অস্থির প্রতিক্ষা
১০ ই আগস্ট, ২০১১ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদিন সে এসেছিল বৃষ্টিতে ভিজে চুপচুপ হয়ে মুখোমুখি দাড়িয়ে হাতের নাগালের মধ্যেই, তার বৃষ্টি ভেজা ঠোট...ছুঁয়ে দেয়ার ভয়ংকর ইচ্ছাটাকে নিজের মধ্যে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করলাম।
আজ তার আসার কথা ছিল-
আমি কত্তোকাল তার ঐ নিষ্পাপ মুখাবয়বটা দেখি না। সারাটি দিন কাটিয়েছি সে আসবে... সে আসবে...সে আসবে এই প্রতিক্ষায়। ভেজা চুলটা শুধু শুকানো ছাড়া তার সম্মুখে নিজেকে উপস্থাপন করবার মতো আলাদা কোনো প্রস্তুতি আমার ছিল না। একবার সময় দেখবার পর মনে হলো প্রায় তিরিশ মিনিট পেরিয়ে গেছে- ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি মাত্র চার মিনিট পেরিয়েছে। এমনি কোরেই এক ঘন্টা তিরিশ মিনিটকে আমি পার করলাম এগারো ঘন্টা পঁচিশ মিনিটে। কান পেতে ছিলাম ফোন বাজবে বলে...একবার ক র্ র্ র্ র্ করে বেজে উঠলো ম্যাসেজের শব্দে হুলস্থুল করে মোবাইল হাতে নিয়ে ভ্রম ভা্ঙলো এই শব্দ তো আগের সেটের! অবশেষে সেই বহু প্রতিক্ষিত ফোনটি এলো..সে বুঝি বা কাছাকাছি চলে এসেছে। অপর প্রান্ত থেকে জানালো সে আসতে পারছে না- আটকে গেছে কোন এক জরুরী কাজে। নিজেকে নিয়ন্ত্রণের অসাধারণ শক্তি আবিষ্কার করলাম নিজের ভেতর। বাইরে যেতে হবে। আমি আমার সবটুকু গতি হারিয়ে ফেলেছি, নিজের ভেতরের স্থবিরতা টের পাই। লিফটের গ্লাসে নিজের দিকে তাকাতে পারছিলাম না। ঠেলে ঠেলে শরীরটাকে নিতে হচ্ছে, নিজেকে লুকোতে পারছি না। পালিয়ে এলাম বাইরের মানুষের কৌতুহলি দৃষ্টি এড়িয়ে।
আমার সন্ধ্যাটা এমনি কোরেই স্থবির হয়ে গেল।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১১ রাত ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন