somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিপাইমুখ ড্যাম ঃ প্রতিবাদ সবখানে, আমরা কি এখনো চুপ থাকব?

০৯ ই জুন, ২০০৯ রাত ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিপাইমুখ বাধ নিয়ে সারা বিশ্বে (বাংলাদেশীরা) মুটামুটি প্রতিবাদ শুরু করে দিয়েছেন।মুলত তারই ধারাবাহিকতায় গতকাল লন্ডনে হয়ে গেল এক বিরাট জনসমাবেশ। দল নিরপেক্ষ একটি সামাজিক সংগঠন, জাস্টিস ফর বাংলাদেশ আয়োজন করেছিল এই মহাসমাবেশ। লন্ডন মুসলিম সেন্টারের বিশাল হল রুমে তিল ধারনের ঠাই ছিল না। আশি বছরের বুড়ো থেকে ১৫ বছরের যুবক, সবারই ছিল সরব উপস্থিতি। দলমত নির্বশেষে প্রায়( প্রায় বল্লাম এই জন্যে যে একটি বিশেষ দলের লোকের উপস্থিতি ছিল না বল্লেই চলে, অন্তত পাতি বা পাতি-মাঝারি গোছেরও কাউকে দেখা যায়নি, আশা করি বুঝতে অসুবিধা হবে না তারা কারা) সকল দলের মানুশ হাজির হয়েছিলেন জাতির এই ক্রান্তিল্গনে। দের হাজার মানুষ ধারনক্ষম এই হল রুমে তিল ধারনেরও ঠাই ছিল না। প্রতিবাদী মানুষের সরব শ্লোগান আর ব্জ্র হুংকারে গম গম করছিল পুরা হল রুম। ইউ কের সব গুলো মিডিয়ার সাংবাদিক ও ক্যামেরা ম্যানরা ছিলেন তৎপর।ইউনিভারসিটি অব লন্ডন, কুইনমেরী'র শিক্ষক ডঃ হাসান শহিদ এর ভিডিও প্রেজেন্টেশনে দেখানো হয় টিপাইমুখ ড্যাম নির্মান হলে কি ভয়াবহ বিপদ নেমে আসবে এই দুর্ভাগা দেশের উত্তর পূর্বাঞ্চলে। সমগ্র এলাকা মরুভূমি হবার আশংকা উড়িয়ে দেয়া যায় না। ফারাক্কা যার উজ্জল প্রমান। আবার বন্যার সময় সমগ্র এলাকা পানির তলে তলিয়ে যাবে যদি ভারত একযোগে প্রত্যাহর করা পানি ছেরে দেয় ( এবং সেটাও করবে এটা নিশ্চিত, গংগা, তিস্তা ব্যারেজ যার প্রমান)। সবচেয়ে ভয়াবহ দিক হল যদি কোন কারনে এই বাধে ফাটল ধরে তবে সমগ্র সিলেট অঞ্চল ১০ দিন ২৫ ফুট পানির নিচে তলিয়ে থাকবে (যদি পানির তোর সহ্য করে তখনও কিছু টিকে থাকে)। এই অঞ্চলের বিল হাওর থেকে হারিয়ে যাবে মাছ সহ অনান্য জলজ সম্পদ। প্রাক্বতিক পরিবেশের উপর পরবে মারাত্মক বিরুপ প্রভাব। দেশের অন্যতম প্রাক্বতিক সম্পদশালী একটা জনপদ বিরানভুমিতে পরিনত হবে। দেশ অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখিন হবে যার পরিমান শত হাজার কোটি টাকা। দেশের একমাত্র নৌ চলাচলোপযোগী নদী (মেঘনা ও তার ভাটি) নাব্যতা হারাবে। লবণাক্ত পানি উপকূলীয় এলাকা অতিক্রম করে দেশের অভ্যন্তরে ঢুকে পড়বে, ফলে ফসলী জমি উর্বরতা হারবে।
এসবই হল ধারণাকৃত(বিভিন্ন উপাত্ত থেকে পাওয়া) ক্ষতির এক দশমাংশ মাত্র। প্রকৃত ক্ষতির পরিমাণ হবে আরো বেশী, আরও ভয়াবহ। কাজেই দেশপ্রেমিক জনতার কর্তব্য হল, প্রত্যেকের নিজ সামর্থ্য অনুযায়ী এর প্রতিবাদ করা এবং সামগ্রিকভাবে সরকারের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করা যাতে করে সরকার কার্যকরীভাবে ভারতের সাথে মোকাবেলা করতে সাহস পায়।
বাংলাদেশের এক শ্রেনীর চিন্হিত পত্রিকা ও বুদ্ধিজীবিরা একেবারে মুখে কুলুপ এটে বসে আছেন( যাও বা একটু আধটু মুখ খুলছেন, মাশাল্লাহ তা ঐ বাধের গুন গাওয়ার জন্য, যেমনটি ভারত বলছে )। এসব পত্রিকা ও বুদ্ধিজীবির ব্যপারে সতর্ক হন, এদের উপর চাপ প্রয়োগ করুন, বলুন, দেশের সার্থবিরধী কাজ থেকে বিরত থাকুন।

সবশেষে প্রিয় দেশবাসি ভাই বোন দের নিকট আকুল আবেদন প্লিজ প্লিজ আপনার প্রতিবাদের আওয়াজ বাড়ান, জানিয়ে দিন দুনিয়ার প্রতিটি আনাচে কানাচেতে আমরা মানি না টিপাইমুখ, টিপাইমুখ আমাদের মরণ ফাদ।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০০৯ রাত ৩:৪৩
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×