাষ্ট্রে এসে নিউ ইয়র্ক টাইমস, ওয়াসিংটন পোস্টসহ বেশ কয়েকটি্ মিডিয়া হাউেজ যাওয়ার সুযোগ হয়েছে। এখানকার সাংবাদিকদের সঙ্গে নিজেদের তুলনা করে শুধ বুক চীরে দীর্ঘশ্বাস আসে।
১২ ই মে, ২০০৮ রাত ১০:০১

লেখক বলেছেন: কার সাথে কার তুলনারে ভাই ।

২৪. ১২ ই মে, ২০০৮ রাত ১০:১৬
comment by: অমিত বলেছেন: কিছু বলার নেই। আসলেই সবকিছু আজ নষ্টদের অধিকারে।
উপরের মন্তব্যকারী দুইজন ব্লগারকে আমি দুইটা প্রশ্ন করতে চাই।

হাবীব ইমন বলেছেন, "পূঁজিবাদের রাষ্ট্রব্যবস্থায় এ আর নতুন কী!"

কেনরে ভাই, উন্নত বিশ্ব বলতে যা বোঝায় তার মধ্যে বলতে গেল প্রায় পুরোটিকুই তো সেই পূঁজিবাদই। তাদের কখনো এরকম দেখেছি বলে তো মনে পড়ে না।

কোপা সামছু বলেছেন, "কেউ যদি প্রশ্ন করে সাংবাদিকদের মধ্যে কত ভাগ অসৎ তাহলে বলতে হবে ৯৯.৯%।"

এরকম মোটা দাগে কথা বললে আপনে কারে ছাইড়া কারে ধরবেন ? ইনজিনিয়াররা কাজ না হলেও বিল ওকে করে দেয়, ডাক্তাররা হসপিটাল এ না যেয়ে নিজের ক্লিনিকে যেতে বলে, শিক্ষকরা ক্লাসে না যেয়ে নিজেদের গায়ে লাল নীল রং লাগাতে ব্যস্ত। কিন্তু তাই বলে কি সবাই ? আমার তো মনে হয় আরিফ ভাইয়ের পরিসংখ্যানটাই ঠিক। দেশে থাকতে যেই লোকজন মনে করে যে আইন ব্যাপারটা খালি বইয়ের মধ্যেই থাকে, সেই একই মানুষজন কিভাবে বিদেশে এসে কঠোরভাবে আইন মেনে চলে ?
১২ ই মে, ২০০৮ রাত ১০:২৪

লেখক বলেছেন: সাংবাদিকতায় আসলে দূর্ণীতি করার সুযোগ খুব বেশি জনের থাকে না । অর্ধেকের বেশি ফিচার সাংবাদিক , এরা হাউসের বাইরে যায় না , তারপর ধরেন ডেস্কের সাংবাদিক , এরা অনুবাদ করেন ।

রিপোর্টাররা বাইরে যান , কিন্তু তাদের বিট নির্দিষ্ঠ । নির্বাচন কমিশন বিট , সচিবালয় বিট , ফরেন বিট , কালচারাল বিট এগুলো থেকে টাকা খাওয়ার সুযোগ কোথায় ?

তাছাড়া টাকা খেলেই তো হবে না , খবর ছাপানোটা তো আর রিপোর্টারের হাতে নেই । উনার কাজ হচ্ছে খবর এনে গাদা করে ফেলা , চিফ রিপোর্টার সেই খবরগুলোর মাঝ থেকে বাছাই করে খবর রেডি করবেন , নিউজ এডিটর সেগুলোকে আবার যাচাই বাছাই করবেন , রাতে এডিটর নিজে এসে দেখে দেখে খবরগুলো ছাড়ার ব্যবস্থা কনফার্ম করবেন ।

এতো গুলো ধাপে তো আর টাকা খাওয়ানো যায় না ।


তবে সাংবাদিকদের ছুটকা ছাটকা দূর্ণীতি আছে , যেমন ক্রাইম রিপোর্টারদের কেউ কেউ হয়তো থানায় গেছে খবর জোগাড় করতে , থানার ওসির কাছ থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে এলো ফ্রি ।


আর ব্ল্যাকমেইলিং জাতীয় অপরাধগুলো মেইনস্ট্রিম মিডিয়ার লোকজন করে না , এগুলো করে দৈনিক অপরাধ কন্ঠ অথবা সাপ্তাহিক রাতের অভিযান মার্কা পত্রিকাগুলো ।

২৫. ১২ ই মে, ২০০৮ রাত ১০:৫৯
comment by: কোপা সামছু বলেছেন: ৯৯.৯% সাংবাদিক সৎ!!!!!!!!!!!!!!!!!! :)
(এটা নিশ্চয় আপনার সৎ এর সঙ্গায়)

অন্য পেশার মানুষ সৎ না হলে সাংবাদিকদের সৎ হওয়ার দরকার নেই? (সুন্দর নীতির কথা বললেন?)

ভাগ্য ভাল মাটিতে বইস্যা ব্লগ লিকতাছিলাম। নাইলে হাসতে হাসতে মাটিতে পইড়া কোমড় ভাংতাম।

এই যাত্রায় কোমড় ভাংগা তেকে বাইচ্যা গেলাম।
১২ ই মে, ২০০৮ রাত ১১:৩৫

লেখক বলেছেন: হ , এইটা আমার সৎ এর সংজ্ঞায় । আপনার কাছ থাইকা সংজ্ঞা শিখার কোন দরকার এখনও পড়ে নাই , পড়লে আপনারে খবর দিব ।
আমি পাঁচ বছরের মতো চাকুরি করছি এই লাইনে , যাগো লগে মিশেছি , তাগো মাঝে ৯৯ ভাগরেই সৎ পাইছি । আপনি যদি না পান , তাইলে হইলেও হইতে পারে , তয় চোরবাটপারের লগে আমার উঠাবসা ছিল না বইলা আমি বলতে পারতেছি না ।


অন্য সব পেশার অসৎগোর কথা না কইয়া খালি সাংবাদিকদের মাঝে সৎ খোঁজার ঘটনাটা যদি আপনি যৌক্তিক মনে করেন , তাইলেও আমি আপনারে নিয়া হাসি না , তয় সেইটারে সৎ ভাবেই গাঢ়লি চিন্তাভাবনা মনে করি ।


২৬. ১২ ই মে, ২০০৮ রাত ১১:০৪
comment by: এস্কিমো বলেছেন: পড়লাম।

ভয়ে ভয়ে একটা প্রশ্ন করি, বাংলাদেশে কি শ্রম আদালত নেই?
১২ ই মে, ২০০৮ রাত ১১:৩৮

লেখক বলেছেন: শ্রম আদালত আছে , তবে অধিকাংশ সাংবাদিকদেরই নিয়োগপত্র নেই ।

আমরা যখন ভোরের কাগজে চাকুরি করি , তখন সরকার ঘোষিত বেতন বোর্ড অনুযায়ী যে কোন সাংবাদিকের নূন্যতম বেতন হওয়ার কথা সাড়ে ১১ হাজার টাকা , তখন আমাদের ভোরের কাগজে দুইজন জার্নালিজমে এম.এ পাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেশ ছাত্রী নিছে , প্রতিজন ১৫০০ টাকা করে !!!

২৭. ১২ ই মে, ২০০৮ রাত ১১:০৬
comment by: রন্টি চৌধুরী বলেছেন: এস্কিমো বলেছেন: পড়লাম।

ভয়ে ভয়ে একটা প্রশ্ন করি, বাংলাদেশে কি শ্রম আদালত নেই?


খুব একচোট হাসার সুযোগ করে দেয়ার জন্য এস্কিমোভাইকে ধন্যবাদ। :)
২৮. ১২ ই মে, ২০০৮ রাত ১১:০৯
comment by: এস্কিমো বলেছেন: কেন রন্টি?
২৯. ১২ ই মে, ২০০৮ রাত ১১:১৩
comment by: সোনার বাংলা বলেছেন:
লেখাটা পড়ে খুব খারাপ লাগতেছে......

ধন্যবাদ ভাই।
১২ ই মে, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।

৩০. ১২ ই মে, ২০০৮ রাত ১১:১৭
comment by: মোঃ আব্দুল খালেক বলেছেন: থাকলে কি আর হেগো সহ হাজার হাজার খেটে খাওয়া মানুষেরা নির্যাতিত হয়? @ আসকিমোদা।
৩১. ১২ ই মে, ২০০৮ রাত ১১:২৪
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: গভীর অনিশ্চয়তার ব্যাপারটি সামনে চলে এসেছে প্রকটভাবে। মিডিয়া এত বেশি এগিয়েছে , অথচ , সাংবাদিকদের জন্য কোন স্ট্যাবিলিটি আনেনি ।

ইটিভির আজকের ঘটনায় , ধাক্কা খেলাম । সর্বশেষ পরিস্থিতি কি জানেন ?
১২ ই মে, ২০০৮ রাত ১১:৪০

লেখক বলেছেন: না , খবর এখনও জানি না । ইটিভির যে দুই জনকে ফোন করেছিলাম , তাদের একজন উদ্ভুত পরিস্থিতি নিয়ে মিটিংয়ে ছিলেন , আরেকজনের মোবাইল বন্ধ পেলাম ।

৩২. ১২ ই মে, ২০০৮ রাত ১১:৪০
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: কি আর বলবো । খুবই দুঃখজনক । আসলেই সবকিছু নষ্টদের অধিকারে যাচ্ছে । বিশেষ করে মিডিয়ার মত জায়গা যখন নষ্টদের অধিকারে , আখেরে সেটা আমাদের জন্য ভয়ানক হবে বলেই মানতে হবে ।
৩৩. ১২ ই মে, ২০০৮ রাত ১১:৪২
comment by: হট্টগোল বলেছেন:

কোপা সামছু বেশি কইয়া ফালাইছে। আর আরিফ তার আবেগী জায়গা থেকে একটু ছাড় দিতে রাজি না।

আমি তবে মাঝামাঝি থাইকা কই দেশে ৮৫% (শহরগ্রামমিলিয়ে) সাংবাদিক সৎ। বাকিগুলা কেন অসৎ সেইটা আমাগো ইঞ্জিনিয়ার, পুলিশ, ডাক্তাররা কেন অসৎ সেই একই কারণে দুষ্ট।

তয় পোস্টের বাকি সবকিছুর লগে একমত।
১২ ই মে, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: উহু , হিসেবটা পার্সেন্টিজের না আমার কাছে । আমি বলতে চাই যে , দেশের বাকী পেশাজীবিরা যতোটুকু সৎ , সাংবাদিকরা তার চাইতে বেশি বা কম সৎ নয় । বাকী পেশাজীবিরা যতোটুকু অসৎ , সাংবাদিকদের পার্সেন্টিজ তার চাইতে কম অসৎ নয় , বেশিও নয় ।

সততার সংজ্ঞা আমার কাছে সত্যিই আপেক্ষিক ।

৫ মাস বেতন না দিয়ে মফস্বলের এক জেলা প্রতিনিধি সাংবাদিকের কাছে সততা আশা করাটাই তো একটা অসৎ চিন্তা ।


দুই টাকা হাতে নিয়ে যে ট্রাফিক পুলিশ রিক্সাওয়ালাকে ভিআইপি রোডে ঢুকিয়ে দেয় , তাকে অসৎ বলতে রাজী নই আমি , আমি বলি সে সিস্টেমের শিকার ।
কারন ১৮০০ টাকা বেতনের এই ট্রাফিককেও মাসে ১০ হাজার টাকা থানায় জমা দিয়ে তার চাকুরি বাচিয়ে রাখতে হয় ।


দেশের সবগুলো পেশাতেই কমবেশি এই অবস্থা । সকলে চুরি করবে , আর বেতন না পাওয়া বা স্বল্প বেতন পাওয়া সাংবাদিকরা সততার পরাকাষ্ঠা দেখাবে , এরকম গাঢ়লি চিন্তাভাবনা দেখলে বিরক্ত হই , আমার অবস্থান হচ্ছে সেই বিরক্তির বয়ানে । আবেগের মাধ্যমে সেটাকে জাজ করছি না আমি ।

৩৪. ১২ ই মে, ২০০৮ রাত ১১:৪৯
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: সবচেয়ে খারাপ অবস্থা মনেহয় জনকন্ঠের। পত্রিকাটা কোনো আমলেই বেইল পাইলোনা।
১২ ই মে, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: নোট বই ছাপাইয়া আর কতোদিন সেইটারে সাংবাদিকতা নামে চালানো যায় ?

৩৫. ১২ ই মে, ২০০৮ রাত ১১:৫৫
comment by: হট্টগোল বলেছেন:

দেশের বাকী পেশাজীবিরা যতোটুকু সৎ , সাংবাদিকরা তার চাইতে বেশি বা কম সৎ নয় ---------------

এই লাইনে কথা আগাইলে আপনের লগে আমার কোনো মতবিরোধ নাই।
৩৬. ১২ ই মে, ২০০৮ রাত ১১:৫৭
comment by: হট্টগোল বলেছেন:

ধুর। কমেন্ট পুরা না লিখা টিপি দিছি। আগেরটা মুইছা দিয়েন। যাউগ্গা।

দেশের বাকী পেশাজীবিরা যতোটুকু সৎ , সাংবাদিকরা তার চাইতে বেশি বা কম সৎ নয় ---------------

এই লাইনে কথা আগাইলে আপনের লগে আমার কোনো মতবিরোধ নাই।

তবে আমার অসৎ ১৫% কিন্তু তারা অসৎ হইতে চাইছে বইলাই অসৎ। কোনোরূপ চাপ/কষ্ট থেকে তারা অসৎ হয় নাই। বিষয়টা অনেকটা এইরকম কেউ বাটে পইড়া সন্ত্রাসী হয় আর কেউ শখে।
১৩ ই মে, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: লেখক বলেছেন: সেটা ঠিক । সবাই তো আর ঠেলায় পড়ে অসৎ হয় না ।
আমারপরিচিত একজন আছে যে দুই বছরের জুনিয়ারিটি নিয়ে সরকারী কলেজের প্রভাষক থেকে পুলিশে গেছে ।

সে ঘোষনা দিয়েই গেছে - পাচঁবছরে যদি ঢাকায় পাঁচটা ফ্ল্যাট না করতে পারি , তাহলে নিজের কান নিজে কেটে ফেলব ।

এধরনের লোক সব জায়গাতেই আছে ।

৩৭. ১২ ই মে, ২০০৮ রাত ১১:৫৮
comment by: হট্টগোল বলেছেন:

আর হ্যা ক্যামনে ১৫% এইটা কিন্তু মাইপা দিতে পারুম না। আমি যা যা যাদের যাদের দেখছি তাতে আন্দাজে শতকরা হিসেব কইরা কইয়া দিছি।
৩৮. ১৩ ই মে, ২০০৮ রাত ১২:০৩
comment by: একরামুল হক শামীম বলেছেন: ভয়ে ভয়ে আছি। কি যে হবে।
১৩ ই মে, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: হ , আল্লাহ আল্লাহ করো । রেডিওতে এখনও শুরু হয় নি , কিন্তু হতে কতোক্ষন ?

৩৯. ১৩ ই মে, ২০০৮ রাত ১২:০৪
comment by: দ্বিধা বলেছেন: সব কিছুই আজ নস্টের অধিকারে X(
৪০. ১৩ ই মে, ২০০৮ রাত ১২:২৬
comment by: অন্ধকার বলেছেন: দুঃখজনক...
৪১. ১৩ ই মে, ২০০৮ রাত ১২:২৯
comment by: একরামুল হক শামীম বলেছেন: আরিফ ভাই রেডিওতে শুরু হয়ে গেছে। ঘরের কথা কুব বেশি বলতে ইচ্ছঅ হয় না। তারপরেও বলা যাক, এরই মধ্যে একটা রেডিও চ্যানেল থেকে বিপুল সংখ্যক কর্মী পদত্যাগ করেছে কর্তৃপক্ষের সংগে সংঘাতের (কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতাও বলা যায়) কারনে। তাছাড়া আরেকটি রেডিও চ্যানেলে শুনলাম বেতন হচ্ছে না ঠিক মতো। কি যে হবে আমাদের দেশের মিডিয়ার!
১৩ ই মে, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন: তোমরা এখনও ইয়াং আছো । পারলে এই বেলা ফুটে যাও ।

আর যদি না যাও , বড়ো ভাইয়ের একটা কথা আজকের তারিখ দিয়ে লিখে রাখো ।

আজ থেকে পাঁচ বছর পরে দেখবা মিডিয়ায় কাজ করার ফুটুংফাটুং শেষ হয়ে গেছে , তখন খ