somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দা রেড ডায়রি !

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।


' অর্ক ! আমার মনে হয়না মার্ক্সবাদ , লেনিনবাদ দিয়ে কম্যুনিজম প্রতিষ্ঠা করা সম্ভব । আমি বাড়ি ফিরবো । ' ঠোঁটের কোণ দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ল কমরেড নাওমি ।
অর্ক মিটমিট করে হাসছে । এই কি সেই মেয়ে যে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে বিপ্লবের নেশায় স্টেন হাতে বেড়িয়ে পরেছিল আণ্ডারগ্রাউণ্ডের শ্বাপদসঙ্কুল পরিবেশে ! যেখানে প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি । পুলিশ আর অতিবিপ্লবীদের রক্তচক্ষু উপেক্ষা করে পালিয়ে বেড়ানো ।
' এ কথা পার্টি জানলে কি হবে একবার ভেবে দেখেছিস ? ' গলাখাঁকারি দিয়ে বলল অর্ক ।
' হুম , খুব জানি । তোরা আমাকে মেরে ফেলবি । কিন্তু তারপরেও আমি বলব পার্টির এই গলাকাটা রাজনীতি থেকে আমার বিশ্বাস উঠে গেছে । আমাদের পার্টি যেভাবে এগুচ্ছে তাতে এর পরিনতি চারু মজুমদারের নকশাল কিবা সিরাজ শিকদারের সর্বহারা পার্টির মতই হবে । '
' হা হা । নাহ । তুই হয়তো ভুলে গেছিস মাওয়ের কম্যুনিস্ট পার্টি অফ চায়না বা লেনিনের বলশেভিক পার্টি ও কিন্তু এভাবেই উঠে এসেছিল । আর পার্টির গলাকাটা রাজনীতির কথা বলছিস ? কোন কম্যুনিস্ট পার্টিতে বিরোধিতা ছিলনা বলতো । বলশেভিক পার্টিতেও লেনিনের সাথে ট্রটস্কির বিরোধ ছিল । মতামতে ভিন্নতা থাকে বলেই তো পার্টি এগোয় । '
নাওমির চোখ জ্বলে উঠলো । ' মতামতের ভিন্নতার জের ধরে যখন ট্রটস্কিকে খুন করা হল , সেটা ? এও কি পার্টির উন্নতি ? আমাদের পার্টিতে কি কোন গনতন্ত্র আছে ? মতামত প্রকাশের কোন অধিকার রাখা হয়েছে ? না , হয়নি । নেতারা যা সিদ্ধান্ত নেন তাই আমাদের মানতে হয় । ভুল বা শুদ্ধ কোন মন্তব্য করার অধিকার আমাদের নেই । তাহলে আমরা কেন লড়বো ? কাদের জন্য লড়বো ? নেতাদের গুষ্ঠিস্বার্থের জন্য কি আমরা মার্সেনারিদের মতো লড়ে যাব ? রাশিয়ায় অক্টোবর বিপ্লবের পর স্তালিন কতো মিলিয়ন মানুষ আর সেই মানুষদেরর স্বপ্নকে হত্যা করেছে তা কি ভুলে গেছিস ? চায়না গ্রেট লিফ ফরওয়ার্ড এ ৪৫ মিলিয়ন সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে । পশ্চিম ইউরোপ , কম্বোডিয়া , কিউবা , ভেনেজুয়েলায় মিলিয়ন মিলিয়ন মানুষকে মেরে সাফ করে দিয়েছি আমরা কেবল শ্রেণী শত্রু নিধনের নামে । এই কি আমাদের রাজনীতি ? আমরা কি ভবিষ্যতের কল্পিত স্বপ্নকে কিনতে যেয়ে বর্তমানের স্বপ্নকে হত্যা করছি না ? '
অর্ক উঠে দাঁড়ালো । ' নাওমি ! তুই কি জানিস তুই বুর্জুয়াদের মতো কথা বলছিস ! যেখানে কম্যুনিজম ব্যর্থ হয়েছে তার কারন পার্টির ভুল লাইন । সেটাকে মার্ক্সবাদের সীমাবদ্ধতা বললে ভুল করবি । আমরা একটা আদর্শের জন্য লড়াই করছি । আমরা লড়ছি সাম্যের জন্য , সামাজিক বৈষম্য দূর করার জন্য । আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমন একটা পৃথিবী উপহার দেয়ার জন্য যে পৃথিবীতে আমরা বাস করতে চেয়েছিলাম । এই যুদ্ধে আমি তোকে পাশে চেয়েছিলাম । তুই কি থাকবি আমার পাশে ? '
' অর্ক ! আমি তোর পাশে থাকতে চাই কিন্তু আদর্শের সাথে আমি আপোষ করতে পারবোনা । তুই ই শিখিয়েছিলি আদর্শের সাথে কখনো আপোষ চলেনা । '
অর্ক ক্লান্ত স্বরে বলল , ' তার মানে তুই পার্টি ছেড়ে দিচ্ছিস । ওকে । কিন্তু পার্টি কি তোকে ছাড়বে ? কখনোই না । তুই ভালো করেই জানিস তোর বিষয়ে পার্টি কি স্টেপ নিবে । তারপরেও ? '
নাওমি মৃদু হাসল । ' হুম , জানি । আমাকে নিয়ে তোর ভাবতে হবেনা । আমি জানি আমাকে কি করতে হবে । তোকে একটা অনুরোধ করি ? রাখবি ? '
' বল । হয়তো রাখতেও পারি । '
' তুই পার্টির কিলিং স্কোয়াড থেকে বের হয়ে আসবি , প্লিজ ?'
অর্ক গম্ভীর গলায় বলল ,' না । সম্ভব না । অন্য কোন অনুরোধ কর রাখব । '
' নাহ । আর কিছু বলার নেই । আমি কাল ক্যাম্প ছাড়ছি । '


২ ।


ভোর ৫ টা ।চামড়া ছড়ে যাওয়া একটা ডায়রি হাতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো অর্ক । নাওমির স্যুটকেসের তলার সেফটি স্পেসে রেখে দিল ডায়রিটা । লাল রঙ্গের প্রিয় ডায়রিটার শেষ পাতাটাও আজ লিখা হয়ে গেছে । একসময় ডায়রির পাতা জুড়ে থাকতো অতীতের কথা , স্বপ্নের কথা । শুধু শেষ পাতাদুটোতে লিখা আছে খুব কাছাকাছি একটা সময়ের কথা । অর্কদের ফুরিয়ে যাওয়ার কথা । এই মুহূর্তটুকু একদিন আসতোই অর্ক জানে ।
সোফায় গা এলিয়ে বসে আছে অর্ক । আজ বিকেলের অপারেশনটার কথা ভাবছে । দেশের বারো জন্য গুরুত্বপূর্ণ শিল্পবুর্জুয়াকে খুন করার প্ল্যান করা হয়েছে । এদের খুন করার সাথে সাথেই শ্রমিক ইউনিয়নের আণ্ডারগ্রাঊণ্ড এর নেতারা কারখানা দখল করে নিবে । একটা ইণ্ডাসট্রিয়াল প্যারালাল গভমেন্ট পরিচালনা করাই আমাদের পরিকল্পনা । এভাবেই এক এক করে দেশের সমস্ত কারখানা আর উৎপাদনযন্ত্রে দখল নিয়ে কম্যুনিস্ট সমাজ প্রতিষ্ঠা করার স্বপ্ন আমাদের ।
হাহ । অর্কের মুখ থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে গেলো । দরজার সামনে নাওমি দাড়িয়ে আছে । ফ্লোরের দিকে তাকিয়ে কি যেন খুঁজছে ।
' তুমি তাহলে অপারেশনে যাচ্ছ ?' যান্ত্রিক কণ্ঠে বলল নাওমি ।
' হুম । যাচ্ছি । ' শান্ত স্বরে জবাব দিল অর্ক ।
ধীর পায়ে সামনে এগিয়ে এলো নাওমি । ' তোমাকে একবার জড়িয়ে ধরি ?' কেপে কেঁপে উঠলো ওর কণ্ঠ ।
অর্ক হেসে বলল, ধর ।
' অর্ক ! আমি সবসময় তোমার ই থাকবো । আমায় ক্ষমা কর ।'
ঘ্যাঁচ করে পর পর তিনটে মৃদু শব্দ হল । অর্কের মুখ কুঁচকে উঠলো যন্ত্রণায় । নাওমির চোখ ভর্তি পানি গড়িয়ে পরছে গাল বেয়ে । অর্ক সে চোখের দিকে তাকিয়ে আছে । কি সুন্দর ! কি সুন্দর !
নাওমির পেটের উপর একবার হাত রাখল অর্ক । বিড়বিড় করে বলল ,' বাবা , সরি । '


৩।


ছেলেটার বয়স আটবছর । এই বয়সের ছেলেরা ভীষণ রকমের ছটফটে স্বভাবের হয় । কিন্তু এই ছেলেটা কেমন যেন চুপচাপ । গম্ভীর স্বভাবের । কথা খুব কম বলে । সে অবসর সময় কাটায় ছবি একে । তার বেডরুমের দেয়ালে তারই আঁকা বিশাল একটা ছবি টানানো আছে । ছবিটার দৃশ্যে একটা লাল ডায়রির দিকে তাক করে রাখা পিস্তল থেকে একটা বুলেট ছোটার দৃশ্য অসম্ভব সুন্দর করে আঁকা !
কখনো কখনো ছেলেটার মা ক্যানভাসটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে আর ভাবে এ পেইণ্টটা কে এতো পরিচিত লাগে কেন !


২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×